Advertisement

Tollywood Gossip: প্রিয়াঙ্কা নন, 'চিরদিনই তুমি যে আমার'-এর জন্য প্রথম পছন্দ ছিলেন এই নায়িকা

২০০৮ সালের হিট বাংলা ছবি 'চিরদিনই তুমি যে আমার'। আর এই সিনেমার মাধ্যমেই জনপ্রিয় হয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। সিনেমার প্লট থেকে শুরু করে ছবির গান সবটাই দারুণভাবে হিট হয়। রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে চলে যান রাহুল ও প্রিয়াঙ্কা। পরিচালক হিসাবে রাজ চক্রবর্তীর খ্যাতিও ছড়িয়ে পড়ে।

চিরদিনই তুমি যে আমার ছবির জন্য প্রিয়াঙ্কা প্রথম পছন্দ ছিলেন নাচিরদিনই তুমি যে আমার ছবির জন্য প্রিয়াঙ্কা প্রথম পছন্দ ছিলেন না
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 10:31 AM IST
  • ২০০৮ সালের হিট বাংলা ছবি 'চিরদিনই তুমি যে আমার'।

২০০৮ সালের হিট বাংলা ছবি 'চিরদিনই তুমি যে আমার'। আর এই সিনেমার মাধ্যমেই জনপ্রিয় হয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। সিনেমার প্লট থেকে শুরু করে ছবির গান সবটাই দারুণভাবে হিট হয়। রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে চলে যান রাহুল ও প্রিয়াঙ্কা। পরিচালক হিসাবে রাজ চক্রবর্তীর খ্যাতিও ছড়িয়ে পড়ে। এই ছবির হাত ধরেই ধারাবাহিক থেকে বড়পর্দায় পা রেখেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। কিন্তু রাজের এই ছবিতে প্রিয়াঙ্কা নন, বরং অন্য এক নায়িকার কাজ করার কথা ছিল। পরে সেই নায়িকার বদলে প্রিয়াঙ্কাকে নেওয়া হয়। পুরনো এক সাক্ষাৎকারে রাহুল নিজেই সেই কথা জানিয়েছিলেন। 

রাহুল এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে চিরদিনই তুমি যে আমার ছবিতে প্রিয়াঙ্কা নন, বরং শুভশ্রীকে রাহুলের বিপরীতে নেওয়ার কথা ছিল। পরিচালক রাজ শুভশ্রীকেই বেছে নিয়েছিলেন। কিন্তু তারপরই নায়িকা বদল করা হয়। রাহুল বলেন, ‘প্রথমত বলি ‘চিরদিনই তুমি যে আমার’-এ প্রিয়াঙ্কা কিন্তু কাস্ট ছিল না। তখন আমার নায়িকা হিসেবে মোটামুটি ভাবে শুভশ্রীকে এক প্রকার মনোনীত করা হয়েই গিয়েছিল। কিন্তু আমি অডিশনে সিলেক্ট হওয়ার পর রাজের মনে হয়েছিল শুভশ্রী যেহেতু একটু লম্বা-চওড়া, আর আমি যেহেতু ছোটখাটো চেহারার মানুষ, সেখানে ওঁকে স্টুডেন্টস আর আমাকে মেকানিক কতটা মানাবে?’

ছবি সৌজন্যে: ফেসবুক

প্রয়াত অভিনেতা আরও বলেন, সেই সময় রাজ আমাকে বলেছিল, তোর চোখে আর কি কেউ আছে? সেই সময় আমি আর প্রিয়াঙ্কা এক সঙ্গে ধারাবাহিকে কাজ করতাম। তখন আমি প্রিয়াঙ্কাকে বলেছিলাম, 'যা গিয়ে একবার অডিশন দে'। প্রিয়াঙ্কা যায়, অডিশন দেয় এবং ওঁকে সকলের খুবই পছন্দ হয়। এমন নয় যে শুভশ্রী অপছন্দ ছিল। শুভশ্রীকে সকলে খুবই পছন্দ করেছিলেন। কিন্তু আমাদের চেহারা অনুযায়ী আমাদের একসঙ্গে মানাচ্ছিল না। তিনি আরও বলেন, তখন প্রিয়াঙ্কা আবার 'বাজিমাত' (এই ছবির হাত ধরে নায়িকা হিসেবে শুভশ্রীর ডেবিউ হয়েছিল টলিপাড়ায়)-এর জন্য মনোনীত হয়ে গিয়েছিল। তখন এসভিএফ-এর শ্রীকান্তদা আর মণিদা ছবি দুটির নায়িকা বদল করলেন। বাজিমাত'-এর মাধ্যমে শুভশ্রীকে লঞ্চ করা হল। আর প্রিয়াঙ্কা চলে এল ‘চিরদিনই…’তে।' রাহুল শেষে বলেছিলেন, ‘ভাবা যায় সেই শুভশ্রীর সঙ্গেই কিছু বছর পর রাজের বিয়ে হবে। 

Advertisement
ছবি সৌজন্যে: সংগৃহীত

চিরদিনই তুমি যে আমার ছবির পরই রাহুল-প্রিয়াঙ্কার প্রেম শুরু হয় এবং তারপরই তাঁদের বিয়ে। রাহুল-প্রিয়াঙ্কার জীবনে একাধিক ঝড়-ঝাপটা এলেও সেটা নিজেরাই সামলে নিয়েছিলেন। সবটা যখন ঠিকের পথে তখনই ২৯ মার্চ তালসারিতে 'ভোলেবাবা পাড় করেগা…' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে প্রয়াত হন রাহুল। তাঁর মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ ওঠে। এরপর কলকাতা ও তালসারিতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আর্টিস্ট ফোরামের সঙ্গে এফআইআর দায়ের করেন প্রিয়াঙ্কা। তবে এখনও সবটাই বিচারাধীন।'


 

Read more!
Advertisement
Advertisement