
কখনও আদৃত রায়ের সঙ্গে জুটি বেঁধে 'মিত্তির বাড়ি'র জোনাকি বার কখনও বা দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কিশোরী চরিত্র, সবেতেই দর্শকদের মুগ্ধ করেছেন পারিজাত চৌধুরী। 'মিত্তির বাড়ি'তে অভিনয় করে জোনাকি চরিত্রে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি। বড়পর্দাতেও পা জমিয়ে ফেলেছেন। ১৯ বছরের পারিজাত এবার বোল্ড অবতারে ধরা দিলেন সোশ্যাল মিডিয়া পেজে। তাঁর এমন লুকসে ঘাম ঝরছে নেটপাড়ায়।
মিত্তির বাড়ি হোক কিংবা ইন্দুবালা অথবা রাস সিনেমা, পারিজাতকে সাবেকি ভঙ্গীমাতেই সব সময় দেখা গিয়েছে। পরিপাটি করে পরা শাড়ি অথবা ঘরোয়া ও মিষ্টি রূপেই তিনি এতদিন ধরে দর্শকদের ভালোবাসা কুড়িয়ে এসেছেন। কিন্তু এবার সেই ঘরোয়া ইমেজ ভেঙে রীতিমতো সাহসী অবতারে ধরা দিলেন পারিজাত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি দেখে অনেকেই অবাক হয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে স্টুডিও ফটোশ্যুটের একটি ছবি শেয়ার করেছেন পারিজাত।
যেখানে অভিনেত্রীকে জলপাই রঙের ব্রালেট ও ডেনিম পরে দেখা গিয়েছে, তবে জিন্সের চেইন কোমর থেকে অনেকটাই খোলা। যার ফলে অভিনেত্রীর উন্মুক্ত পেট দেখা যাচ্ছে। খোলা কোঁকড়ানো চুল, গলায় লেয়ার্ড নেকলেস এবং আত্মবিশ্বাসী ভঙ্গিমায় ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। আচমকা পারিজাতের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। টলিপাড়ার অনেকেই পারিজাতের এই লুকসের প্রশংসা করেছেন। পারিজাতের এই ভোলবদল দেখে চমকে গিয়েছেন টলিপাড়ার তারকারাও। সব মিলিয়ে, পর্দার শান্ত-শিষ্ট নায়িকার খোলস ছেড়ে পারিজাতের এই নতুন রূপ অনুরাগীদেরও দারুণ পছন্দ হয়েছে।
শ্রীরামপুরের মেয়ে পারিজাত খুব ছোট থেকেই ক্যামেরার সঙ্গে তাঁর বন্ধুত্ব। বাবা পেশায় অধ্যাপক হলেও টালিগঞ্জে বেশ কিছু ছবিতে লেখার কাজও করেছেন। আর তাই পারিজাতের জন্য ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কিছুটা সহজ হয়ে গিয়েছিল। আরশি নগর ছবির মাধ্যমে অভিনয় যাত্রা শুরু হয় তাঁর। এরপর ক্ষত, পরবাস, মহানায়ক, আদর, রাস সহ বেশ কিছু ছবিতে পরপর কাজ করে ফেলেছেন। এখন ১৯ বছরের পারিজাত নিজের অভিনয় দক্ষতা দিয়ে টলিউডে নিজের জায়গা তৈরির চেষ্টা করছেন। আদৃতের সঙ্গে মিত্তির বাড়িতে কাজ করার পর ছোটপর্দায় আর দেখা যায়নি পারিজাতকে।