Advertisement

Tollywood House Party: গান গাইছেন অর্পিতা, যোগ্য সঙ্গ প্রসেনজিতের, ঘরোয়া আড্ডা মাতালেন তারকা দম্পতি

এদিন প্রসেনজিতের দক্ষিণ কলকাতার বাড়ি 'উৎসব'-এ ছিল ঘরোয়া আড্ডার আয়োজন। যেখানে উপস্থিত ছিলেন টিম অভিমান। যিশু, সৌরভ, রাজ, দর্শনা, শুভশ্রী ও প্রসেনজিৎ ছাড়াও বাড়তি পাওনা হিসাবে ছিলেন অর্পিতাও। সাধারণত তাঁকে এই ধরনের আড্ডায় দেখা যায় না। মুম্বইতেই বেশিরভাগ সময় থাকেন অর্পিতা।

প্রসেনজিতের বাড়ুিতে ঘরোয়া আড্ডাপ্রসেনজিতের বাড়ুিতে ঘরোয়া আড্ডা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • এদিন প্রসেনজিতের দক্ষিণ কলকাতার বাড়ি 'উৎসব'-এ ছিল ঘরোয়া আড্ডার আয়োজন।

টলিপাড়ার তারকারা মাঝে মধ্যেই ঘরোয়া আড্ডায় ব্যস্ত হয়ে পড়েন। পেজ থ্রির পার্টির চেয়েও ব্যক্তিগত পরিসরে হওয়া এই ধরনের আড্ডা সবসময়ই ভীষণ প্রিয় টলিউডের তারকাদের কাছে। সোশ্যাল মিডিয়াতেও এই ছবি বহুবার ধরা পড়েছে। কখনও রাজ চক্রবর্তীর হালিশহরের বাড়িতে কিংবা আরবানায়, সৃজিতের বাড়িতে, ঋতুপর্ণার বাড়িতেও এই ধরনের ঘরোয়া আড্ডায় বহুবার দেখা গিয়েছে অভিনেতা-অভিনেত্রীদের। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি তথা প্রসেনজিতের বাড়িতেও এই ধরনের ঘরোয়া আড্ডা হয়। তবে এবার প্রসেনজিতের বাড়ির ঘরোয়া পার্টিতে দেখা গেল অভিনেতার ঘরণী তথা অভিনেত্রী অর্পিতা পালকে। গান গেয়ে আসর মাতিয়ে দিলেন প্রসেনজিৎ-ঘরণী।  

এদিন প্রসেনজিতের দক্ষিণ কলকাতার বাড়ি 'উৎসব'-এ ছিল ঘরোয়া আড্ডার আয়োজন। যেখানে উপস্থিত ছিলেন টিম অভিমান। যিশু, সৌরভ, রাজ, দর্শনা, শুভশ্রী ও প্রসেনজিৎ ছাড়াও বাড়তি পাওনা হিসাবে ছিলেন অর্পিতাও। সাধারণত তাঁকে এই ধরনের আড্ডায় দেখা যায় না। মুম্বইতেই বেশিরভাগ সময় থাকেন অর্পিতা। তবে এবার প্রসেনজিৎ-এর বাড়িতে খোশ মেজাজেই পাওয়া গেল অভিনেত্রীকে। বাড়িতে আসা অতিথিদের মন জয় করে নিলেন গান গেয়ে। অর্পিতার গলায় শোনা গেল শোনো মন বলি তোমায়, আর তাঁকে যোগ্য সঙ্গ দিলেন প্রসেনজিৎ। 

এদিন অভিনেতাকে কাহন (কাঠের তৈরি একটি বাক্স-আকৃতির বাদ্যযন্ত্র) বাজাতে দেখা গেল। অভিনয়ের পাশাপাশি তিনি যে এই ধরনের বাদ্যযন্ত্র বাজাতেও যে পটু তা হয়তো অনেকেই জানেন না। প্রসেনজিতের সঙ্গে অর্পিতাকে সঙ্গ দিতে দেখা গেল যিশুকেও। অর্পিতার গানে নেচে উঠলেন শুভশ্রী, দর্শনা ও সৌরভ। মঙ্গলবারের সন্ধ্যায় উৎসব ছিল একেবারে জমজমাট। গানে-আড্ডায় একেবারে হালকা মেজাজে পাওয়া গেল টিম অভিমানকে। আগামী ১৯ জুন মুক্তি পাবে এই ছবি। যেখানে প্রথমবার প্রসেনজিৎ-এর সঙ্গে দেখা যাবে শুভশ্রীকে। 

অভিনয়ের পাশাপাশি অর্পিতার গানের গলাও খুব ভাল। বেশ কিছু প্লেব্যাকও করেছেন তিনি। অর্পিতা এখন বেশিরভাগ সময়েই মুম্বইতে থাকেন। মাঝে মধ্যে কলকাতায় আসেন। সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেয়েছেন প্রসেনজিৎ। আর এসেই অভিমান-এর প্রচারে ব্যস্ত হয়ে পড়েছিলেন। ব্যস্ততা একটু কাটতেই নিজের বাড়িতেই টিম অভিমান-এর সঙ্গে জ্যামিং সেশনে মাতলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও রীতিমতো ভাইরাল।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement