Advertisement

Kareena Kapoor West Bengal Darjeeling Siliguri : দার্জিলিংয়ে ছেলে জেহ-কে নিয়ে করিনা, শৈলশহরে কী করছেন?

দার্জিলিংয়ে করিনা কাপুর। তাঁর সফরসঙ্গী ছোটো ছেলে জেহ। মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন বেবো। আর নায়িকাকে দেখতে কার্যত ভিড় জমে যায় সেখানে। জেহ-র সঙ্গে ছিল তার আয়াও।

দার্জিলিংয়ে করিনা দার্জিলিংয়ে করিনা
সৌমেন কর্মকার
  • শিলিগুড়ি,
  • 10 May 2022,
  • अपडेटेड 10:50 PM IST
  • দার্জিলিংয়ে করিনা কাপুর
  • তাঁর সফরসঙ্গী ছোটো ছেলে জেহ
  • মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন বেবো

দার্জিলিংয়ে করিনা কাপুর। তাঁর সফরসঙ্গী ছোটো ছেলে জেহ। মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন বেবো। আর নায়িকাকে দেখতে কার্যত ভিড় জমে যায় সেখানে। জেহ-র সঙ্গে ছিল তার আয়াও। 

কিন্তু কেন শিলিগুড়িতে এলেন বেবো। শৈলশহর ঘুরতে আসেননি। এসেছেন কাজে। এসেছেন ছবির শুটিংয়ে। ২৮ তারিখ পর্যন্ত সইফের স্ত্রী থাকবেন শৈলশহরে। ওয়েব সিরিজের নাম ডিভিশন। পরিচালনা করছেন সুজয় ঘোষ। 

শুটিংয়ের সূত্রে প্রায় সাড়ে তিনশ জনের একটি দল এসেছে শৈলশহরে। সেই দলেরই এক সদস্যা জানালেন, কাল থেকে লাভাতে শুটিং শুরু হবে। টানা ৭ দিন চলবে শুটিং। তারপরের দিনগুলিতে দার্জিলিংয়ে শুটিং করবেন বেবো। সেখানে থাকবেন প্রায় ৫ থেকে ৬ দিন। 

কে কে অভিনয় করছেন এই ছবিতে? সূত্রের খবর সাসপেন্স থ্রিলার ধর্মী এই ছবিতে দেখা যাবে অভিনেতা বিজয় বর্মাকে। 
বিমানবন্দর থেকেই এদিন বেশ খোশমেজাজে দেখা যায় করিনাকে। সেখান থেকে সোজা চলে যান কালিম্পঙের একটি হোটেলে। সেখানেই থাকছেন তিনি। তারপর কাল থেকে লাভায় শুটিং। 

প্রসঙ্গত, এই প্রথম OTT-তে কাজ করছেন করিনা। জানা গিয়েছে নেটফ্লিক্সে এই সিরিজটি মুক্তি পাবে। দ্বিতীয় সন্তানের জন্মের পর এই প্রথম ফ্লোরে ফিরছেন বেবো। আবার এটাই তাঁর OTT ডেবিউ।   


 

Read more!
Advertisement
Advertisement