Advertisement

Tollywood Gossip: বিয়ের ৮ মাসের মাথায় সুখবর দিলেন মধুমিতা-দেবমাল্য, অভিনন্দন ঊষসী-দর্শনাদের

কেরিয়ারের দিক থেকে মধুমিতা আবার লাইমলাইটে চলে এসেছেন। একের পর এক ছবি, সিরিজে কাজ করছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি মধুমিতা বাংলাদেশ ও দক্ষিণের ছবিতেও কাজ করছেন। এর আগে পরীমণির সঙ্গে জুটি বেঁধে ছবিতে কাজ করেছেন মধুমিতা। অভিনেত্রী বরাবরই বাংলাদেশে পাখি হিসাবে ভালোবাসা পেয়েছেন।

মধুমিতা-দেবমাল্যমধুমিতা-দেবমাল্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 3:40 PM IST
  • চলতি বছরেই বিয়ে করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার।

চলতি বছরেই বিয়ে করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী দ্বিতীয় বার সংসার পেতেছেন। মাঝে মধ্যেই তাঁদের আদুরে মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়া পেজে। এবার বিয়ের আটমাসের মাথায় সুখবর দিলেন মধুমিতা ও দেবমাল্য। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবিও। মধুমিতা ও দেবমাল্যকে অভিনন্দন জানিয়েছেন সকলে। 

টলিপাড়ার চেনা মুখ মধুমিতা সরকার। সিরিয়াল, সিরিজ, সিনেমা সবেতেই নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন তিনি। সিরিয়াল থেকেই কেরিয়ার শুরু করেন মধুমিতা। দর্শকদের কাছে তিনি 'পাখি' নামেই পরিচিত। কয়েক বছর আগেই মধুমিতা তাঁর নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। গত ২৩ জানুয়ারি চারহাত এক হয় মধুমিতা ও দেবমাল্যর। আর তার কিছুমাসের মধ্যেই সুখবর দিলেন এই তারকা দম্পতি। তাহলে কি মধুমিতা-দেবমাল্যর সংসারে খুদে অতিথি আসতে চলেছে? বিষয়টা আসলে সেটা নয়। মধুমিতা ও দেবমাল্য নতুন ফ্ল্যাট কিনেছেন। সেটারই ছবি-ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

দুই পরিবারক ও তাঁদের পোষ্যকে সঙ্গে নিয়ে গৃহপ্রবেশের পুজো করলেন মধুমিতা ও দেবমাল্য। বাড়ির বউ হিসাবে মধুমিতা এই গৃহপ্রবেশের সব রীতিতেই অংশগ্রহণ করেন। যজ্ঞ থেকে শুরু করে পুজো, সবই হয় মধুমিতা-দেবমাল্যের নতুন ফ্ল্যাটে। এই ছবি শেয়ার করতেই অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধুরা তাঁকে অভিন্দন জানিয়েছেন। সব মিলিয়ে খুশির উচ্ছ্বাস তাঁদের পরিবারে। চলতি বছরেই বিয়ে করেন দেবমাল্য ও মধুমিতা। সেই সময় অভিনেত্রী ভোলে বাবা পার করেগা সিরিয়ালে কাজ করছিলেন। শ্যুটিং সামলে বিয়ের সব প্রস্তুতি সেরেছিলেন তিনি। 

কেরিয়ারের দিক থেকে মধুমিতা আবার লাইমলাইটে চলে এসেছেন। একের পর এক ছবি, সিরিজে কাজ করছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি মধুমিতা বাংলাদেশ ও দক্ষিণের ছবিতেও কাজ করছেন। এর আগে পরীমণির সঙ্গে জুটি বেঁধে ছবিতে কাজ করেছেন মধুমিতা। অভিনেত্রী বরাবরই বাংলাদেশে পাখি হিসাবে ভালোবাসা পেয়েছেন। মধুমিতারও বাংলাদেশের প্রতি বিশেষ টান রয়েছে। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এরপর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। 

Advertisement

অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। এরপর কেরিয়ারে মন দেন অভিনেত্রী। এর ঠিক সাত বছর পর দ্বিতীয়ভার বিয়ে করেন মধুমিতা। ২০২৪ সালের পুজোর সময়েই বন্ধু-প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী। প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর জীবনে নতুন মানুষ আসার কথা।

Read more!
Advertisement
Advertisement