Advertisement

Yash Nusrat Children: নুসরতের পাশে বসে যশের বড় ছেলে, ঈশানের জন্মদিনে একফ্রেমে পুরো পরিবার

রেয়াংশ যশের প্রথম পক্ষের সন্তান। যদিও নুসরত ও যশের সঙ্গে রেয়াংশ থাকে না। সে থাকে অভিনেতার মা-বাবার সঙ্গে অন্য ফ্ল্যাটে। রেয়াংশ এখন কৈশোরবেলায় পা দিয়েছে। ১৪ বছরের রেয়াংশকে খুব কমই দেখা যায়। যশ তাঁর ছেলেকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন।

যশ-নুসরতের দুই সন্তানযশ-নুসরতের দুই সন্তান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2026,
  • अपडेटेड 5:47 PM IST
  • ৫ বছরে পা দিল নুসরত-যশের একমাত্র ছেলে ঈশান দাশগুপ্ত।

৫ বছরে পা দিল নুসরত-যশের একমাত্র ছেলে ঈশান দাশগুপ্ত। আর যশের প্রথম পক্ষের সন্তান রেয়াংশকে সঙ্গে নিয়েই ঈশানের ৫ বছরের বার্থডে সেলিব্রেশন করলেন তারকা দম্পতি। ২০২১ সালের ২৬ অগাস্ট ঈশানের জন্ম হয়। জন্মের পর থেকেই নুসরত-পুত্রের পিতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে অবশেষে জানা যায় নুসরতের ছেলের বাবা যশই। গত বছর ছেলের জন্মদিন একাই সেলিব্রেট করেছেন নুসরত। কারণ তখন তাঁদের মধ্যে মান-অভিমানের পালা চলছিল। কিন্তু এই বছর ঈশানের ৫ বছরের জন্মদিনে হাজির মা-বাবা, দাদা সবাই। 

লাল রঙের টি-শার্ট ও জিন্স পরে কার্টুন ডিজাইনের কেকের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছে নুসরত-পুত্র। কেকটি দেখেই বোঝা যাবে ৫ বছরে পা দিল যশ-নুসরতের ছেলে। বাবার কোলে বসে আর দাদা রেয়াংশের কোলে পা রেখে একেবারে রাজকীয় ভঙ্গিমায় কেক কাটল ঈশান। মা ও দাদা একসঙ্গে কেক খাইয়ে দেয় যশ পুত্রকে। সব মিলিয়ে ঘরোয়াভাবেই ঈশানের জন্মদিন পালন করা হল। এই ছবিগুলো শেয়ার করে নুসরত তাঁর ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছার নীচে লেখা, মা, বাবা ও দাদা। 

রেয়াংশ যশের প্রথম পক্ষের সন্তান। যদিও নুসরত ও যশের সঙ্গে রেয়াংশ থাকে না। সে থাকে অভিনেতার মা-বাবার সঙ্গে অন্য ফ্ল্যাটে। রেয়াংশ এখন কৈশোরবেলায় পা দিয়েছে। ১৪ বছরের রেয়াংশকে খুব কমই দেখা যায়। যশ তাঁর ছেলেকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। যদিও একাধিক সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন যে তিনি নিজের সন্তানের মতোই যশের ছেলেকেও তিনি ভালোবাসেন। ঈশান ও রেয়াংশ দুই ভাইকে বহুদিন পর একফ্রেমে দেখা গেল।

যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে কম বিতর্কের সৃষ্টি হয়নি। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে রাজকীয় বিয়ে করার দেড় বছরের মাথায় নিখিলের সঙ্গে আলাদা হয়ে যান নুসরত। সংসার পাতেন যশের সঙ্গে। তা নিয়ে বহু বিতর্কের মুখে পড়তে হয়েছিল নুসরতকে। নিখিলের সঙ্গে তিনি লিভ-ইন রিলেশনে ছিলেন বলেও দাবি করেছিলেন, কারণ তাঁদের আইনি বিয়ে হয়নি। এরপরই প্রেগন্যান্ট হয়ে পড়েন নুসরত। ট্রোল-কটাক্ষের ভয়ে নিজের প্রেগন্যান্সি লুকিয়ে রেখেছিলেন নায়িকা। অবশেষে ২৬ অগাস্ট ২০২১ সালে ঈশানের জন্ম হয়। এখন ছেলেকে নিয়ে যশ-নুসরতের সুখের সংসার।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement