Advertisement

Rudranil Ghosh: জড়িয়ে ধরে রুদ্রনীলের গালে চুমু মুনমুনের, মজা করে বিধায়কের মুখ চেপে ধরলেন অভিনেত্রী

রাজনৈতিক হাওয়া বদলের আবহে জমজমাট ছিল 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ার শো। ছবিতে অভিনয় করেছেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেই ছবির প্রিমিয়ারে এসে মুনমুন বললেন, 'আমি ওকে আগেই বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা।' এরপরই রুদ্রর গালে চুমু খান তিনি।

রুদ্রনীল ঘোষ ও মুনমুন সেন রুদ্রনীল ঘোষ ও মুনমুন সেন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 8:35 PM IST
  • 'আবার হাওয়া বদল' ছবিতে অভিনয় করেছেন বিধায়ক রুদ্রনীল ঘোষ
  • মুনমুন বললেন, 'ওকে আগেই বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা
  • এরপরই রুদ্রর গালে চুমু খান তিনি

একজন তৃণমূলের প্রাক্তন সাংসদ, অপর জন BJP-র সদ্য জয়ী বিধায়ক। কিন্তু দ্বিতীয়জনকে দেখেই জড়িয়ে ধরলেন প্রথমজন। কথা হচ্ছে মুনমুন সেন আর রুদ্রনীল ঘোষের। 'আবার হাওয়া বদল' ছবিতে অভিনয় করেছেন বিধায়ক রুদ্র। সেই ছবির প্রিমিয়ারে এসে মুনমুন বললেন, 'আমি ওকে আগেই বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা।' এরপরই রুদ্রর গালে চুমু খান তিনি। 

রাজনৈতিক হাওয়া বদলের আবহে জমজমাট ছিল 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ার শো। নায়িকা রাইমা সেন। সেই প্রেক্ষিতেই মেয়ের ছবি দেখতে প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন মুনমুন সেন। সিনেমায় রুদ্রনীল ঘোষের ক্যারিশ্মায় মজেন তিনি। অভিনেতাকে পাশে নিয়ে প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, 'আমি ওকে আগেই বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা। অভিনয়ের সময়ে রুদ্রনীল পুরো শরীর ব্যবহার করে। ধরুন কাউকে জড়িয়ে ধরার একটা দৃশ্য আছে। এমনও হতে পারে রুদ্রনীলের মুখ দেখা গেল না। কিন্তু ওর হাত ঠিক কাঁপবে। রুদ্রনীল যখন গান গাওয়ার দৃশ্যে অভিনয় করে, ওর গলার শিরাও ফুটে ওঠে।' এরপরই তারকা বিধায়কের গাল টিপে স্নেহচুম্বন করেন মুনমুন। প্রিমিয়ারের অনুষ্ঠান থেকে এ হেন মুহূর্ত ক্যামেরাবন্দি হন। সকলেরই প্রশ্ন, 'স্নেহ রাজনৈতিক গণ্ডির ঊর্ধ্বে নাকি এর নেপথ্যে অন্য ইঙ্গিতও রয়েছে?'

মুনমুনকে নিয়ে রুদ্রনীলের কী ভাবনা, তা জিজ্ঞাসা করা হয় অভিনেতাকে। রুদ্রনীলকে অবশ্য উত্তর দিতে দেননি মুনমুন। মজা করে বিধায়কের মুখ চেপে ধরেন অভিনেত্রী। তাতে রুদ্রনীল মজা পান এবং হাসেন। 

২০১৪ সালে তৃণমূলের টিকিটে জিতে বাঁকুড়ার সাংসদ। যদিও পরেরবার আর জিততে পারেননি তিনি। কেন্দ্র বদল হতেই ২০১৯ সালে বাবুল সুপ্রিয়র কাছে আসানসোলে হেরে যান মুনমুন সেন। তারপর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ফ্রেম থেকে যেন আউটই হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। ২০২১ সালের আগে তাঁর দলবদল নিয়েও বিস্তর জল্পনা হয়েছিল। আবার ২০২৩ সালে তিনি প্রকাশ্যেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন। বলেছিলেন, তিনি কোনও রাজনৈতিক দলে আর নেই। বর্তমানে পালাবদলের প্রেক্ষিতে তিনি কী ভাবছেন, তা অবশ্য স্পষ্ট করেননি মুনমুন। বর্তমানে রাজনীতি থেকে দূরেই থাকেন বর্ষীয়ান এই অভিনেত্রী। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement