Advertisement

Bengali Television: 'যমুনা ঢাকির' পর ফের জুটিতে শ্বেতা-রুবেল? কোন সিরিয়ালে দেখা যাবে দম্পতিকে?

বাংলা ধারাবাহিকে ফিরতে চলেছেন শ্বেতা, এটা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। তাঁকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল রণজয় বিষ্ণুর সঙ্গে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে। এই সিরিয়াল চলাকালীনই শ্বেতার সঙ্গে বিয়ে হয় রুবেলের।

শ্বেতা-রুবেল জুটিতে ফিরছেন?শ্বেতা-রুবেল জুটিতে ফিরছেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 10:24 AM IST
  • টেলিভিশন জগতের চেনা জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস।

টেলিভিশন জগতের চেনা জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। অনস্ক্রিনে তো বটেই বাস্তবেও তাঁরা স্বামী-স্ত্রী। কিছুদিন আগেও তাঁদের সিরিয়ালে দেখা গিয়েছিল, যদিও আলাদা আলাদা সিরিয়ালে। মাঝে দিদি নং ১-এ শ্বেতা-রুবেলকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, সিরিয়ালে ফিরতে চলেছে শ্বেতা-রুবেল জুটি। আর সেটা যদি সত্যি হয়, তাহলে 'যমুনা ঢাকি'র পর ফের একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রিয়্যাল লাইফের স্বামী-স্ত্রীকে। 

বাংলা ধারাবাহিকে ফিরতে চলেছেন শ্বেতা, এটা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। তাঁকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল রণজয় বিষ্ণুর সঙ্গে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে। এই সিরিয়াল চলাকালীনই শ্বেতার সঙ্গে বিয়ে হয় রুবেলের।  ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত এই সিরিয়াল চলার পর তা বন্ধ হয়ে যায়। অপরদিকে রুবেলকে দেখা গিয়েছিল তুই আমার হিরো সিরিয়ালে, যেখানে তাঁকে মোহনা মাইতির সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। দুজনের সিরিয়ালই বন্ধ হয়ে যাওয়ার পর তাঁরা ছোটপর্দা থেকে দূরেই ছিলেন। দিদি নম্বর ১-এ কিছুদিনের জন্য তাঁদের একসঙ্গে দেখাও যায়। এবার শোনা যাচ্ছে, শ্বেতা-রুবেল জুটিতে ফিরছেন সিরিয়ালে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় শ্বেতা-রুবেলকে একসঙ্গে দেখা যাবে নতুন সিরিয়ালে বলে শোনা যাচ্ছে। টেলিভিশন সূত্রের খবর, নতুন সিরিয়ালের জন্য শ্বেতার নায়ক খোঁজা হচ্ছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত নাকি রুবেলই তাঁর সঙ্গে জুটি বেঁধে বাংলা ধারাবাহিকে ফিরছেন। তাঁদের শেষ ধারাবাহিক দেখা গিয়েছে যে চ্যানেলে, সেখানেই নাকি দেখা যাবে দু’জনকে। এই মুহূর্তে অর্কর প্রযোজনায় কনে দেখা আলো সিরিয়ালটি চলছে, তারই সঙ্গে এই নতুন ধারাবাহিক শুরু হবে বলে খবর। তবে এখনও প্রযোজনা সংস্থা বা শ্বেতা-রুবেলের পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

যমুনা ঢাকি সিরিয়ালে শেষবারের মতো জুটি বাঁধেন শ্বেতা ও রুবেল। অনস্ক্রিনে তাঁদের কেমিস্ট্রি দর্শকদের প্রথম থেকেই ভীষণ পছন্দের। এই সিরিয়াল চলাকালীনই তাঁদের সম্পর্কের শুরু। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় সেই ধারাবাহিকও ছিল হিট। ধারাবাহিকের শুরুর দিকে নায়ক-নায়িকার প্রেমের খবর জানা যায়নি। তবে শ্যুটিং ফ্লোর থেকেই ক্রমশই তাঁদের প্রেম ঘন হয়। শেষ অবধি একদম বিয়ের পিঁড়ি অবধি পৌঁছে যান শ্বেতা-রুবেল। ‘প্রজাপতি’ ছবি করলেও, তারপর আর কোনও ছবিতে দেখা যায়নি শ্বেতাকে। ২০২৫-এর জানুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন রুবেল-শ্বেতা। তাঁদের ব‍্যক্তিগ‍ত জীবনের নানা খুনসুটির মুহূর্ত শ্বেতা নিয়মিত পোস্ট করেন ফেসবুকে।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement