Advertisement

Alexandra Taylor: ইনি টলিউডের আইরিশ অভিনেত্রী অ্যালেকজান্দ্রা, 'Bigg Boss' ঘরে বিদেশিনী

শুরু হয়ে গেছে 'বিগ বস' বাংলা সিজন ৩। বহু বছর পর ফের এই শো নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই বিগ বস-এর ঘরে এন্ট্রি নিয়েছেন ১৫ জন চেনা-পরিচিত মুখেরা। তবে বিশেষভাবে নজর কাড়ছেন এই প্রতিযোগী, যিনি বর্তমানে কলকাতার বাসিন্দা হলেও, আসলে কিন্তু বিদেশিনী।

আলেকজান্দ্রা টেলরআলেকজান্দ্রা টেলর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 4:01 PM IST
  • বিগ বস-এর ঘরে প্রবেশ করেছেন অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর।

শুরু হয়ে গেছে 'বিগ বস' বাংলা সিজন ৩। বহু বছর পর ফের এই শো নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই বিগ বস-এর ঘরে এন্ট্রি নিয়েছেন ১৫ জন চেনা-পরিচিত মুখেরা। তবে বিশেষভাবে নজর কাড়ছেন এই প্রতিযোগী, যিনি বর্তমানে কলকাতার বাসিন্দা হলেও, আসলে কিন্তু বিদেশিনী। বিগ বস-এর ঘরে প্রবেশ করেছেন অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর। তাঁর ভাঙা ভাঙা বাংলায় কথা বলা, ইতিমধ্য়েই দর্শদের মন জয় করে ফেলেছে। কিন্তু কে এই বিদেশিনী?

কে এই আলেকজান্দ্রা?
১৯৯৭ সালের ২৭ মার্চ জন্ম আয়ারল্যান্ডের বাসিন্দা এই আলেকজান্দ্রার। ওখানেই মডেলিং করতেন তিনি। কলকাতায় এসেছিলেন কাজে। কিন্তু এই শহর ও বাঙালিদের মায়ায় জড়িয়ে পড়েন। এই শহরকে ভালোবেসে এখন তিনি এখানকারই বাসিন্দা। অভিনয় নিয়ে ইংল্যান্ডে সাত বছর পড়াশোনা। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কলকাতায় কবে আসেন?
অঙ্কুশ হাজরার সঙ্গে 'ওগো বিদেশিনী' ছবিতে অভিনয়ের সুযোগ আসে অ্যালেক্সের। ছবির প্রচারেই প্রথম কলকাতায় আসা তাঁর। না, ছবি হিট হয়নি, তবে যা হিট হয়েছিল তা হল অ্যালেক্স ও এই শহরের সম্পর্ক। কলকাতার প্রেমে আজ তিনি মাতোয়ারা। ভাঙা ভাঙা বাংলা বলতেও পারেন তিনি। সব সময়ই হাসিমুখ তাঁর। এই শহরের সব কিছুই তাঁর ভীষণ রকম পছন্দ। দুর্গাপুজোয় জমিয়ে দেন অঞ্জলি, চলে ভোগ খাওয়াও। 

টলিউডে কেরিয়ার 
অনেক বাংলা ছবিতেই ইতিমধ্যে অভিনয় করে নিয়েছেন আলেকজান্দ্রা। ওগো বিদেশিনী, বাঘা যতীন, আবার প্রলয়, বাবুসোনা, অন্নপূর্ণা সহ বেশ কিছু সিনেমায়। আলেকজান্দ্রা মিস আয়ারল্যান্ডের খেতাবও জিতেছেন। ১ লক্ষ ২৯ হাজার ফলোয়ার সংখ্যা তাঁর ইনস্টাগ্রামে। কলকাতায় নিজের মা ও পোষ্যের সঙ্গে থাকেন আলেকজান্দ্রা। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কেন নিজের দেশ ছেড়ে কলকাতায়
এক সাক্ষাৎকারে আলেকজান্দ্রা জানিয়েছিলেন যে তাঁর ভারতীয় ছবি, সংস্কৃতি ও খাওয়া-দাওয়ার প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। ভারতীয় পরিবার ও তাঁদের একে-অপরের সঙ্গে সম্পর্ক সব সময়ই আকর্ষণ করেছে আলেকজান্দ্রাকে। নিজের দেশে যান ঠিকই তবে তা বেশিদিনের জন্য নয়। হলুদ ট্যাক্সি, চিলেকোঠা আর গরম চা এখন তাঁর প্রিয়। কেরিয়ারেও হচ্ছে উন্নতি।

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

বিগ বস-এর ঘরে আলেকজান্দ্রা
বিগ বস-এর ঘরের ১২তম প্রতিযোগী হিসাবে এন্ট্রি নেন আলেকজান্দ্রা। সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রথমেই জানান যে তাঁর বাংলাটা ভীষণ খারাপ। তিনি ভাঙা ভাঙা বাংলাতেই আপাতত সকলের সঙ্গে কথা বলছেন বাড়িতে। বিগ বস-এর ঘরে এই বিদেশিনী প্রথম থেকেই নজর কেড়েছেন আলাদা করে। এখন দেখার শেষ পর্যন্ত এই শোয়ে টিকে থাকতে পারেন কিনা। 

Read more!
Advertisement
Advertisement