Advertisement

Rwitobroto Mukherjee: TMC-র প্রার্থী নাকি ঋতব্রত? ভিডিও পোস্ট করে সত্যিটা বললেন অভিনেতা

টলিপাড়ার অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যথেষ্ট চেনা একটি মুখ। তবে মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভোটে দাঁডাচ্ছেন নাকি ঋতব্রত মুখোপাধ্যায়।

ঋতব্রত মুখোপাধ্যায়ঋতব্রত মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 1:45 PM IST
  • টলিপাড়ার অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়।

টলিপাড়ার অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যথেষ্ট চেনা একটি মুখ। তবে মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভোটে দাঁডাচ্ছেন নাকি ঋতব্রত মুখোপাধ্যায়। অভিনেতার কাছে একের পর এক ফোনও আসতে শুরু করে। কিন্তু অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ভোটে দাঁড়াচ্ছেন না। পদবী বিভ্রাটের কারণেই অযথা এ ধরনের সমস্যার মধ্যে পড়তে হল ঋতব্রতকে। 

মঙ্গলবার ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার দিন। আর এইদিন উলুবেড়িয়া পূর্ব থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এরপরই এক সংবাদমাধ্যমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ের নাম ও ছবি দেখা যায়। এটা দেখা মাত্রই অভিনেতার চেনা-পরিচিত অনেকেই তাঁকে ফোন করে জানতে চান যে সে আদৌও ভোটে দাঁড়াচ্ছেন কিনা। বাধ্য হয়ে অভিনেতা সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও বানিয়ে আসল ঘটনা সামনে আনেন। 

ঋতব্রত ভিডিও পোস্ট করে বলেন, 'আমি ঋতব্রত মুখোপাধ্যায়। আমি সিনেমা করি থিয়েটার ও সিনেমায়। আমাকে হয়তো আপনারা কোনও কাজে দেখেছেন।' এরপরই অভিনেতা বলেন, 'আজকে যেহেতু প্রার্থী ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একটি ডিজিটাল মাধ্যমে একটি পোস্ট বের হয়, যেখানে একটি বিশেষ কেন্দ্র থেকে একজন প্রার্থী দাঁড়িয়েছেন, একটা পদবীর গণ্ডগোল। যিনি প্রার্থী হয়েছেন তাঁর পদবী বন্দ্যোপাধ্যায়, আমার পদবী মুখোপাধ্যায়। দুজনের নাম একই ঋতব্রত। সেই নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়। আমার ছবি ও নাম ব্যবহার করে একটা পোস্ট বেরোয়।' এরপরই অভিনেতা জানিয়েছেন যে সেই ভুল শুধরে নেওয়া হয়েছে। আর অভিনেতা নির্বাচনে লড়ছেন না। 

প্রসঙ্গত, এই বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেভাবে কোনও তারকা চমক নেই। পুরনো যে তারকারা ছিলেন, তাঁদেরই টিকিট দেওয়া হয়েছে। টলিপাড়ার অনেকের নামই সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকলেও কাউকেই টিকিট দেওয়া হয়নি। অপরদিকে, ঋতব্রত মুখোপাধ্যায় শুধুই অভিনয় নিয়েই এখন থাকতে চান। রাজনীতিতে আসার তাঁর কোনও ইচ্ছা নেই আপাতত।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement