Advertisement

Mimi Chakraborty Marriage: ৫দিন পর আইনি বিয়ে সিদ্ধার্থের সঙ্গে, তার আগে আইবুড়োভাত খেলেন মিমি?

মিমি নিজের ব্যক্তিগত জীবনকে গোপনেই রাখতে বেশি পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় নিজের পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত ও মাঝে মধ্যে নিজের কিছু পোস্ট ছাড়া আর কোনও কিছুই জানাতে রাজি নন। বিয়ে নিয়ে প্রথম থেকেই মুখে কুলুপ এঁটেছেন তিনি। বিয়ে প্রসঙ্গে কোনও কথা উঠলেই কৌশলে এড়িয়ে যাচ্ছেন।

মিমি চক্রবর্তীমিমি চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 10:42 AM IST
  • সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আর ৫ দিন পরই আইনি বিয়ে হতে চলেছে টলিউডের ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তীর।

সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আর ৫ দিন পরই আইনি বিয়ে হতে চলেছে টলিউডের ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তীর। নায়িকার কাছের মানুষেরা ইতিমধ্যেই এই বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন। মিমির হবু বর সিদ্ধার্থ দত্ত পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। যদিও মিমি তাঁর ও সিদ্ধার্থের সম্পর্ক ও বিয়ে নিয়ে একপ্রকার মুখে কুলুপ এঁটেছেন। বিয়ে নিয়ে টলিপাড়ায় ঘুরছে নানা ধরনের গুজব। এরই মধ্যে মিমির বিয়ের কার্ডও সামনে চলে এসেছে। তবে এবার আরও একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। আইবুড়োভাত খেলেন নাকি মিমি?

মিমি নিজের ব্যক্তিগত জীবনকে গোপনেই রাখতে বেশি পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় নিজের পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত ও মাঝে মধ্যে নিজের কিছু পোস্ট ছাড়া আর কোনও কিছুই জানাতে রাজি নন। বিয়ে নিয়ে প্রথম থেকেই মুখে কুলুপ এঁটেছেন তিনি। বিয়ে প্রসঙ্গে কোনও কথা উঠলেই কৌশলে এড়িয়ে যাচ্ছেন। শোনা যাচ্ছে, ২৬ নভেম্বর সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারবেন মিমি। ঘরোয়া আয়োজনে কলকাতাতেই বিয়ে সারবেন মিমি। তবে তার আগে নিজের কাছের মানুষদের নিয়ে ছোট্ট করে খাওয়া-দাওয়া সারলেন নায়িকা। আর সেই পোস্টে মিমির সাজানো থালা দেখে মনে হচ্ছে, তিনি আইবুড়োভাত খেলেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কোনও একটি প্রাইভেট রেস্তোরাঁতে এই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। মিমির সামনে রাখা থালা দেখে মনে হচ্ছে নায়িকার এটা আইবুড়োভাত, যার আয়োজন হয়তো করেছিলেন কাছের বন্ধুরা। মিমির সামনে রাখা প্লেটে বাসন্তা পোলাও, সাদা ভাত, পাঁচ রকমের ভাজা, শুক্তো, মাটন, ইলিশ মাছ ও ডেজার্ট রয়েছে। যদিও মিমি এই পোস্ট শেয়ার করে লেখেন, তাঁর প্রিয় মানুষদের সঙ্গে তিনি খাওয়া-দাওয়া সারছেন। এদিন মিমির কাছের মানুষদের তালিকায় ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, ডিজাইনার অভিষেক রায়, মিমির সারাদিনের সঙ্গী বুলটি সহ অন্যান্যরা। এই ইনস্টাগ্রাম পোস্ট সামনে আসতেই, সকলেই মনে করছেন যে এটা হয়তো মিমির আইবুড়োভাত। 

Advertisement

এক সংবাদামাধ্যমকে মিমির মামা রাম চক্রবর্তী জানিয়েছেন যে একেবারেই ঘরোয়া আয়োজন। কলকাতাতেই বিয়ে। তবে তিন দিন ধরে অনুষ্ঠান হবে পাহাড়ে। কালিম্পংয়ে বিয়ের অনুষ্ঠান হবে। নভেম্বর কলকাতায় বিয়ের অনুষ্ঠান। তার আগে বাগদান। মাঙ্গলিক অনুষ্ঠানও কলকাতাতেই অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর থেকে অনুষ্ঠান শুরু হবে কালিম্পংয়ে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। সিনেজগৎ থেকে মিমি ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। অনুষ্ঠানে কারা কারা থাকবেন? এমনকী, ভাগনি জামাইকে নিয়েও 'স্পিকটি নট' মিমির মামার বাড়ির পরিবার। তবে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমির বিয়ের কার্ড। কার্ডে নজর কাড়ছে অভিনেত্রীর তিন আদরের পোষ্য- চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদু। যাদের নিয়ে মিমির আলাদা এক জগৎ। মিমির বিয়ে নিয়ে আনন্দে মেতেছে মামাবাড়ি। তবে মিমি এখনও এই নিয়ে কিছু বলতে নারাজ। বিয়ের পরই একেবারে বর সিদ্ধার্থকে সকলের সামনে আনবেন নায়িকা।  

Read more!
Advertisement
Advertisement