Advertisement

Tithi Basu: দীর্ঘদিনের বিরতি কাটিয়ে পর্দায় কামব্যাক তিথির, বড় ব্রেক পেলেন 'মা' খ্যাত ঝিলিক

কিন্তু এই দুটো কাজের পরই আচমকা অভিনয় দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিথি। যদিও বসে নেই তিনি। ডেইলি ভ্লগিংয়ে মন দিয়েছেন এবং তার দৌলতে পর্দার ঝিলিকের জনপ্রিয়তা বেশ তুঙ্গে। তবে এবার দীর্ঘদিনের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন ঝিলিক।

তিথি বসুতিথি বসু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 9:57 AM IST
  • এককালে ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিথি বসু তথা ঝিলিক।

এককালে ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিথি বসু তথা ঝিলিক। মা ধারাবাহিকে শিশু শিল্পী হিসাবে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন তিথি তথা ঝিলিক। প্রায় ৫ বছর সম্প্রসারিত হয়েছিল সেই ধারাবাহিক। শুধু তা-ই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘বন্ধু’ ছবিতে শিশুশিল্পী হিসাবেও কাজ করেছিলেন তিনি। কিন্তু এই দুটো কাজের পরই আচমকা অভিনয় দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিথি। যদিও বসে নেই তিনি। ডেইলি ভ্লগিংয়ে মন দিয়েছেন এবং তার দৌলতে পর্দার ঝিলিকের জনপ্রিয়তা বেশ তুঙ্গে। তবে এবার দীর্ঘদিনের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন ঝিলিক। 

ছোট পর্দা বা সিরিজ নয়, এবার একেবারে বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি। ‘শেষের কবিতা’ অনুকরণে তৈরি করা হচ্ছে একটি সিনেমার চিত্রনাট্য, ছবির নাম ‘শেষ থেকে শুরু’। বৈশাখী মজুমদারের পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় না করলেও দ্বিতীয় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিথি। এই সিনেমায় নায়িকার প্রেমিকা হিসেবে ধরা দেবেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই বহু বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ছোট পর্দার ‘ঝিলিক’।

ছবি সৌজন্যে: ফেসবুক

ছোটপর্দা থেকে একেবারে বিগ স্ক্রিনে বড় ব্রেক পেলেন তিথি। অনেকদিন পর চেনা জায়গায় ফিরতে পেরে ভীষণ খুশি তিথি। আগামী দিনেও ভাল চরিত্রের প্রস্তাবের অপেক্ষায় আছেন তিনি। বৈশাখী মজুমদারের নির্দেশনায় কাজ করছেন তিথি। ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়ার পরও কেন তিনি এত বছর পর্দার বাইরে ছিলেন? এ প্রসঙ্গে তিথি জানিয়েছিলেন যে মা ধারাবাহিকের সময় তিনি খুবই ছোট ছিলেন। তাঁর সব সিদ্ধান্ত মা-বাবাই নিতেন। তাই সেই সময়ে পড়াশোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কলেজে পড়ার সময় ‘ময়ূরপঙ্খী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তারপরে লকডাউন হয়ে যায়। করোনা পরিস্থিতি সামলাতেই অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তার পরেও অনেক ধরনের চরিত্রের সুযোগ এসেছিল তিথির কাছে। কিন্তু সে ভাবে তাঁর পছন্দ হয়নি।

Advertisement

তিথি ডেইলি ভ্লগিংয়ের মাধ্যমে আবার জনপ্রিয়তা পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিথি। ভ্লগিং করলেও বরাবরই অভিনয় করতে আগ্রহী ছিলেন তিনি। ক্যামেরা, আলোর ঝলকানি, অ্যাকশন-কাট সব কিছুই তাঁর প্রিয়। আর সেই কারণে ভাল চরিত্রের প্রস্তাব পেতেই হ্যাঁ করে দেন তিথি। 

Read more!
Advertisement
Advertisement