Advertisement

Kanchan Sreemoyee: দেড় বছর যেতে না যেতেই ফের বাবা কাঞ্চন, শ্রীময়ীর কোলে এল দ্বিতীয় সন্তান

জল্পনাই সত্যি। অবশেষে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী।

তৃতীয়বার বাবা হলেন কাঞ্চনতৃতীয়বার বাবা হলেন কাঞ্চন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 6:48 PM IST
  • অবশেষে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী।

জল্পনাই সত্যি। অবশেষে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী। কাঞ্চন-পত্নী যে প্রেগন্যান্ট ছিলেন, সেই গুঞ্জন অনেক আগে থেকেই ছিল ইন্ডাস্ট্রিতে। তাঁদের পরিবার তিন থেকে বেড়ে চার হল। মেয়ে কৃষভির পর এবার পুত্রসন্তান এল শ্রীময়ীর কোলে। কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই এই সুখবর ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া পেজে। কাঞ্চন-শ্রীময়ীর পুত্রের নাম রাখা হয়েছে কৃষিভ।

এদিন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ যৌথ পোস্ট শেয়ার করেন ইনস্টাগ্রামে সেখানে দেখা যাচ্ছে মেয়ে কৃষভিকে কাঁধে নিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন কাঞ্চন। পাশে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে গর্ভবতী শ্রীময়ী। তাঁদের পরিবারের মিষ্টি ছবি পোস্ট করে ক্যাপশনে তারকা যুগল লেখেন, 'হ্যালো। আজ আমাদের হৃদয় এবং বাড়ি পরিপূর্ণ হয়ে উঠল। কৃষভির ছোট ভাই ভূমিষ্ট হল। আমাদের ছোট পরিবার তিন থেকে চার হল। আমরা ভীষণ উচ্ছ্বসিত আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানিয়ে। একসঙ্গে জীবনের এই সুন্দর নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছি।'  

এদিন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ যে কেবল ছেলের জন্মের কথা ঘোষণা করেছেন সেটাই নয়, একরত্তির নামও প্রকাশ্যে এনেছেন। কৃষভির নামের সঙ্গে মিল রেখে এই তারকা যুগল ছেলের নাম রেখেছেন কৃষিভ। প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে কাঞ্চন ও শ্রীময়ীর কোলে আসে কৃষভি। সেই সময়ও শ্রীময়ী তাঁর মা হওয়ার খবর গোপনেই রেখেছিলেন। এবারও তার ব্যতিক্রম হলো না। 

টলিপাড়ায় বছরের শুরু থেকেই খবর ছিল যে দ্বিতীয়বার মা হচ্ছেন নাকি শ্রীময়ী। যদিও কাঞ্চন-পত্নী বরাবরই সেই বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে স্বামী কাঞ্চনের সঙ্গে ভোট দিতে গিয়ে শ্রীময়ীর বেবি বাম্প নজর এড়ায়নি কারোরই। কিন্তু প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের খবরও একেবারে আড়ালেই রেখেছিলেন এই তারকা দম্পতি। তবে ছেলে হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি কাঞ্চন-শ্রীময়ী দুজনেই। 

কাঞ্চন এই নিয়ে তৃতীয়বার বাবা হওয়ার সুখ অনুভব করলেন। প্রাক্তন বিধায়কের দ্বিতীয় স্ত্রী পিঙ্কির একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু কাঞ্চনের সঙ্গে ছেলের কোনও সম্পর্ক নেই। সেই দুঃখ বরাবরই ছিল অভিনেতার। এবার শ্রীময়ীর কোলে পুত্রসুখ, কিছুটা হলেও কাঞ্চনের প্রথম সন্তানকে কাছে না পাওয়ার দুঃখ লাঘব করবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement