Advertisement

Arijit Singh: কেন প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ? প্রকৃত কারণ জানালেন প্রীতম

চলতি বছরের শুরুতেই সবাইকে চমকে দিয়ে অরিজিৎ সিং ঘোষণা করেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন। আর কোনও সিনেমায় তিনি গান গাইবেন না নতুন করে। আর এই নিয়ে নানা মুনির নানা মত ছিল। অনেকেই গায়কের প্লেব্যাক ছাড়া নিয়ে অনেক তত্ত্বই সামনে এনেছিল।

অরিজিৎ সিং-প্রীতমঅরিজিৎ সিং-প্রীতম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2026,
  • अपडेटेड 5:04 PM IST
  • চলতি বছরের শুরুতেই সবাইকে চমকে দিয়ে অরিজিৎ সিং ঘোষণা করেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন।

চলতি বছরের শুরুতেই সবাইকে চমকে দিয়ে অরিজিৎ সিং ঘোষণা করেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন। আর কোনও সিনেমায় তিনি গান গাইবেন না নতুন করে। আর এই নিয়ে নানা মুনির নানা মত ছিল। অনেকেই গায়কের প্লেব্যাক ছাড়া নিয়ে অনেক তত্ত্বই সামনে এনেছিল। অবশেষে অরিজিতের এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ নিয়ে মুখ খুললেন গায়কের মিউজিক জগতের গুরু, সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। এক সাক্ষাৎকারে প্রীতম জানিয়েছেন যে অরিজিৎ প্লেব্যাক থেকে অবসর নয়, সাময়িক বিরতি নিয়েছেন। 

প্রীতম এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেন, অতিরিক্ত গান গাওয়ার কারণে অরিজিতের মানসিক চাপের সৃষ্টি হচ্ছিল এবং বাণিজ্যিক সঙ্গীত জগৎ নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। প্রীতম এও বলেন, ‘অরিজিতের উপর এত গান গাওয়ার চাপ ছিল যে ও একদিন বলেই ফেলল, ও আর গাইতে চায় না। মাঝেমধ্যে ছবির পরিচালকরাও আমাদের উপর ভীষণ চাপ সৃষ্টি করেন, আমরা তাঁদের কিছু বলতে পারি না। 

মজার বিষয় হল, প্রীতম নিজেও দীর্ঘদিন ধরে অবসরের কথা ভাবছিলেন। অরিজিতের সঙ্গে এ নিয়ে তাঁর কথোপকথনও হয়েছিল। প্রীতম বলেন, ‘একদিন রাতে অরিজিৎ আমায় বলল, যে দিন আপনি অবসর নেবে, সে দিন আমিও নেব। কিন্তু সকলকে অবাক করে দিয়ে পরের দিন সকালেই ও অবসরের ঘোষণা করে দিল! তার পর আমাকে ফোন করে হাসতে হাসতে বলল— আপনার দ্বারা হবে না। অরিজিতের অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রীতম বলেন, অরিজিতের এই ঘোষণাকে চূড়ান্ত বিদায় না ভেবে একটি বিরতি হিসাবে বোঝা উচিত। অরিজিৎ নিজেই স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি গান বানানো বন্ধ করবেন না, কেবল প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে নতুন কাজ নেবেন না। নিজের নতুন গান বাঁধার পাশাপাশি তিনি এখন নিজের সিনেমা নিয়ে ব্যস্ত। এ ছাড়া শিল্পী হিসেবেও তিনি অনেক কিছু শিখতে চান। প্রীতমের কথায়, ‘মানুষ ওঁর অবসর নিয়ে বড্ড বেশি ভাবছে। ওঁকে নিজের মতো কাজ করতে দেওয়া উচিত। শিল্পীদেরও তো বিরতির প্রয়োজন হয়।

Advertisement

প্রীতম আরও বলেন, অরিজিৎ তো অনেক গান গাইছিল, হয়তো এখন আর গাইতে চাইছে না। মাঝে মাঝে পরিচালকেরাও আমাদের সবার ওপর চাপ দেন। আমার পক্ষেও না বলাটা কঠিন। ওকে সময় দিন, সব ঠিক হয়ে যাবে। প্রীতমের কথায়, অরিজিৎকে তাঁর ছন্দে চলতে দেওয়া উচিত। তাঁর অনেক কিছু গান নিয়ে খোঁজা বাকি রয়েছে। তাছাড়া, এটা তাঁর জীবন, তাঁর কণ্ঠ, তাই কখন গাইবেন আর কখন গাইবেন না, কী গাইবেন আর কী গাইবেন না—এই সিদ্ধান্ত তাঁরই হওয়া উচিত। প্রীতম ও অরিজিৎ হিন্দি সিনেমার অনেক গানে একসঙ্গে কাজ করেছেন এবং বলিউডে একটি সফল সুরকার-গায়ক জুটি হিসেবে ব্যাপকভাবে পরিচিত। আপাতত প্লেব্যাক থেকে সরে আসার অরিজিতের সিদ্ধান্ত প্রসঙ্গে প্রীতম বলেন, 'অবসর' শব্দটিকে নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করা হচ্ছে।  

Read more!
Advertisement
Advertisement