Advertisement

Aindrila Sharma: উদ্বেগে ঐন্দ্রিলার পরিবার, অসুস্থ প্রয়াত অভিনেত্রীর মা-বাবা

কিছুদিন আগেই প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পরিবারে খুশির আবহ ছিল। দিদি ডাঃ ঐশ্বর্য শর্মার আইনি বিয়ে সেরেছেন। সেই নিয়ে শর্মা পরিবারে সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়েছিল। কিন্তু আবারও সমস্যা দেখা দিল এই পরিবারে।

শরীর ভাল নেই ঐন্দ্রিলা-ঐশ্বর্যের মা-বাবারশরীর ভাল নেই ঐন্দ্রিলা-ঐশ্বর্যের মা-বাবার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2026,
  • अपडेटेड 11:36 AM IST
  • কিছুদিন আগেই প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পরিবারে খুশির আবহ ছিল।

কিছুদিন আগেই প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পরিবারে খুশির আবহ ছিল। দিদি ডাঃ ঐশ্বর্য শর্মার আইনি বিয়ে সেরেছেন। সেই নিয়ে শর্মা পরিবারে সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়েছিল। কিন্তু আবারও সমস্যা দেখা দিল এই পরিবারে। একদিকে মা শিখা শর্মার কেমোথেরাপি চলছিল। এবার শোনা যাচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ঐশ্বর্য ও ঐন্দ্রিলার বাবা উত্তম শর্মা। ঠিক কী হয়েছে তাঁর?

এক সংবাদমাধ্যমকে ঐশ্বর্য জানিয়েছেন যে অনেকদিন ধরেই তাঁর বাবার বুকে ব্যথা হচ্ছিল। তারপরেই হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হওয়ার পরে জানা যায় প্রায় আশি শতাংশ হার্টের ব্লকেজ। স্টেন্ট বসানো হয়েছে। তবে হাসপাতালে বেশিদিন বিশ্রাম নিতে পারেননি বাবা উত্তম শর্মা। কারণ, এরই মধ্যে চলছে মায়েরও কেমোথেরাপি। ঐশ্বর্যা জানিয়েছেন যে মায়েরও শরীর খুব একটা ভাল নেই। এখন খুব বেশি কাজও করতে পারেন না। তাই বাবাও বেশিদিন হাসপাতালে থাকতে চাননি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

মা শিখা শর্মার প্রথম থেকেই ক্যান্সার ছিল। পরে মেয়ে ঐন্দ্রিলারও ক্যান্সার ধরা পড়ে। কিন্তু দুবার ক্যান্সারের সঙ্গে লড়াই করে জিতে ফিরে আসার পর তৃতীয় ধাক্কাটা আর নিতে পারেননি ঐন্দ্রিলা। ২০২২ সালে কালীপুজোর পর পরই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। কিছুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে ২০ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ঐন্দ্রিলা। অভিনেত্রীর শেষ সময় পর্যন্ত প্রেমিক সব্যসাচী তাঁর পাশে ছিল। মেয়েকে হারানোর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল গোটা পরিবার।

ছবি সৌজন্যে: ফেসবুক

 

এখন ঐশ্বর্যই মা-বাবার পুরো দেখভাল করেন। তিনি চিকিৎসকের পাশাপাশি অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর। গত বছরও ঐশ্বর্যর মা শিখা শর্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় ঐন্দ্রিলার দিদি পুরোটা দেখাশোনা করেছিলেন। এখন মায়ের যাবতীয় ওষুধ খাওয়ানোর দায়িত্ব বাবা উত্তম শর্মার ওপরই। কদিন আগেই আইনি বিয়ে ও এনগেজমেন্ট সেরেছেন ঐশ্বর্য। তাঁর হবু বরও চিকিৎসক। যদিও এখন মা-বাবার স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বেগে রয়েছেন ডাঃ ঐশ্বর্য শর্মা।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement