Advertisement

Kriti Sanon Trolled: ব্রালেটে রাখীবন্ধন! রাহুল-কঙ্গনার ঝামেলা, সরল কৃতি স্যাননের বিজ্ঞাপন

ওই বিজ্ঞাপনে কৃতিকে খোলামেলা পোশাকে (ব্রালেট স্টাইলের টপ) অনস্ক্রিন ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা যায়। 'ককটেল ২' নায়িকা ব্রালেট স্টাইলের টপ, সঙ্গে শ্রাগ ও শরারা পরেছিলেন। কিন্তু এই ভিডিও সামনে আসার পর রাখির মতো পবিত্র উৎসবে কৃতির এই খোলামেলা পোশাক পরাকে মেনে নিতে পারেননি নেটিজেনের একাংশ।

কৃতির বিজ্ঞাপন ঘিরে বিতর্ককৃতির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
Aajtak Bangla
  • মুম্বই,
  • 26 Aug 2026,
  • अपडेटेड 12:50 PM IST
  • রাখিবন্ধন উৎসবের বিজ্ঞাপনে পোশাক বিতর্কে জড়িয়েছেন বলিউড নায়িকা কৃতি স্যানন।

রাখিবন্ধন উৎসবের বিজ্ঞাপনে পোশাক বিতর্কে জড়িয়েছেন বলিউড নায়িকা কৃতি স্যানন। ব্রালেট স্টাইলের পোশাক পরে রাখির মতো পবিত্র উৎসবকে অপমান করেছেন বলে দাবি নেটিজেনের একাংশের। লাস্যময়ী অবতারে রাখিবন্ধনের বিজ্ঞাপনে ধরা দিয়ে বিতর্কের শিরোনামে কৃতি স্যানন। সোশ্যাল মিডিয়ায় কৃতি ও গয়নার ওই বিজ্ঞাপনী সংস্থাকে চূড়ান্ত ট্রোলড করা হচ্ছে। সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও কৃতির ওই পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। বিতর্কের জল এতটাই গড়িয়েছে যে বাধ্য হয়ে গয়না প্রস্তুতকারক ওই সংস্থা কৃতীর বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয়। 

সরিয়ে দেওয়া হল সেই বিতর্কিত বিজ্ঞাপনটি
রাখিবন্ধন উৎসবের আগেই রাখির ওই বিজ্ঞাপন ঘিরে ভয়ঙ্কর রকমের বিতর্কের সৃষ্টি হয়। যার জেরে ওই গয়না প্রস্তুতকারক সংস্থা তাদের প্রতিক্রিয়া জানায়। তারা কৃতির ওই রাখিবন্ধনের বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে। তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও তা তুলে নেওয়া হয়েছে। ওই গয়না প্রস্তুতকারক সংস্থা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে ওই বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

গয়না প্রস্তুতকারী সংস্থার বিবৃতি
গয়না প্রস্তুতকারক সংস্থা তাদের বিবৃতিতে বলে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে আমরা বরাবরই পরিবারের সকলের সঙ্গে আনন্দঘন মুহূর্তগুলো উদযাপনে বিশ্বাসী। আর এবার আমরা সেই ভালোবাসা ও উদযাপনের অংশীদার করতে চেয়েছিলাম আমাদের পোষ্যদেরও। তাই আমাদের সাম্প্রতিক বিজ্ঞাপনটি যদি অনিচ্ছাকৃতভাবে সমাজের কোনও অংশের অনুভূতিতে আঘাত দিয়ে থাকে, তবে সেটা মোটেও আমাদের উদ্দেশ্য ছিল না। শ্রদ্ধাবশত আমরা সব সোশাল প্ল্যাটফর্ম থেকে ওই বিজ্ঞাপনটি তুলে নিচ্ছি। এই উৎসবের মরসুমে আপনাদের সবার জন্য রইল ভালোবাসা ও শুভকামনা!

ট্রোলড-কটাক্ষ
ওই বিজ্ঞাপনে কৃতিকে খোলামেলা পোশাকে (ব্রালেট স্টাইলের টপ) অনস্ক্রিন ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা যায়। 'ককটেল ২' নায়িকা ব্রালেট স্টাইলের টপ, সঙ্গে শ্রাগ ও শরারা পরেছিলেন। কিন্তু এই ভিডিও সামনে আসার পর রাখির মতো পবিত্র উৎসবে কৃতির এই খোলামেলা পোশাক পরাকে মেনে নিতে পারেননি নেটিজেনের একাংশ। তাঁদের মতে, এই পোশার ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে। এছাড়াও, রাখির বিজ্ঞাপনে পুজোর থালা নেই কেন এবং পোষ্যকে রাখি পরানো নিয়েও প্রশ্ন উঠতে থাকে। বিতর্কের আবহে নিন্দুকদের উদ্দেশে পালটা কৃতী হাইভোল্টেজ জবাব ছুড়েছিলেন ঠিকই, কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। লাগাতার ট্রোলের মুখে পড়েন কৃতী ও গয়না প্রস্তুতকারী সংস্থাও। এই বিতর্কে ঘি ঢেলে আরও উস্কে দেন কঙ্গনাও। তবে নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করে কৃতি স্যাননের ‘ঢাল’ হয়ে দাঁড়ান রাহুল গান্ধী। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement