Advertisement

Sahitya Aajtak 2026: 'চোলি কে পিছে'-র পর এখন 'পঞ্চায়েত'-এর জন্য পরিচিত: নীনা গুপ্তা

সাহিত্য আজতক-এর দ্বিতীয় দিনের মঞ্চে এসেছিলেন পঞ্চায়েত টিম-এর পক্ষ থেকে নীনা গুপ্তা, ফয়সাল মালিক, পরিচালক দীপক কুমার মিশ্র এবং প্রযোজক মণীশ মেঘানি। আর এই মঞ্চে এসেই নীনা গুপ্তা পঞ্চায়েত ছবিতে তাঁর অভিনয় নিয়ে তৈরি হওয়া নানা ধারণা প্রসঙ্গে কথা বলেন।

সাহিত্য আজতক-এর মঞ্চে নীনা গুপ্তাসাহিত্য আজতক-এর মঞ্চে নীনা গুপ্তা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 11:36 AM IST
  • সাহিত্য আজতক-এর দ্বিতীয় দিনের মঞ্চে এসেছিলেন পঞ্চায়েত টিম-এর পক্ষ থেকে নীনা গুপ্তা, ফয়সাল মালিক, পরিচালক দীপক কুমার মিশ্র এবং প্রযোজক মণীশ মেঘানি।

সাহিত্য আজতক-এর দ্বিতীয় দিনের মঞ্চে এসেছিলেন পঞ্চায়েত টিম-এর পক্ষ থেকে নীনা গুপ্তা, ফয়সাল মালিক, পরিচালক দীপক কুমার মিশ্র এবং প্রযোজক মণীশ মেঘানি। আর এই মঞ্চে এসেই নীনা গুপ্তা পঞ্চায়েত ছবিতে তাঁর অভিনয় নিয়ে তৈরি হওয়া নানা ধারণা প্রসঙ্গে কথা বলেন। অভিনেত্রীর মতে,  স্প্যাগেটি-স্ট্র্যাপ পোশাক পরার অর্থ এই নয় যে তিনি গ্রাম্য জীবন সম্পর্কে অজ্ঞ। এদিন নীনা গুপ্তা এও বলেন যে গ্রাম্য মহিলা মঞ্জু দেবীর চরিত্রে কাজ করতে গিয়ে তাঁকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছিল। 

দিল্লির করোল বাগে বড় হয়ে ওঠার দিনগুলো স্মরণ করে নীনা গুপ্তা বলেন, ব্যক্তিগত পোশাক-পরিচ্ছদ একজন মানুষের ভেতরের সত্তাকে বদলে দেয় না। অভিনেত্রী বলেন, আমি এভাবে পোশাক পরি বলেই যে গ্রামের জীবন সম্পর্কে জানি না, তা নয়। আমি করোল বাগের মেয়ে, যেখানে আমার মাকে নীনার মা এবং পঙ্কজের মা বলে ডাকা হতো। আমি স্প্যাগেটি-স্ট্র্যাপ পরি বলেই যে ভেতর থেকে বদলে গেছি, তা নয়। নিজের কেরিয়ারে এই পঞ্চায়েত সিরিজের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী স্বীকার করেন যে পঞ্চায়েত যে এত বড় সাফল্য পাবে, তা তিনি কখনও ভাবেননি। 

নীনা গুপ্তার কথায়, তিনি শুধুমাত্র চিত্রনাট্য এবং গল্পের কারণে এই সিরিজটি করতে রাজি হয়েছিলেন। নীনা গুপ্তা বলেন, পঞ্চায়েত এখন আমার জীবনরেখা। আগে আমি চোলি কে পিছে-এর জন্য পরিচিত ছিলাম, আর এখন পঞ্চায়েত-এর জন্য। মঞ্জু দেবীর চরিত্রটি নিযে আলোচনা করতে গিয়ে নীনা উল্লেখ করেন যে, তাঁর চরিত্রটি রাজনৈতিক উচ্চাকাঙ্খার পরিবর্তে দৈনন্দিন ঘরোয়া উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ। তিনি আরও বলেন, “মঞ্জু দেবী প্রথম পর্বের মতোই আছেন। গ্রামের মহিলাদের সৌন্দর্যই হলো যে, তাঁদের যা বলা হয় তাঁরা তাই করেন। তাঁর স্বামী তাঁকে নির্বাচনে দাঁড়াতে বলেছিলেন এবং তিনি তাই করেছেন। স্বামী কী করছেন বা রাজনীতি নিয়ে তিনি চিন্তিত নন, কারণ তাঁর নিজস্ব অগ্রাধিকার রয়েছে। তাঁর চিন্তা হলো লাউয়ের সবজি ঠিকমতো রান্না হওয়া এবং তাঁর মেয়ের বিয়ে। মঞ্জু দেবীকে বোকা হিসেবে দেখানো হয়নি, বরং একজন যত্নশীল মা ও স্ত্রী হিসেবে দেখানো হয়েছে।

Advertisement

অভিনেত্রী আরও বলেন, সমাজে লিঙ্গভেদে ভূমিকার পরিবর্তন কীভাবে ধীরে ধীরে হিন্দি সিনেমাকে নতুন রূপ দিচ্ছে। তিনি মন্তব্য করেন, ধীরে ধীরে সমাজেও নারীর ভূমিকা বদলাচ্ছে। তাঁরা শিক্ষা লাভ করছেন এবং কর্মজীবী ​​হচ্ছেন। পঞ্চাশোর্ধ্ব নারীরাও জিমে যাচ্ছেন। আমাদের সমাজে নারীর ভূমিকা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা চিত্রনাট্য ও চরিত্রেও পরিবর্তন দেখতে পাব। প্যানেল চলাকালীন, প্রহ্লাদ চা-এর চরিত্রে অভিনয় করা ফয়সাল মালিক মজা করে বলেন যে লাউকে 'জাতীয় সবজি' হিসেবে ঘোষণা করা উচিত। তবে পঞ্চম সিজনটি এই সিরিজের সমাপ্তি কিনা, এই প্রশ্নের উত্তরে প্রযোজক মনীশ মেঘানি জোর দিয়ে বলেন যে, 'পঞ্চায়েত'ই একমাত্র ভারতীয় শো যা পাঁচটি সিজন পর্যন্ত পৌঁছেছে। 
 

Read more!
Advertisement
Advertisement