Advertisement

Asha Bhosle Demise: 'ওঁর গান ছাড়া আমার আর কোনও হিট নেই', আশাকে নিয়ে bangla.aajtak.in-কে বললেন দেবশ্রী

'আরো কাছাকাছি', 'কথা হয়েছিল', 'আজ আমি অচেনা যে', 'তুমি আমার নয়ন গো', 'বাজে ঢোল তাক ধিনা ধিন', 'জানা অজানা' সহ আশা ভোঁসলের একাধিক হিট গানে লিপ মিলিয়েছেন দেবশ্রী রায়। বাংলা ছবিতে আশা ভোঁসলের গাওয়া অধিকাংশ হিট গানেই দেখা গিয়েছিল সেই সময়কার জনপ্রিয় নায়িকা দেবশ্রী রায়কে।

দেবশ্রীর লিপে গাওয়া সব হিট গানই গেয়েছেন আশাজিদেবশ্রীর লিপে গাওয়া সব হিট গানই গেয়েছেন আশাজি
মৌমিতা ভট্টাচার্য
  • কলকাতা,
  • 12 Apr 2026,
  • अपडेटेड 4:28 PM IST
  • 'আরো কাছাকাছি', 'কথা হয়েছিল', 'আজ আমি অচেনা যে', 'তুমি আমার নয়ন গো', 'বাজে ঢোল তাক ধিনা ধিন', 'জানা অজানা' সহ আশা ভোঁসলের একাধিক হিট গানে লিপ মিলিয়েছেন দেবশ্রী রায়।

'আরো কাছাকাছি', 'কথা হয়েছিল', 'আজ আমি অচেনা যে', 'তুমি আমার নয়ন গো', 'বাজে ঢোল তাক ধিনা ধিন', 'জানা অজানা' সহ আশা ভোঁসলের একাধিক হিট গানে লিপ মিলিয়েছেন দেবশ্রী রায়। বাংলা ছবিতে আশা ভোঁসলের গাওয়া অধিকাংশ হিট গানেই দেখা গিয়েছিল সেই সময়কার জনপ্রিয় নায়িকা দেবশ্রী রায়কে। রবিবার আশাজির প্রয়াণের খবর পাওয়া মাত্রই মানসিকভাবে ভেঙে পড়েছেন নায়িকা। দেবশ্রীর কথায়, আজকে তাঁর এত জনপ্রিয়তা সবই আশাজির কারণে। কিংবদন্তী গায়িকার মৃত্যুতে মন ভাল নেই চুমকির। আশাজির সঙ্গে তাঁর পুরনো অনেক স্মৃতি ভাগ করে নিলেন bangla.aajtak.in-এর সঙ্গে। 

দেবশ্রী রায় বলেন, 'একদম মন ভাল নেই। আমরা নাচ করতাম একসঙ্গে, আশাজি গেয়েছেন আমি নেচেছি, কত লাইভ প্রোগ্রাম করেছি। দেবশ্রী রায় অসম্পূর্ণ আশাজি ছাড়া। কথা হয়েছিল প্রথম গান আমার আশাজির গলায়। শুনলাম যে আশাজির গানে আমার লিপ মেলাতে হবে, ছোটবেলা থেকে আমার ভাইবোন, পরিবার সকলে ফ্যান আশা ভোঁসলের। আশাজি গাইবেন আমার গান, এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। তারপর তো 'ত্রয়ী'র সব গান, কথা হয়েছিল শুরু করে, আরও কাছাকাছি, জানা অজানা প্রচুর প্রচুর গান। আশাজির আদরের নায়িকা বলেন, 'দেবশ্রী রায়ের দেবশ্রী রায় হয়ে ওঠা তো কর্মাশিয়াল ছবি ত্রয়ী থেকে আর সেই অবদান হচ্ছে আশাজির। আজকে আমি দেবশ্রী রায় হতে পেরেছি আশাজির জন্য, সেই সময় ওই গানগুলো যদি হিট না হত তাহলে তো আমার এই জনপ্রিয়তা আসতো না।'

কেমন সম্পর্ক ছিল কিংবদন্তী গায়িকার সঙ্গে? দেবশ্রী রায় বলেন, 'আশা ভোঁসলের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল আমার। এখান থেকে গান রেকর্ডিংয়ের জন্য প্রযোজক-পরিচালকেরা যেত, তখন আশাজির একটা অভ্যাস ছিল গাওয়ার আগে জিজ্ঞাসা করতেন কোন হিরোইনের গলায় বা কোন শিল্পীর গলায় গানটা তিনি গাইছেন। সেই হিসাবেই তিনি গাইতেন। পরিচালক-প্রযোজকেরা বলতেন যে দেবশ্রী রায় গাইবেন। তখন আশাজি বলতেন, 'চুমকিকে লিয়ে গা রহি হু। হাম উসকা স্টাইল জানতে হ্যায়।' দেবশ্রী বলেন,  'কোন গান ছেড়ে কোন গান বলব, ওঁনার অবদান এতটাই যে উনি ছাড়া দেবশ্রী রায় হতে পারে না। আমি অসম্পূর্ণ। আমি আমার খুব প্রিয় মানুষটাকে হারিয়েছি। আমি জানি কেউ অমরত্ব পায় না। কিন্তু উনি ছিলেন আমাদের অমূল্য সম্পদ। আর ওঁনার কথা শুনতে পারব না। আমি ওঁনার সবকিছু ফলো করতাম। এই যে উনি বলতেন যে একজন শিল্পী তৈরি হয় আঘাত খেয়ে, নইলে ইমোশনাল শিল্পী তৈরি হয় না। দেবশ্রী রায় বলেন, অনেক কষ্ট পেয়েছেন জীবনে। আমি শোনার পর চোখের জল আটকাতে পারেনি। কত স্মৃতি, পুরনো কথা, একসঙ্গে শো করার কথা মনে পড়ে যাচ্ছে।'

Advertisement

কলকাতায় এলে দেবশ্রী রায়ের প্রিয় দোকান থেকে শাড়ি কিনতেন আশা ভোঁসলে। দেবশ্রী বলেন, 'একটা শোয়ে বিচারক হিসাবে এসেছিলেন আশা ভোঁসলে। আমায় ডাকা হয়েছিল অতিথি হিসাবে। আমি ওঁনার জন্য একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম। সেই শাড়িটা ওঁনার এত পছন্দ হয়েছে, পরের বার যখন কলকাতায় আসেন তিনি, তখন আমি ট্র্যাঙ্গুলার পার্কের যে ছোট দোকান থেকে শাড়ি কিনেছিলাম, সেখান থেকে উনিও শাড়ি কেনেন। সেখানে গিয়ে প্রচুর শাড়ি কেনেন তিনি। একটা শোতে আশাজি বললেন আমি পিয়া তু গাইব তুমি নাচ, আমি আশাজির সেই গানে নাচলাম। এইগুলোই সব মনে পড়ছে। ছোটবেলা থেকে ওঁনাদের গান শুনে বড় হয়েছি তো, অপেক্ষা করতাম পুজো সংখ্যায় এবার কী গাইবে। সেই মানুষটা চলে গেল, অমূল্য রতন চলে গেল। আজকে আমি যে শো করি, সেখানে আশাজির গানই গাই। কারণ ওঁনার গান ছাড়া তো আমার কোনও হিট গান নেই। অফুরন্ত হিট, কোনটা ছেড়ে কোনটা বলব বল। আমি ভাবতে পারছি না আশাজি নেই, আর শুনতে পারব না তাঁকে।' 

শেষ দেখা? দেবশ্রী বলেন, 'বেশ কিছু বছর আগে পরেশ পালের ওখানে এসেছিলেন আশাজি। সেই সময় গিয়ে প্রণাম করেছিলাম, দেখা হয়েছিল। ওখানে অসুস্থই ছিলেন উনি। আমি বসে অনেকক্ষণ গান শুনলাম। ওটাই শেষ দেখা। আমার মনে হয় না আমার মতো বাংলা সিনেমাতে কোনও নায়িকা আশাজির এত গানে লিপ দিয়েছে।'  

 

Read more!
Advertisement
Advertisement