Advertisement

Mimi Chakraborty Wedding: এবার কি সব্যসাচীর ব্রাইড মিমি? কলকাতার স্টোরে দেখা গেল নায়িকাকে

বলিউডের বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি বিয়ের দিন কে না পরতে চায়। বি-টাউনের অধিকাংশ নায়িকার বিয়ের দিনের আউটফিট সব্যসাচী নিজের হাতে তৈরি করেছেন। দীপিকা পাড়ুকোন, কিয়ারা, অদিতি রাও হায়দারি, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, রানি মুখোপাধ্যায় সহ সব্যসাচীর ব্রাইডের তালিকা নেহাত কম নয়।

সব্যসাচীর স্টোরে দেখা গেল মিমিকেসব্যসাচীর স্টোরে দেখা গেল মিমিকে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 5:52 PM IST
  • চলতি মাসেই নাকি বিয়ে করতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী।

চলতি মাসেই নাকি বিয়ে করতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। যদিও তিনি নিজের মুখে এ কথা কখনই স্বীকার করেননি। তবে চর্চা বহুদিন ধরেই চলছে যে বিয়ে করতে চলেছেন মিমি। পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। পাত্র নৌসেনায় কর্মরত, নাম সিদ্ধার্থ। শোনা যাচ্ছে, চলতি মাসেই আইনি বিয়ে সারবেন নায়িকা। আর তার আগে মিমিকে দেখা গেল এক নামী ডিজাইনারের কলকাতার স্টোরে। তাহলে কি বিয়ের কেনাকাটা চলছে জোর কদমে?

বলিউডের বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি বিয়ের দিন কে না পরতে চায়। বি-টাউনের অধিকাংশ নায়িকার বিয়ের দিনের আউটফিট সব্যসাচী নিজের হাতে তৈরি করেছেন। দীপিকা পাড়ুকোন, কিয়ারা, অদিতি রাও হায়দারি, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, রানি মুখোপাধ্যায় সহ সব্যসাচীর ব্রাইডের তালিকা নেহাত কম নয়। মুম্বইতে এই জনপ্রিয় ডিজাইনারের বিশাল বড় বুটিক রয়েছে। তবে এই শহরে দক্ষিণ কলকাতাতেও আছে বাঙালি ডিজাইনারের একটি স্টোর। আর সেখানেই সম্প্রতি ঢুঁ মেরেছিলেন মিমি। 

সব্যসাচীর স্টোর থেকে বেরোচ্ছেন মিমি

পাপারাৎজিদের ভিডিওতে দেখা গিয়েছে, সাদা রঙের টি-শার্ট ও ডেনিমে মিমি সব্যসাচীর স্টোর থেকে বের হচ্ছেন। সঙ্গে রয়েছে তাঁর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। মিমিকে স্টোর থেকে বেরিয়ে তাঁর স্টাইলিস্টকে জড়িয়ে ধরতে দেখা যায় আর তারপরই নায়িকা গাড়ি করে বেরিয়ে যান। তাহলে কি এবার সব্যসাচীর ব্রাইড হতে চলেছেন মিমি? বিয়ে নিয়ে কোনও কিছুই খোলসা করে বলতে একেবারেই রাজি নন নায়িকা। ইন্ডাস্ট্রিতে তাঁর বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে হলেও, মিমি নিজে স্পিকটি নট। বরং কেউ বিয়ে নিয়ে কিছু প্রশ্ন করলে তা কৌশলে এড়িয়ে যাচ্ছেন নায়িকা। 

ব্যক্তিগত স্টাইলিস্টের সঙ্গে স্টোরের বাইরে মিমি

ইন্ডাস্ট্রির ফিসফাস, চলতি বছরের নভেম্বরেই আইনি বিয়ে সারবেন মিমি। আর ডিসেম্বরে ডেস্টিনেশন ওয়েডিং করবেন। তাও আবার কালিম্পংয়ে। আসলে মিমি তো নিজেও জলপাইগুড়ির মেয়ে। তাই জীবনের বিশেষ মুহূর্তটি তিনি পাহাড়েই কোলেই সারতে চান। বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে, আত্মীয়দের হাতে, তেমনই জানা যাচ্ছে। বেশ কয়েকবছর ধরেই সম্পর্কে ছিলেন মিমি ও সিদ্ধার্থ। তবে এত দিন প্রেম গোপনেই রেখেছিলেন তাঁরা। ইন্ডাস্ট্রির কেউ ঘুণাক্ষরেও তা জানতে পারেনি।

Advertisement

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে যে, কালিম্পংয়ে বিয়ে করার পর মিমি ও সিদ্ধার্থ পরে কলকাতায় এসে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের জন্য রিসেপশনের পরিকল্পনা রয়েছে। বিয়ে নিয়ে এখনই কোনও কিছু জানাতে চাইছেন না নায়িকা। একেবারে চারহাত এক হওয়ার পরই বলিউডি কায়দায় ঘোষণা করবেন নতুন সম্পর্কের কথা।  

 

Read more!
Advertisement
Advertisement