Advertisement

Bigg Boss Bangla: নন্দিনীর ধাক্কায় ঘোড়া থেকে পড়ে আহত সৃজলা, তীব্র সমালোচনার মুখে 'কনে দেখা আলো' অভিনেত্রী

বাড়ির নতুন ক্যাপ্টেন কে হবেন, তা নিয়েই ছিল মঙ্গলবারের টাস্ক। যেখানে মিউজিক্যাল চেয়ারের মাধ্যমে ক্যাপ্টেনসির লড়াইয়ে উঠে আসেন মনামী, জিতু, সৃজলা, তনুশ্রী ও রাজবীর। বিগ বসের নিয়ম ছিল কাঠের ঘোড়ায় চড়ে থাকতে হবে এবং আঘাত না করে প্রতিপক্ষকে টেনে নামাতে হবে।

সৃজলা-নন্দিনীসৃজলা-নন্দিনী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2026,
  • अपडेटेड 9:55 AM IST
  • 'বিগ বস'-এর ঘরে নতুন ক্যাপ্টেন হওয়ার টাস্ক ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বাড়ির পরিবেশ।

'বিগ বস'-এর ঘরে নতুন ক্যাপ্টেন হওয়ার টাস্ক ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বাড়ির পরিবেশ। এই টাস্ক করতে গিয়ে গুরুতর আহত হলেন সৃজলা গুহ। সহ-প্রতিযোগী নন্দিনীর জন্য সৃজলাকে চোট পেতে হল। মুখে, মাথায়, ঘাড়ে এবং হাতে মারাত্মক চোট পেয়েছেন সৃজলা। সঙ্গে সঙ্গে তাঁকে কোলে করে নিয়ে রাজবীর স্টোররুমে নিয়ে যান, যেখানে সৃজলার জন্য মেডিক্যাল টিম অপেক্ষা করছিল। তবে এই ঘটনা সামনে আসার পর চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে নন্দিনী দত্তকে। 

বাড়ির নতুন ক্যাপ্টেন কে হবেন, তা নিয়েই ছিল মঙ্গলবারের টাস্ক। যেখানে মিউজিক্যাল চেয়ারের মাধ্যমে ক্যাপ্টেনসির লড়াইয়ে উঠে আসেন মনামী, জিতু, সৃজলা, তনুশ্রী ও রাজবীর। বিগ বসের নিয়ম ছিল কাঠের ঘোড়ায় চড়ে থাকতে হবে এবং আঘাত না করে প্রতিপক্ষকে টেনে নামাতে হবে। খেলা শুরু হতেই প্রথম শিকার হন রাজবীর, যাকে চতুরতার সঙ্গে নামিয়ে দেন নন্দিনী। এরপরই নন্দিনীর টার্গেট ছিল সৃজলাকে। প্রথমে নিরঞ্জনের সঙ্গে ফন্দি এঁটে সৃজলার ব্যক্তিগত কিছু জিনিসকে কাজে লাগানোর কথা ভাবলেও হঠাৎ করে নন্দিনী আক্রমণাত্মক হয়ে ওঠেন।

প্রথমবার আক্রমণের সময় দুর্নিবার এগিয়ে এসে সৃজলাকে সামলে নিলেও, দ্বিতীয়বার নন্দিনী এতটাই মরিয়া হয়ে আক্রমণ চালান যে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহভাবে মুখ থুবড়ে মাটিতে পড়ে যান সৃজলা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। সৃজলাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য বিগ বসের মেডিকেল রুমে পাঠাতে হয়। আপাতত তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। অপরদিকে সৃজলার টিম থেকেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয় যে সৃজলা এখন ভাল আছেন এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। অভিনেত্রীর আঘাত লেগেছে তবে সেটা আভ্যন্তরীণ নয়। অভিনেত্রী সম্পূর্ণভাবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। খুব শীঘ্রই সৃজলা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

এই ঘটনা সামনে আসার পর নন্দিনীর ওপর চটে রয়েছেন নেটপাড়ার একাংশ। র্শকদের স্পষ্ট কথা— বিনোদনের নামে এই ধরনের শারীরিক নির্যাতন সহ্য করা হবে না!নেটিজেনরা নন্দিনীকে 'বেয়াদব', 'অশিক্ষিত' এবং 'ক্রিমিন্যাল' অ্যাখ্যা দিয়ে লাল কার্ড দেখানোর দাবি তুলছেন। শুধু তাই নয়, টলিপাড়ার অনেকেই নন্দিনীর এই কাজকে একেবারে সমর্থন করছেন না। নন্দিনীর এই আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সঙ্ঘশ্রী, আয়েন্দ্রী, অনামিকারা।

Advertisement

যদিও এই ঘটনার পর নন্দিনী কাঁদতে শুরু করেন এবং জানান যে তিনি এটা ইচ্ছাকৃতভাবে করেননি। অপরদিকে, রাজবীরের সঙ্গেও নন্দিনীর দূরত্বের সৃষ্টি হয় এই টাস্ককে ঘিরে। সব মিলিয়ে মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ড বাঁধে বিগ বস-এর ঘরে। এদিন মনামীকে হারিয়ে অন্য প্রতিযোগীদের ভোটে নতুন ক্যাপ্টেন হন তনুশ্রী। 

Read more!
Advertisement
Advertisement