Advertisement

Leena Ganguly Chirosokha: বন্ধ লীনা গঙ্গোপাধ্যায়ের 'চিরসখা', 'বেকার ভাতা'র ফর্ম খুঁজছেন পর্দার বুবলাই

'ভোলেবাবা পার করেগা' সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে দিঘার তালসারির সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের মৃত্যুর পরই নড়েচড়ে বলে গোটা বাংলা ইন্ডাস্ট্রি। শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু রাহুলের, স্বাভাবিকভাবেই অভিযোগ ওঠে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টের বিরুদ্ধে।

বন্ধ হয়ে যাচ্ছে 'চিরসখা'বন্ধ হয়ে যাচ্ছে 'চিরসখা'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2026,
  • अपडेटेड 1:27 PM IST
  • 'ভোলেবাবা পার করেগা' সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে দিঘার তালসারির সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।

'ভোলেবাবা পার করেগা' সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে দিঘার তালসারির সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের মৃত্যুর পরই নড়েচড়ে বলে গোটা বাংলা ইন্ডাস্ট্রি। শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু রাহুলের, স্বাভাবিকভাবেই অভিযোগ ওঠে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টের বিরুদ্ধে। ইতিমধ্যেই রাহুলের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দে করে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আর্টিস্ট ফোরাম। যার মধ্যে রিজেন্ট পার্ক থানা ও তালসারি কোস্টাল পুলিশের কাছে প্রযোজনা সংস্থা সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর। এরই পাশাপাশি, ব্যান করা হয় লীনা গঙ্গোপাধ্যায়কে ও তাঁর প্রযোজনা সংস্থাকে। আর এর ফলে বন্ধ হতে চলেছে চিরসখা সিরিয়ালটি। এই খবর সামনে আসার পরই লীনার ঘরের ছেলে ভিভান তথা চিরসখার বুবলাই ফের পোস্ট করলেন। চাইলেন বেকার ভাতা। 

মঙ্গলবার থেকে আর্টিস্ট ফোরাম কর্মবিরতির ডাক দিয়েছিলেন। শুধু তাই নয়, শ্য়ুটে তারকাদের নিরাপত্তা ও সুরক্ষার দিকটি যাতে ভালভাবে দেখা হয়, তা নিয়েও চলে দফায় দফায় বৈঠক। সঙ্গে ছিল রাহুলের মৃত্যু কীভাবে হল, প্রযোজনা সংস্থার থেকে সঠিক উত্তর পাওয়া নিয়েও আলোচনা। দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে যতদিন প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস, যাদের ভোলে বাবা পার করেগা-র শ্যুটে রাহুলের মৃত্যু, তাঁরা সেদিন ঠিক হয়েছিল সেই সত্যি সামনে না আনবেন, ততদিন তাঁদের ব্যান করা হবে। এমনকী, সেই প্রযোজনা সংস্থা থেকে যে ধারাবাহিকগুলি চলছে, তাও বন্ধ থাকবে।

ছবি সৌজন্যে: ফেসবুক

এই সিদ্ধান্তের পরই রাতারাতি বন্ধ হয়ে যায় ভোলেবাবা পার করেগা ও চিরসখা সিরিয়াল। এই দুই সিরিয়ালই দর্শকদের খুব প্রিয় ছিল। টিআরপিতেও এই দুই সিরিয়ালের অবস্থান বেশ ভাল জায়গাতেই ছিল। স্টার জলসার পক্ষ থেকে মঙ্গলবার রাতেই ঘোষণা করে দেওয়া হয়, রবিবারই চিরসখা-র শেষ সম্প্রচার। আর হঠাৎ করে এই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন পর্দার বুবলাই, তথা অভিনেতা ভিভান। তিনি ফেসবুকে লিখলেন, বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় একটু জানাবেন। আজ থেকে চিরসখার সকলে তো বেকার, তাই সবাই জানতে চাইছে। কী দোষ ছিল বলুন তো আমাদের। যদিও চিরসখা ধারাবাহিকের প্রধান চরিত্রে থাকা অপরাজিতা ঘোষ ও রাজন্যা মিত্রকে মঙ্গলবারের বৈঠকে যোগ দিতে দেখা যায়।

Advertisement

এর আগেও লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার হয়ে ময়দানে নেমেছিলেন ভিভান। সেই সময়ও তিনি ম্যাজিক মোমেন্টের গুণগান গেয়েছিলেন। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন তিনি। ইতিমধ্যেই ম্যাজিক মোমেন্ট ছেড়েছেন অম্বরীশ ভট্টাচার্য, রাজন্যা মিত্র, রেশমি সেন। 

  

 

Read more!
Advertisement
Advertisement