Advertisement

Monalisa Bold Look: মনোকিনিতে জলকেলিতে মত্ত 'ঝুমা বৌদি'! মোনালিসার বোল্ড লুক ভাইরাল

Monalisa: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এবং নিয়মিত জীবনের নানা আপডেট দেন মোনালিসা। সম্প্রতি, নায়িকার একটি ভিডিও শেয়ার করেছেন যা সবার নজর কেড়েছে।

মোনালিসামোনালিসা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2026,
  • अपडेटेड 4:24 PM IST

বাংলা থেকে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ মোনালিসা। বর্তমানে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। অনুগামীরা তাঁর জীবনের খুঁটিনাটি সব বিষয় জানতে অত্যন্ত আগ্রহী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এবং নিয়মিত জীবনের নানা আপডেট দেন। সম্প্রতি, নায়িকার একটি ভিডিও শেয়ার করেছেন যা সবার নজর কেড়েছে।

মোনালিসার বোল্ড লুক

মোনালিসা তাঁর সাহসী লুকের জন্য পরিচিত। বিকিনি বা খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বর্তমানে ভ্যাকেশনে রয়েছেন তিনি। অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি স্যুইমিং পুলের জলকেলিতে মত্ত। তাঁর পরনে মনোকিনি। মোনালিসার এই লুকে মন মজেছে বহু নেটিজেনের। নিঃসন্দেহে নেটমাধ্যমে উষ্ণনার পারদ চড়াচ্ছেন। 

মোনালিসার এই বোল্ড লুক দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, "যেন জলে আগুন ধরিয়ে দিয়েছেন।" আরেকজন লিখেছেন, "কিলার (অসাধারণ আকর্ষণীয়)।" অন্য একজনের মন্তব্য, "মোনালিসাকে দেখে কে বলবে যে তাঁর বয়স ৪৫ বছর?" অনেকেই আগুনের ইমোজি' দিয়ে অভিনেত্রীর লুকের প্রশংসা করেছেন। 

 

মোনালিসা ভোজপুরি ছবির একজন সুপরিচিত অভিনেত্রী, যিনি বর্তমানে ছোট পর্দাতেও বেশ সক্রিয়। ভোজপুরি ছবি থেকে ছোটপর্দায় আসার এই যাত্রা তাঁর জন্য মোটেও সহজ ছিল না। ২০১৭ সালে 'বিগ বস ১০'-র মঞ্চে বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করেন মোনালিসা। তাঁদের বিয়ের নয় বছর কেটে গেলেও, এখনও কোনও সন্তান নেই। বেশ কয়েক বছর ধরে মা হওয়ার চেষ্টা করছেন তিনি, কিন্তু এখনও গর্ভধারণ করতে পারেননি। বিভিন্ন সাক্ষাৎকারে মোনালিসা মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। 

'বি-গ্রেড' ছবি দিয়ে মোনালিসা কেরিয়ার শুরু করেছিলেন। প্রায় ২৫টি বি-গ্রেড ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর তিনি ভোজপুরি ছবিতে এবং পরবর্তীতে টেলিভিশনে কাজ শুরু করেন। ভোজপুরি ছবিতে সবচেয়ে জনপ্রিয় হলেও হিন্দি, ওড়িয়া, তামিল, কন্নড়, তেলুগু ও বাংলা ছবিতেও একাধিক কাজ করেছেন তিনি। বাংলা ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো'-তে ঝুমা বৌদি রূপে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। বর্তমানে কর্মসূত্রে মুম্বইতে থাকলেও, অনেকরই অজানা কলকাতাতেই জন্ম তাঁর। শুধু তাই নয় যোগমায়া দেবী কলেজে পড়তেন মোনালিসা। ব্যস্ততার ফাঁকে যখনই ছুটি পান, চলে আসেন নিজের শহরে, মায়ের কাছে। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এই শহর তাঁর কাছে নস্টালজিয়া। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement