Advertisement

Netflix Pakistani Series: ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ-মাহিরার ওয়েব সিরিজ, বিতর্কের মাঝে সিদ্ধান্ত নেটফ্লিক্সের

জানা যাচ্ছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তরফ থেকে এই বিষয়ে নেটফ্লিক্সকে পাকিস্তানি কনটেন্ট দেখানোর নিয়ম মনে করিয়ে দেওয়া হয়েছে। চলচ্চিত্র সংস্থাগুলির তরফ থেকেও নেটফ্লিক্সের এই পদক্ষেপের বিরোধিতা করার পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এরই মাঝে ইন্ডিয়া টুডে বিশেষ সূত্রে জানতে পেরেছে যে নেটফ্লিক্স ভারতে এই পাক সিরিজ মুক্তি হতে দেবে না।

ভারতে মুক্তি পাচ্ছে না পাক সিরিজভারতে মুক্তি পাচ্ছে না পাক সিরিজ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 5:00 PM IST
  • ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত পাকিস্তানি সিরিজের (Pakistani Series) ভারতে মুক্তি নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।

ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত পাকিস্তানি সিরিজের (Pakistani Series) ভারতে মুক্তি নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এদেশে যেন কোনওভাবেই পাক সিরিজ ‘জো বাচায় হ্যায় সঙ্গ সামেট লো’ মুক্তি না পায়, সেই মর্মে নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। পাক মুলুকের সিরিজ বা অন্য যে কোনও ধরনের কনটেন্ট ভারতে চিরতরে নিষিদ্ধ করতে কেন্দ্রীয় সরকারকে চিঠিও দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। জানা যায়, নেটফ্লিক্সকে পাকিস্তানি সিরিজ প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। বিতর্কের মুখে কঠোর পদক্ষেপ নেটফ্লিক্সের (Netflix)।

জানা যাচ্ছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তরফ থেকে এই বিষয়ে নেটফ্লিক্সকে পাকিস্তানি কনটেন্ট দেখানোর নিয়ম মনে করিয়ে দেওয়া হয়েছে। চলচ্চিত্র সংস্থাগুলির তরফ থেকেও নেটফ্লিক্সের এই পদক্ষেপের বিরোধিতা করার পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এরই মাঝে ইন্ডিয়া টুডে বিশেষ সূত্রে জানতে পেরেছে যে নেটফ্লিক্স ভারতে এই পাক সিরিজ মুক্তি হতে দেবে না। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, এই টাইটেলটি ভারতীয় গ্রাহকদের জন্য উপলব্ধ হবে না এবং প্ল্যাটফর্মটির আসন্ন তালিকাতেও এটি আর দেখানো হচ্ছে না। নেটফ্লিক্স টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সরকারের ২০২৫ সালের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ভারতে একাধিক প্ল্যাটফর্মে পাকিস্তানি কন্টেন্ট পাওয়া যায়।  তবে সামগ্রিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই নাকি নেটফ্লিক্স এই পদক্ষেপ গ্রহণ করেছে।

২৪ নভেম্বর সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বাঁধে। ভারতে এই পাক সিরিজ মুক্তি পাওয়া নিয়ে বিরোধিতা করে একাধিক চলচ্চিত্র সংগঠন। সেই তালিকায় রয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন (AICWA) এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। এই উভয় সংগঠন ভারতে এই সিরিজ স্ট্রিমিং বন্ধ করার জন্য হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছে। প্রসঙ্গত, পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং তার ফলস্বপরূপ ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সরকারের জারি করা ৮ মে, ২০২৫ তারিখের পরামর্শ থেকেই তাদের এই বিরোধিতার জন্ম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তখন জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে কর্মরত ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা এবং ডিজিটাল মধ্যস্থতাকারীদের পাকিস্তানি ওয়েব সিরিজ,সিনেমা, গান, পডকাস্ট এবং অন্যান্য স্ট্রিমিং কন্টেন্ট বন্ধ করে দিতে বলেছিল। 

Advertisement

সামগ্রিক পরিস্থিতি বিচার করলে, বহু প্রতীক্ষিত এই সিরিজকে ঘিরে বিতর্ক এখন আর শুধু বিনোদন জগতের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারি নির্দেশিকা, রাজনৈতিক অবস্থান এবং চলচ্চিত্র সংগঠনগুলির চাপের মুখে শেষ পর্যন্ত ফাওয়াদ ও মাহিরার সিরিজ থেকে ভারতবাসী ব্রাত্য রাখার সিদ্ধান্ত নিল নেটফ্লিক্স।

Read more!
Advertisement
Advertisement