Advertisement

Srijla Guha Injured: 'বিগ বস'এর ঘরে আহত সৃজলা, চর্চিত প্রেমিকাকে নিয়ে চিন্তিত শন, লিখলেন 'অমানবিক'

শনেরও 'বিগ বস' হাউসে যাওয়ার কথা থাকলেও তিনি পায়ে চোট লাগার কারণে যেতে পারেননি। সৃজলার এই খবর সামনে আসতেই শন তাঁর ইনস্টাগ্রাম পেজে ক্ষোভ উগরে দিলেন।

সৃজলা-শনসৃজলা-শন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2026,
  • अपडेटेड 2:19 PM IST
  • মঙ্গলবার ক্যাপ্টেনসি টাস্ক নিয়ে ঘরের মধ্যে যা ঘটে গেল, তা কল্পনারও বাইরে।

চর্চার কেন্দ্রে এখন বিগ বস বাংলা। মঙ্গলবার ক্যাপ্টেনসি টাস্ক নিয়ে ঘরের মধ্যে যা ঘটে গেল, তা কল্পনারও বাইরে। জেতার জন্য এমন কাজও যে বিগ বস-এর বাড়িতে হতে পারে, তা সত্যিই কেউ ভাবতে পারছেন না। ক্যাপ্টেনসি টাস্ক চলাকালীন আচমকা নন্দিনী গিয়ে সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দেবেন তা অনেকেই বুঝতে পারেননি। নন্দিনী প্রথমবার সৃজলাকে বলপূর্বক ঘোড়া থেকে নামানোর চেষ্টা করলে দুর্নিবারের জন্য বরাতজোরে রক্ষা পান। কিন্তু, দ্বিতীয়বার আক্রমণে নিজেকে সামলাতে পারেননি। আচমকা ঘোড়া থেকে পড়ে চিৎকার করে কেঁদে ওঠেন। শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পান সৃজলা। তিনি এখন চিকিৎসার মধ্যে রয়েছেন। তবে এই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে নন্দিনীকে কটাক্ষ করতে কেউ ছাড়েননি। তাঁর এমন আচরণ একেবারেই ঠিক চোখে দেখছেন না কেউ। আর তারই মাঝে বোমা ফাটালেন নন্দিনীরই এক সহ-অভিনেত্রী। কনে দেখা আলো অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন সঙ্ঘশ্রী সিনহা। 

সঙ্ঘশ্রী নন্দিনীর বিরুদ্ধে তোপ দাগিয়ে বলেন, আমি মেকআপ রুমের ভেতর তোমার নোংরা দিকটা দেখেছি...তখন ভেবেছিলাম হয়ত নিরাপত্তাহীনতার জন্য, কিন্তু এখন বুঝতে পারছি তুমি একটি অত্যন্ত বিরক্তিকর প্রাণী। তোমার বাবা-মাও নিশ্চয়ই লজ্জিত। বিগ বসের ঘরে এহেন হিংস্রতা বন্ধ হোক। সঙ্ঘশ্রীর কথা থেকে এটা একেবারেই স্পষ্ট যে তিনি নন্দিনীর এমন রূপ আগেও দেখেছেন। অপরদিকে, সৃজলার এই দুর্ঘটনার খবর দেখা মাত্রই বিচলিত হয়ে ওঠেন তাঁর চর্চিত প্রেমিক শন বন্দ্যোপাধ্যায়ও। 

শনেরও 'বিগ বস' হাউসে যাওয়ার কথা থাকলেও তিনি পায়ে চোট লাগার কারণে যেতে পারেননি। সৃজলার এই খবর সামনে আসতেই শন তাঁর ইনস্টাগ্রাম পেজে ক্ষোভ উগরে দিলেন। শন লিখলেন, বিরক্তিকর,অমানবিক, নির্লজ্জতা...এটা উচিত হয়নি...ফল পেতে হবে। প্রসঙ্গত, শন ও সৃজলার মধ্যে সম্পর্ক থাকলেও, তা নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা। কিন্তু চর্চিত প্রেমিকাকে ব্যথায় কাতরাতে দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি শন। টলিপাড়ার অনেকেই এই ঘটনার তীব্র সমালোচনা করছেন। 

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এদিন ক্যাপ্টেন হওয়ার তালিকায় ছিলেন সৃজলা, মনামী, জিতু, তনুশ্রী আর রাজবীর। এই পাঁচজনের জন্য পরবর্তী টাস্ক কাঠের ঘোড়ায় চড়া। তবে খেলার নিয়ম অনুযায়ী কারও গায়ে যাতে বিন্দুমাত্র আঁচড় না লাগে এমনভাবে বাকি প্রতিযোগীরা তাঁদের নামানোর চেষ্টা করতে পারেন। নন্দিনী প্রথমে রাজবীরকে হালকা আঘাত করে নামিয়ে দেন। এরপরই টার্গেট হয়ে যান সৃজলা। ক্যাপ্টেন হিসেবে নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সে কথা রাখেননি নন্দিনী। চোখের পলকে বদলে গেল বিগ বসের ঘরের পরিস্থিতি। বলপ্রয়োগ করে নন্দিনী সৃজলাকে ঘোড়া থেকে নামাতে গেলে মুখ থুবড়ে মাটিতে পড়ে যান অভিনেত্রী। চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে রাজবীর কোলে করে তাঁকে স্টোররুমে নিয়ে যান, যেখানে মেডিক্যাল টিম ছিল।

সৃজলার টিম থেকেও জানানো হয়েছে যে অভিনেত্রী এখন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন এবং খুব শীঘ্রই হয়তো সুস্থ হয়ে বিগ বস-এর বাড়িতে ফিরে আসবেন। কিন্তু সৃলার টিমের পক্ষ থেকে কড়াভাবে জানানো হয়েছে যে তারা এই ঘটনার জন্য কারোর থেকে কোনও ক্ষমা গ্রহণ করবেন না। 

  

Read more!
Advertisement
Advertisement