Advertisement

Jeet Movie Box Office: তৃতীয়দিন থেকেই আয় কমেছে 'কেউ বলে বিপ্লবী...' , গত ৫ দিনে বক্স অফিসে কেমন রিপোর্ট জিতের ছবির?

'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটির প্রমোশনে চমক না থাকলেও ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। তারওপর পথিকৃৎ বসুর এই ছবিতে জিৎ-এর নটি ভিন্ন ভিন্ন লুকস দেখানো হয়েছে। বিপ্লবী অনন্ত সিংহকে জিৎ অসাধারণভাবে পর্দায় উপস্থাপন করেছেন বলে সমালোচকদের দাবি।

কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বক্স অফিসকেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বক্স অফিস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2026,
  • अपडेटेड 11:57 AM IST
  • কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবি নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে।

দু'বছর পর পর্দায় ফিরেছেন জিৎ। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবি নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। গত ১৪ অগাস্ট স্বাধীনতা দিবসের আগের দিন এই ছবি মুক্তি পায়। বাংলা ছবি বলতে শুধু এই একটাই বিগ বাজেটের ছবি ছিল। তাই প্রথমদিন থেকে ময়দানে রাজ করে গিয়েছেন জিৎ। উইকেন্ডেও জিৎ-এর এই ছবি ভাল আয় করেছে বক্স অফিসে। এক ঝলকে দেখে নিন গত ৫দিনে কতটা আয় করতে পারল এই ছবি। 

প্রথম দু'দিনের আয়
'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটির প্রমোশনে চমক না থাকলেও ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। তারওপর পথিকৃৎ বসুর এই ছবিতে জিৎ-এর নটি ভিন্ন ভিন্ন লুকস দেখানো হয়েছে। বিপ্লবী অনন্ত সিংহকে জিৎ অসাধারণভাবে পর্দায় উপস্থাপন করেছেন বলে সমালোচকদের দাবি। sacnilk.com-এর রিপোর্ট অনুযায়ী, ১৪ অগাস্ট জিৎ-এর এই ছবি বক্স অফিসে প্রথমদিনে আয় করেছিল ১৮ লক্ষ টাকা। এরপর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন এই ছবির আয় বাড়ে দ্বিগুণ। ছুটির দিন থাকায় 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটি এদিন বক্স অফিসে আয় করেছে প্রায় ৪১ লক্ষ। 

তৃতীয়, চতুর্থ ও পঞ্চমদিনের আয়
তৃতীয়দিন অর্থাৎ রবিবার ছুটির দিনে এই ছবির আয় কিছুটা কমে দ্বিতীয় দিনের তুলনায়। রবিবার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকা-এর আয় ছিল ৩৪ লক্ষ টাকা। সোমবার বক্স অফিসে এই ছবির আয় অনেকটাই কমে যায়। এদিন জিৎ-এর ছবি আয় করেছে ১১ লক্ষ টাকা। মঙ্গলবার একটু বেড়ে ১২ লক্ষে দাঁড়ায় জিতের ছবির বক্স অফিস কালেকশন। এখনও পর্যন্ত এই ছবি মোট আয় করেছে ১.২০ কোটি টাকা। এখনও হাতে কয়েকদিন রয়েছে, এবার দেখার জিৎ-এর এই ছবি আদৌও বাংলা ছবির বক্স অফিসে কোনও ইতিহাস গড়তে পারে কিনা। স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী অনন্ত সিং-এর জীবনী নির্ভর এই পিরিয়ড ড্রামাটি নিয়ে দর্শকমহলে এখনও ইতিবাচক চর্চা বজায় রয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ছবিটির ব্যবসা আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

Advertisement

জিৎ-এর কামব্যাক ছবি
সমালোচকদের মতে, দু বছর পর পর্দায় ফিরে জিতের এই ছবি যেভাবে ব্যবসা করছে, তাতে অচিরেই অভিনেতার সব ছবির বক্স অফিস রেকর্ড ভেঙে দিতেই পারে। প্রসঙ্গত, ১৪ অগাস্ট জিতের এই ছবিটি ছাড়া আর কোনও বাংলা ছবি মুক্তি পায়নি। দেবের 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ১৪ অগাস্টে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা অজ্ঞাত কারণে পিছিয়ে দেওয়া হয়। তাই জিতের সঙ্গে ময়দানে ছিল সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’। দুটোই দেশভক্তিমূলক ছবি। 

জিতের কেরিয়ারে সেরা ছবি
বক্স অফিসে আয়ের মুখ না দেখলেও এই ছবি কিন্তু নিন্দুকদের কাছে বেশ প্রশংসিত। 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটি নিঃসন্দেহে এখনও পর্যন্ত জিতের কেরিয়ারের সেরা পারফরম্যান্স। বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে জিৎ অনবদ্য অভিনয় করেছেন। এই ছবিতে পরিচালক জিৎ-এর আলাদা আলাদা ৯ টি লুকসকে দেখিয়েছেন। এছাড়াও সুপারস্টারের অ্যাকশন অবতারেও মুগ্ধ দর্শক। জিৎ ছাড়াও ছবিতে অসাধারণ অভিনয় করেছে ইনস্পেক্টর দুর্গা রায় তথা টোটা রায়চৌধুরী। এছাড়াও ছবিতে অত্যন্ত জোরালো ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন এবং রজতাভ দত্ত। 
 

Read more!
Advertisement
Advertisement