Advertisement

Aamir Khan: সলমনের পর আমির, অভিনেতাকে প্রাণে মারার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

প্রসঙ্গত, গত ৫ জুলাই আমিরের সঙ্গে তৃতীয় বিয়ে সারেন গৌরী স্প্র্যাট, তারপর থেকেই একাধিক সমস্যা শুরু হয়। তিনি ইসলাম ধর্মাবলম্বী হলে, তাঁর প্রাক্তন ও বর্তমান স্ত্রীদের কেউই সেই ধর্মের মানুষ নন। এই বিষয়টিকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করেছেন আমিরকে।

আমির খানআমির খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 10:53 AM IST
  • তৃতীয় বিয়ের পর থেকেই একের পর এক অশান্তিতে জড়িয়ে পড়ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

তৃতীয় বিয়ের পর থেকেই একের পর এক অশান্তিতে জড়িয়ে পড়ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সলমন খানের পর লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নিশানায় এবার নাকি আমির। অভিনেতাকে বিষ্ণোই গ্যাং-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে, আমির খানকে যে হুমকি দিয়েছে, সে লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই, যার অডিও সামনে এসেছে। 

সোশ্যালে পোস্ট করে হুমকি
লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের পক্ষ থেকে আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই সোশ্যাল মিডিয়ায় আমিরকে হুমকি দিয়ে পোল্ট ও অডিও শেয়ার করেছেন। যদিও আজতকের পক্ষ থেকে সেই পোস্ট ও অডিও যাচাই করা হয়নি। পোস্টে লেখা, জয় শ্রী রাম, জয় সীতা রাম। আমি আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই (লরেন্স বিষ্ণোই গ্যাং), আমাদের দেশে লাভ জিহাদের নামে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে এই বিষয়টিকে প্রচার করছি, যা আমির খানের মতো ব্যক্তিরা প্রচার করছে। আমরা এটা সহ্য করব না এবং খুব শীঘ্রই এক জবাব দেব। এটা আমাদের সনাতন ধর্ম এবং আমাদের দেশের পরিপন্থী। আরজু বিষ্ণোই আরও পোস্ট করেন, আমরা আমাদের ভাই, বোন ও দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, যারা এই জঘন্য আচরণকে প্রশ্রয় দেবে, আমরা তাদের উপযুক্ত জবাব দেব। তারকাখ্যাতির নামে যারা এটাকে প্রশ্রয় দিচ্ছে, আমরা তাদেরও শ্বাসরোধ করবো। 

আমিরের তৃতীয় বিয়েতে ক্ষুব্ধ বিষ্ণোই গ্যাং
আমির খানকে দেওয়া এই হুমকিতে লাভ জিহাদের কথা উল্লেখ করা হয়েছে। যেটা থেকে এটা স্পষ্ট যে আমিরের তৃতীয় বিয়েতে তারা খুবই ক্ষুব্ধ। প্রসঙ্গত, গত ৫ জুলাই আমিরের সঙ্গে তৃতীয় বিয়ে সারেন গৌরী স্প্র্যাট, তারপর থেকেই একাধিক সমস্যা শুরু হয়। তিনি ইসলাম ধর্মাবলম্বী হলে, তাঁর প্রাক্তন  ও বর্তমান স্ত্রীদের কেউই সেই ধর্মের মানুষ নন। এই বিষয়টিকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করেছেন আমিরকে। আমিরের একাধিক বিয়েকে 'লাভ জিহাদ' বলে আক্রমণ করেছেন নেটিজেনদের একাংশ।  কেউ কেউ তাঁকে ' লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর' বলে কটাক্ষ করেছেন।

Advertisement

আমিরের জবাব
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের জেরে বিরক্ত হয়ে সেই বিদ্রুপের জবাব দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। তৃতীয় বিয়ের পর সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর পরিবারের ইতিহাসই প্রমাণ করে যে আন্তঃধর্মীয় বিবাহ তাঁদের কাছে নতুন কিছু নয়। তবে কোনও ক্ষেত্রেই ধর্মান্তরের ঘটনা ঘটেনি। গৌরী, কিরণ বা রিনা— কেউই তাঁদের ধর্ম পরিবর্তন করেননি বলে জানিয়েছেন অভিনেতা। এমনকী গৌরী হিন্দুও নন, খ্রিষ্টান।  
 

Read more!
Advertisement
Advertisement