
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে সিবিএসই (CBSE) দশম শ্রেণির ফলাফল। গোটা দেশজুড়েই পড়ুয়াদের নজিরবিহীন সাফল্য নজরে এসেছে। পরীক্ষা দিয়েছিলেন 'কুসুম' সিরিয়ালের তানিষ্কা তিওয়ারিও। টানা শ্যুটিংয়ের মাঝেই তিনি পড়াশোনা চালিয়ে ভাল ফল করেছে বলে জানা গিয়েছে। টেলি দুনিয়ার এই অভিনেত্রীকে মাঝে মধ্যেই দেখা যেত স্কুল ইউনিফর্মে শ্যুটিংয়ে আসতে। কেমন রেজাল্ট করল তানিষ্কা?
জানা গিয়েছে, কুসুম অর্থাৎ তানিষ্কা তিওয়ারি সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় ৭৯ শতাংশ পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। দুটি বিষয়ে লেটার মার্কস পেয়েছে পর্দার কুসুম। ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল 'কুসুম'। আর এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে তানিষ্কা তিওয়ারি। তবে তানিষ্কা ছোটপর্দায় যতই বড়দের মতো হাবভাব দেখাক না কেন, সে কিন্তু বয়সে সকলের চেয়ে অনেকটাই ছোট। ফেব্রুয়ারিতে পরীক্ষায় বসেছিলেন কুসুম। তার আগে শ্যুটিং সেটেই চলত পড়াশোনা।
নভেম্বরে প্রি-বোর্ডের পরীক্ষার সময়ই তানিষ্কাকে পরীক্ষা দিয়ে শ্যুটিং সেটে আসতে দেখা গিয়েছিল। প্রি-বোর্ড পরীক্ষা হলেও তানিষ্কা শ্যুটিং থেকে ছুটি পায়নি। সেটেই পড়াশোনা করতে হয়েছে। এমনকী মাধ্যমিকের সময়ও তাঁর ছুটি সেভাবে ছিল না। শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকেই তাকে পড়াশোনা করতে হয়েছে। ১৪ ঘণ্টা শ্যুটিং সামলে কীভাবে পড়াশোনা করত কুসুম তানিষ্কা? এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে তার কোনও অসুবিধাই হচ্ছে না। পরীক্ষার সময় রাতে শ্যুটিং করত আর সকালে স্কুল যেত কুসুম।
জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিল কুসুম? তিনি জানিয়েছে, তার অভ্যাস হয়ে গিয়েছে। ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে যেত তানিষ্কা। শটের ফাঁকে সময় পেলেই বই নিয়ে বসে যেত। তবে এইসব কারণে ঘুম হত মাত্র ৪ ঘণ্টা। তবে এইসব নিয়ে খুব একটা আক্ষেপ তার নেই। কারণ তানিষ্কা ছোট থেকেই নায়িকা হতে চেয়েছিল। পর্দার কুসুম মাধ্যমিকের পর হিউম্যানিটিজ’ নিয়ে এগোতে চায়। মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান নিয়ে পড়তে চায় তানিষ্কা। তবে পরবর্তীকালে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে।
তবে পর্দার কুসুম-এর শ্যুটিং আর পড়াশোনা একসঙ্গে চালাতে খুব একটা অসুবিধা হয় না। 'কুসুম' ধারাবাহিক-এর মাধ্যমে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তানিষ্কা তিওয়ারি। একাধিক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এই সিরিয়ালে তিনি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পায়। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে চার বছর পার করে ফেলেছেন তানিষ্কা। বলিউডেও ডেবিউ করে ফেলেছে পর্দার কুসুম।