Advertisement

Viral Mahakumbh Girl Monalisa : বাড়ির অমতে ভিনধর্মে বিয়ে, আদৌও বিয়ের বয়স হয়েছে মোনালিসার?

মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলে হঠাৎই বিয়ে করে নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। পরিবারের অমতে গিয়ে মোনালিসা বিয়ে করেন তাঁর প্রেমিক তথা মহারাষ্ট্রের অভিনেতা ফরমান খানের সঙ্গে। মোনালিসা তাঁর বাবাকে না জানিয়ে কেরলে ফরমানের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন।

মোনালিসা ভোঁসলে ছবি সৌজন্যে: পিটিআইমোনালিসা ভোঁসলে ছবি সৌজন্যে: পিটিআই
Aajtak Bangla
  • মুম্বই,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 6:39 PM IST
  • মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলে হঠাৎই বিয়ে করে নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন।

মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলে হঠাৎই বিয়ে করে নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। পরিবারের অমতে গিয়ে মোনালিসা বিয়ে করেন তাঁর প্রেমিক তথা মহারাষ্ট্রের অভিনেতা ফরমান খানের সঙ্গে। মোনালিসা তাঁর বাবাকে না জানিয়ে কেরলে ফরমানের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন। আর এই বিয়ের পরই তাঁর বয়স নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। এই বিয়ের পরে জল্পনা শুরু হয় যে মোনালিসার নাকি এখনও ১৮ বছর হয়নি। যদিও এই জল্পনা মিথ্যে বলে জানিয়েছেন ফরমান। তিনি জানিয়েছেন যে মোনালিসার বয়স ১৮ বছরের ওপরে। যদি তাঁর স্ত্রী নাবালিকা হত, তাহলে আইনি বিয়ে কীভাবে হত?

মোনালিসার বয়স কত?
ফরমান নিজের বিয়ের শংসাপত্র প্রমাণ হিসাবে দেখান। তিনি বলেন যে আধার কার্ডে মোনালিসার বয়সনুসারে সে প্রাপ্তবয়স্ক। মোনালিসাও এই বিষয়ে নিজের সম্মতি জানান। যদিও সোশ্যাল মিডিয়া সদ্য বিবাহিত এই জুটির কথা মানতে নারাজ। কারণ ২০২৫ সালে মহাকুম্ভের সময় মোনালিসা তাঁর বয়স ১৬ বছর বলেছিলেন। তিনি সেই সময় এও বলেন যে তাঁর বিয়ের বয়স হয়নি বলেই তিনি এখন বিয়ে করবেন না। মোনালিসার নিজের মুখে বলা বয়সের ভিডিও এখন ভাইরাল হচ্ছে। 

বয়স নিয়ে বিভ্রান্তি
ভাইরাল ভিডিওতে এক সাংবাদিক মোনালিসাকে জিজ্ঞাসা করেন আপনি বিবাহিত? সেই উত্তরে মোনালিসা বলেছিলেন, বিয়ে হয়নি। এখন বয়স কম আমার। ১৬ বছর বয়স। আমাদের বাঞ্জারা সম্প্রদায়ে নিজের মার্জিতে বিয়ে হয় না। যেখানে মা-বাবা বলবে সেখানেই বিয়ে করব। আমাদের নিজের মার্জিতে বিয়ে হয় না। তিরুবন্তপুরমের পুবারে পুলিশি পাহারায় বিয়ে করেন মোনালিসা ও ফরমান। 

কীভাবে ভাইরাল মোনালিসা
‘কুম্ভমেলা গার্ল’ নামেই সমধিক পরিচিত মোনালিসা। বুধবার বিয়ে করেন নেট দুনিয়ায় পরিচয় হওয়া এক যুবককে। ছ’মাস আগে ফেসবুকে আলাপ হয়েছিল তাঁদের। সেই যুবককেই এ বার নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন ‘ভাইরাল গার্ল’। তবে এই বিয়েও খুব যে মসৃণ ভাবে হয়েছে এমনটা নয়। ভিন্‌ধর্মের যুবককে জীবনসঙ্গী হিসাবে পছন্দ করায় বাড়ি থেকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি মোনালিসার। কিন্তু শেষমেশ পুলিশের দ্বারস্থ হন। তার পর পুলিশের মধ্যস্থতায় বিয়ে সারলেন মোনালিসা। প্রসঙ্গত, ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মোনালিসা ভাইরাল হয়েছিলেন তাঁর চোখের সৌন্দর্যের জন্য। খুড়তুতো বোনেদের সঙ্গে মেলায় ঘুরে ঘুরে মালা বিক্রি করছিলেন তিনি। কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের নজরে আসার পরই তিনি রাতারাতি ভাইরাল হন। 

Advertisement


  

Read more!
Advertisement
Advertisement