Advertisement

Dev Struggle: কলকাতায় কেউ ফ্ল্যাট ভাড়া দিতে চাইতেন না দেবকে, কবে ফ্ল্যাট কিনলেন? জানালেন সুপারস্টার

দেবের এখন আরবানা আবাসনে বিলাসবহুল পেন্টহাউস রয়েছে, যেখানে তিনি তাঁর মা-বাবা ও বোনকে নিয়ে সুপারস্টার একসঙ্গে থাকেন। দাদাগিরির পাশাপাশি দেব এখন দেশু৭ নিয়ে ব্যস্ত। দেবের সংঘর্ষের কথা বাংলা ইন্ডাস্ট্রিতে কম বেশি সকলেই জানেন।

দেব দেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2026,
  • अपडेटेड 1:29 PM IST
  • বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব।

বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব। এই মুহূর্তে টলিউডের লিডিং হিরো বলতে একমাত্র দেবকেই বোঝায়। একাধারে অভিনেতা, সফল প্রযোজক। আবার পরিচালক হিসাবেও দেশু৭-এর মাধ্যমে ডেবিউ করবেন দেব। সব মিলিয়ে সুপারস্টারের দম ফেলারও ফুরসৎ নেই। সিনেমার পাশাপাশি দেব রাজনীতির ময়দানেও নিজেকে প্রমাণ করেছেন। প্রতিদিনই দেব তাঁর নয়া রূপ নিয়ে হাজির হন সকলের কাছে। তবে আজকের যে সাফল্য তা এত সহজ ছিল না দীপক অধিকারীর জন্য়। দীপক থেকে দেব হতে তাঁকে অনেক সংঘর্ষের মধ্য়ে দিয়ে যেতে হয়েছে। এমনকী একটা সময় এমনও গিয়েছে যে কলকাতায় বাড়ি ভাড়াও পেতেন না তিনি। সম্প্রতি দাদাগিরির এক পর্বে নিজের স্ট্রাগলের কিছুটা শেয়ার করলেন সকলের সঙ্গে। 

দেব বলেন, 'পরাণ যায় জ্বলিয়া রে' মুক্তি পাওয়ার আগে পর্যন্ত তিনি হাওড়ার একটি ভাড়া বাড়িতেই থাকতেন। সেই ফ্ল্যাটটা ছিল এসভিএফ কর্ণধারদের। সেখানে পরিচালক রবি কিনাগীও থাকতেন। হাওড়ার সেই ফ্ল্যাটে দেব চার বছর পর্যন্ত ছিলেন। দেব বলেন যে এমনটা নয় যে তিনি হাওড়া থেকে কলকাতায় আসার জন্য চেষ্টা করেননি। কিন্তু এই শহরে তাঁকে কেউ ফ্ল্যাট ভাড়ায় দিতে চাইতেন না। ফ্ল্যাট পছন্দ হলেও শেষ পর্যন্ত তাঁকে ঘর দিতে রাজি হতেন না বাড়িওয়ালারা। কিন্তু কেমন এমন হত দেবের সঙ্গে?

সেটাও স্পষ্ট করেন দেব দাদাগিরির মঞ্চে। দেব বলেন যে তিনি তখন একা থাকতেন এবং মুম্বই থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন। সেই সময় অনেক বাড়িওয়ালার মনে তাঁকে নিয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। এছাড়াও স্ট্রাগলর অভিনেতাকে একা কেউ বাড়ি ভাড়া দিতে চাইছিলেন না। দেব জানান, পরপর দুই তিনজন বাড়িওয়ালা তাঁকে সরাসরি ফ্ল্যাট দিতে অস্বীকার করেছিলেন। এরপরই দেব নিজের মধ্যে জেদ তৈরি করেন নিজের ফ্ল্যাট বা বাড়ি তৈরি করার। 

দেব দাদাগিরির মঞ্চে এও বলেন যে এরপরই তিনি দক্ষিণ কলকাতায় সাউথ সিটিতে ফ্ল্যাট কেনেন। 'পরাণ যায় জ্বলিয়া রে' ছবি মুক্তির পরপরই দেব ফ্ল্যাট কেনেন। দেবের এখন আরবানা আবাসনে বিলাসবহুল পেন্টহাউস রয়েছে, যেখানে তিনি তাঁর মা-বাবা ও বোনকে নিয়ে সুপারস্টার একসঙ্গে থাকেন। দাদাগিরির পাশাপাশি দেব এখন দেশু৭ নিয়ে ব্যস্ত। দেবের সংঘর্ষের কথা বাংলা ইন্ডাস্ট্রিতে কম বেশি সকলেই জানেন। বহু সংঘর্ষের পর দেব এই জায়গায় পৌঁছেছেন। এখন পরিচালক হিসাবে কতটা সফল হতে পারেন তিনি, সেটাই দেখার।    
    

Advertisement

Read more!
Advertisement
Advertisement