
ছাব্বিশে বিজেপি সরকার রাজ্যে আসার পর সমস্ত উৎসবকেই নতুনভাবে ঢেলে সাজাচ্ছে। আর শীতকাল মানেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(KIFF)। যেটা নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করছে শুভেন্দু সরকার। আগেই KIFF-এ কোন কোন তারকারা অতিথি হিসাবে আসছেন, তা জানানো হয়েছিল। সেই তালিকায় আরও একটি নাম সংযোজন হল সলমন খানের। শোনা যাচ্ছে, সলমনের হাত ধরেই শুরু হতে পারে কলকাতা চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার KIFF নিয়ে বৈঠকে এমনই আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
KIFF নিয়ে বিজেপি সরকার অনেক আগে থেকেই একাধিক আলোচনা-মিটিং করেছে। নীল থেকে গেরুয়া নতুন লোগো সামনে এসেছে, যার ডিজাইন করেছেন সন্দীপ রায়। অতিথিদের তালিকা ঘিরেও বেশ চমক রয়েছে। এর আগে চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন কঙ্গনা রানাওয়াত, রজনীকান্ত, প্রভাস, অনুপম খের, পরেশ রাওয়াল, পরিচালক মধুর ভাণ্ডারকর, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, জনি লিভার ও অনুরাগ বসুও আসবেন বলে শোনা যাচ্ছিল। এবার সেই অথিথিদের মধ্যে প্রধান আকর্ষণ হতে চলেছে সলমন খান।
বেশ কয়েক বছর ধরেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সল্লু মিঞা। যে কারণে তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে সবর্ত্র ঘুরে বেড়াতে হয়। হুমকি চিঠি থেকে শুরু করে তাঁর মুম্বইয়ের গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টেও গুলি চলার ঘটনা ঘটেছিল। যার কারণে সলমনের সুরক্ষা বেশ আঁটোসাটো। অভিনেতা এখন রীতিমতো পুলিশের নজরদারিতে রয়েছেন। তাই ডিসেম্বরে সলমন কলকাতায় পা দেওয়ার আগে তাঁর নিরাপত্তা ও সুরক্ষা যে আরও বাড়ানো হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর আগে সলমন এসেছিলেন ২০২৩ সালের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। সেই সময় তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিলেন। সেই সময় সলমন জানিয়েছিলেন যে তিনি আবার কলকাতায় আসতে চান।
সলমন-রজনীকান্তদের পাশাপাশি ভারতীয় সিনেদুনিয়ার আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে। তবে তারকাদের উপস্থিতির চূড়ান্ত তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের কমিটির তরফে। এবারের KIFF-এ থাকছে ফিল্ম বাজার, যার দায়িত্বে রয়েছেন জিৎ। এ বার কলকাতা চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। পাশাপাশি, উৎসবের নতুন লোগোও প্রকাশ করা হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এ বার হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসব, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সেখানে রেড কার্পেটের আয়োজনও থাকতে পারে।
প্রত্যেক বছরই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অতিথিদের তালিকায় শাহরুখের নাম জ্বলজ্বল করে। যদিও বিগত কয়কে বছর থেকেই এই উৎসবে দেখা যায়নি কিং খানকে। এবার সলমন খানের উপস্থিতি যে অনুষ্ঠানের জৌলুসে অতিরিক্ত মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।