Advertisement

Nandini Dutta Row: রাজবীরের গায়ে হাত তোলাকে 'স্বাভাবিক' বললেন নন্দিনীর বাবা, প্রশ্ন উঠছে অভিভাবকত্ব নিয়ে

'বিগ বস'-এর ঘরে রাজবীর দে-এর সঙ্গে সম্পর্কে জড়ানো, ঘনিষ্ঠ হওয়া থেকে রাজবীরের গায়ে হাত তোলা, বার বার কটাক্ষের মুখে পড়েছেন নন্দিনী। এর আগেও ক্যাপ্টেনসি টাস্ক চলাকালীন সৃজলাকে ফেলে দেওয়ার ঘটনা নিয়েও কম জলঘোলা হয়নি। কিন্তু এবার একটা আংটি হারানোকে কেন্দ্র করে রাজবীরের গায়ে যেভাবে হাত তোলেন নন্দিনী, তাও ক্যামেরার সামনে, তা নিয়ে নেটপাড়ার একাংশ সমালোচনার বন্যা বইয়ে দেন।

নন্দিনীর সঙ্গে বাবা সন্দীপ দত্তনন্দিনীর সঙ্গে বাবা সন্দীপ দত্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 1:25 PM IST
  • 'বিগ বস'-এর ঘরে রাজবীরের গায়ে নন্দিনীর হাত তোলা নিয়ে চর্চা তুঙ্গে।

'বিগ বস'-এর ঘরে রাজবীরের গায়ে নন্দিনীর হাত তোলা নিয়ে চর্চা তুঙ্গে। শনিবারই দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায় নন্দিনীর এই আচরণের তীব্র ভর্ৎসনা করেন। শুধু তাই নয়, তাঁকে বাড়ি থেকে এভিক্ট করে দেওয়া হয়। শনিবারই কলকাতায় আসেন টেলি অভিনেত্রী। আর মেয়েকে নিতে কলকাতা বিমানবন্দরে হাজির নন্দিনীর মা-বাবা। একদিকে যখন নন্দিনীর এই আচরণে ক্ষুব্ধ দর্শকদের একাংশ সহ টেলিভিশনের একাধিক চেনা মুখ, অপরদিকে মেয়ের দোষ নজরেই পড়ল না বাবা সন্দীপ দত্তের। এই প্রতিক্রিয়া সামনে আসতেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। 

'বিগ বস'-এর ঘরে রাজবীর দে-এর সঙ্গে সম্পর্কে জড়ানো, ঘনিষ্ঠ হওয়া থেকে রাজবীরের গায়ে হাত তোলা, বার বার কটাক্ষের মুখে পড়েছেন নন্দিনী। এর আগেও ক্যাপ্টেনসি টাস্ক চলাকালীন সৃজলাকে ফেলে দেওয়ার ঘটনা নিয়েও কম জলঘোলা হয়নি। কিন্তু এবার একটা আংটি হারানোকে কেন্দ্র করে রাজবীরের গায়ে যেভাবে হাত তোলেন নন্দিনী, তাও ক্যামেরার সামনে, তা নিয়ে নেটপাড়ার একাংশ সমালোচনার বন্যা বইয়ে দেন। লাইভ স্ট্রিমিং ছাড়াও বিগ বসের মূল এপিসোডগুলিতেও বারে বারে রাজবীর আর নন্দিনীর মধ্যে অশান্তির ছবি ধরা পড়েছে। রাজবীর একাধিকবার নন্দিনীকে বারণও করেছিলেন তাঁর গায়ে হাত না তোলার জন্য। কিন্তু নন্দিনী অপ্রতিরোধ্য... অবশেষে শনিবার, দাদার দরবার-এ সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দেনন, নন্দিনী এই বাড়ির নিয়ম ভেঙেছেন। কোনো অবস্থাতেই কোনও প্রতিযোগীকে আঘাত করা যাবে না.. এটাই বিগ বসের বাড়ির কড়া নিয়ম। কিন্তু সেই নিয়ম বারে বারে ভেঙেছেন নন্দিনী। আর সেই কারণেই, বিগ বসের ঘরে সফর শেষ করতে হল তাঁকে।

ছবি সৌজন্যে: ফেসবুক

শনিবার নন্দিনীকে বিমানবন্দর থেকে নিতে এসেছিলেন তাঁর বাবা সন্দীপ দত্ত। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এটা স্বামী-স্ত্রী, বন্ধুদের মধ্যে হয়েই থাকে। এটা এমন কিছু অস্বাভাবিক ব্যপার নয়। নন্দিনী বাড়িতেই ওর ভালবাসার মানুষদের সঙ্গে এইরকম ব্যবহার করে। অনেকবার ওর মায়ের হাত থেকে খাবারের থালা ফেলে দিয়েছে, এত খাবার খাওয়া যায় না বলে। নন্দিনী কী হাউজে আর কারও গায়ে হাত তুলেছে? রাজবীরকে ও ওই ঘরের সবচেয়ে কাছের মানুষ বলে মনে করেছিল। তাই হয়তো ওর হাতেই হাত তুলে ফেলেছে..'। মেয়ের দোষ ঢাকতে গিয়ে বাবার এমন সাফাই শুনে ফের বিতর্ক দানা বেঁধেছে। নেটিজেনদের অনেকেই বলছেন যে মা-বাবারই মেয়েকে শিক্ষা দেওয়ার অভাব রয়েছে। অনেকেই মনে করছেন, মা-বাবা হিসাবে তাঁরা সন্তানকে যোগ্য শিক্ষা দিতে পারেননি। 

Advertisement

বিগ বস বাংলার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শুনে, কান্নায় ভেঙে পড়েছিলেন নন্দিনী। বারে বারে হাতজোড় করে বলেছিলেন, তাঁকে একবার সুযোগ করে দেওয়ার। কিন্তু সঞ্চালক হিসেবে একেবারে কড়া অবস্থান নিতে দেখা গেল, সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যদিও নন্দিনী বিমানবন্দরেই নিজের দোষ স্বীকার করে বলেছেন যে ভুল করলে তার মাশুল তো দিতেই হবে।  

  

Read more!
Advertisement
Advertisement