Advertisement

Jojo Hospitalised: হাসপাতালে জোজো, হয়েছে অস্ত্রোপচার! এখন কেমন আছেন, কী হয়েছিল গায়িকার?

Jojo Health Update: ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে, ওষুধ খেয়ে 'সা রে গা মা পা'-র শ্যুটিং করছিলেন। এরপর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে, হাসপাতালে চিকিৎসা করাতে হয় তাঁকে। সোমবার অস্ত্রোপচার হয়েছে শিল্পীর। এখন কেমন আছেন? ঠিক কী হয়েছে? 

জোজো (ছবি: ফেসবুক)জোজো (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 May 2026,
  • अपडेटेड 10:56 AM IST

হাসপাতালে ভর্তি জোজো মুখোপাধ্য়ায়। দীর্ঘদিন ধরে অসুস্থতা নিয়ে কাজ করছিলেন। এমনকী ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে, ওষুধ খেয়ে 'সা রে গা মা পা'-র শ্যুটিং করছিলেন। এরপর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে, হাসপাতালে চিকিৎসা করাতে হয় তাঁকে। সোমবার অস্ত্রোপচার হয়েছে শিল্পীর। এখন কেমন আছেন? ঠিক কী হয়েছে? 

হাসপাতাল থেকে জোজো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন তিনি আগের থেকে অনেক ভাল আছেন।পায়ে মারাত্মক চোট পাওয়ার কারণে সোমবার অস্ত্রোপচার হয়েছে গায়িকার ৷ জোজো জানান, "আমার পায়ে চোট লেগেছিল, যেটা নিয়ে খুব কষ্ট করে কাজ করছিলাম, সেই পায়ের ট্রিটমেন্টের জন্যই অপারেশন করতে হল। অনেক দিন আগে একটা শ্যুটিংয়ে পড়ে গিয়েছিলাম। সেসময় পড়ে গিয়ে আমার হিপ জয়েন্টে ফ্রাকচার হয়। সেটা খুব খারাপ অবস্থায় ছিল। আমি খুব স্ট্রং পেনকিলার খেয়ে কাজ করছিলাম।"

জোজো আরও যোগ করেন, গত সিজনে শো করতে গিয়েও আবার ওই চোটের ওপরে চোট লেগেছিল। এমনকি, 'সারেগামাপা'-র ফিনালে অবধিও আমি কখনও স্ট্রং পেনকিলার, কখনও ইনজেকশন আর লাঠি নিয়ে কাজ করেছি। কাজেই অপারেশন করতে হল। তবে অপারেশন সফল হয়েছে। আর কয়েকদিন পর আমাকে ছুটি দিয়ে দেবে। এখন ওই ব্যথাটা থেকে বেঁচেছি, তাই আমি খুশি। কিছুদিন ফিজিওথেরাপি করতে হবে। এরপর কাজে কবে ফিরব, সেটা ডাক্তার বলবে আমার শারীরিক অবস্থার উপর নির্ভর করে। তবে আমার এখন টেনশন নেই, কারণ এখন আমাদের অফ সিজন মোটামুটি। এই সময়টা আমাদের খুব একটা কাজের চাপ থাকে না। শোয়ের চাপ থাকে না। আমার ধারণা, যতদিনে শো আবার শুরু হবে, তার আগেই আমি কাজে ফিরব।" 

বড় অস্ত্রোপচার, তাই এখন কিছুদিন ওয়াকার নিয়ে হাঁটতে হবে জোজোকে। সেই সঙ্গে ফিজিওথেরাপি চলবে। এরপরে তিনি কাজে ফিরতে পারবেন। চিকিৎসকরা জানিয়েছিলেন অস্ত্রোপচারের পাঁচ দিনের মাথায় শিল্পীকে ছেড়ে দেবেন ৷ ফিজিওথেরাপির পর এক্স-রে রিপোর্ট চিকিৎসকরা দেখবেন ৷ এরপর সব ঠিক থাকলে, শুক্রবার বা শনিবার হয়তো বাড়ি ফিরবেন তিনি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement