Advertisement

Dadagiri Special Episode: দেবের 'দাদাগিরি'-তে কুণাল, মদন, সজল, নওশাদ..., কবে টেলিকাস্ট হচ্ছে?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলিয়ে দেব কিন্তু ইতিমধ্যেই দাদাগিরির মঞ্চ কাঁপাচ্ছেন। এমনিতে দেবের ফ্যান ফলোয়ার্স কম নয়, সেই বিষয়টিকে হাতিয়ার করেই প্রথমদিন থেকেই দেব নিজের ফর্মে রয়েছেন। দেব মানেই তাঁর এই দাদাগিরির মঞ্চে তারকা-সমাগম হবে, এটা তো জানা কথাই। তবে মেগা রাজনৈতিক নাটকীয়তাও যে দাদাগিরিতে দেখা যাবে, তা বোধহয় কেউই ভাবেননি।

দাদাগিরির বিশেষ পর্বদাদাগিরির বিশেষ পর্ব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2026,
  • अपडेटेड 10:34 AM IST
  • 'দাদাগিরি'র নতুন সিজন শুরু হওয়ার পর থেকেই রোজই কোনও না কোনও চমক দেখা যাচ্ছে।

'দাদাগিরি'র নতুন সিজন শুরু হওয়ার পর থেকেই রোজই কোনও না কোনও চমক দেখা যাচ্ছে। এবার রাজনীতির মঞ্চ থেকে সোজা 'দাদাগিরি'র ময়দানে নামছেন রাজনীতির দাপুটে নেতারা । দিন কয়েক আগে থেকেই তা শোনা গিয়েছিল। 'দাদাগিরি'তে দেবের সঙ্গে খেলবেন কুণাল ঘোষ, সজল ঘোষ, নওশাদ সিদ্দিকি, কৌস্তভ বাগচী, মদন মিত্র। এঁদের রাজনৈতিক মতাদর্শ আলাদা আলাদা হলেও দাদাগিরির মঞ্চে এঁরা কিন্তু মিলেমিশে এক হয়ে গেল। 'দাদাগিরি'র নতুন প্রোমো সামনে আসতেই চর্চা কিন্তু তুঙ্গে। 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলিয়ে দেব কিন্তু ইতিমধ্যেই দাদাগিরির মঞ্চ কাঁপাচ্ছেন। এমনিতে দেবের ফ্যান ফলোয়ার্স কম নয়, সেই বিষয়টিকে হাতিয়ার করেই প্রথমদিন থেকেই দেব নিজের ফর্মে রয়েছেন। দেব মানেই তাঁর এই দাদাগিরির মঞ্চে তারকা-সমাগম হবে, এটা তো জানা কথাই। তবে মেগা রাজনৈতিক নাটকীয়তাও যে দাদাগিরিতে দেখা যাবে, তা বোধহয় কেউই ভাবেননি। বিশেষ করে রাজ্যে পালা বদল হওয়ার পর দল ছাড়াছাড়ি এবং নতু করে অন্য দলে যোগ দেওয়া, এইসবের মাঝেই দাদাগিরির এই মঞ্চ সব রাজনৈতিক ব্যক্তিত্বদের এক করে দেখিয়ে দিল। দেব সঞ্চালিত এই শোয়ে এবার দেখা যাবে দাপুটে সব বিধায়কদের। তালিকায় সজল ঘোষ, কুণাল ঘোষ, মদন মিত্র, কৌস্তভ বাগচী, নওশাদ সিদ্দিকি এবং বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি তথা ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার এই হাইভোল্টেজ প্রোমোই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিপরীত শিবিরের এহেন হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে যে 'দাদাগিরি' জমে উঠবে, তা বলাই বাহুল্য। কারণ রসিকতা করতে যেমন মদন মিত্র কিংবা সজল ঘোষের জুড়ি মেলা ভার। তেমনই ‘টিপ্পনি কিং’ কুণাল ঘোষের অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম যান না আইএসএফ-এর নওশাদ। মহারণের অন্যতম যোদ্ধা কৌস্তভকে নিয়েও আশাবাদী দর্শকমহলের একাংশ। প্রোমোর প্রথমেই দেখা যায় এক এক করে সব রাজনৈতিক ব্যক্তিত্বরা দাদাগিরির শ্যুটিং ফ্লোরে প্রবেশ করছেন। যেখানে মদন মিত্রকে দেখা গেল লাল রঙের জরির পাঞ্জাবি ও ধুতিতে, চোখে কালো ফ্রেমের চশমা। বাকিরা অবশ্য ছিল সাদামাটাভাবেই। এরপরই সকলকে একসঙ্গে জড়ো করে কুণাল ঘোষ তাঁদের এই খেলাটা আসলে কী সেটাই বোঝাচ্ছেন। সবার প্রিয় দেব এই রথী-মহারথীদের নিয়ে খেলা যে মাতিয়ে দেবেন, তা বলাই বাহুল্য। 

Advertisement

 ‘দাদাগিরি’র মঞ্চে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদদের সমীকরণ কেমন থাকবে? তুলকালাম কাণ্ড বাঁধবে নাকি ঠান্ডা মাথায় সুপারস্টার সাংসদের গুগলির মুখোমুখি হবেন রাজনৈতিকভাবে পরস্পরের তীব্র প্রতিপক্ষরা? সবমিলিয়ে এই বিশেষ পর্ব নিয়ে দর্শকমহলে উন্মাদনা, উত্তেজনার পারদ তুঙ্গে। এই সপ্তাহের শনি অথবা রবিবারই দাদাগিরির এই বিশেষ পর্ব দেখা যাবে রাত সাড়ে নটার সময়। 

Read more!
Advertisement
Advertisement