Advertisement

Nusrat Jahan Trolled: নুসরতের কপালে লেখা মহাকাল, 'মুসলিম হয়ে এগুলো...', ট্রোলড নায়িকা

আসলে নুসরত তাঁর একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি সব ধর্মকেই সমানভাবে সম্মান করেন। বরাবরই বিতর্কে থাকতে ভালোবাসেন নুসরত। ২০২১ সালে নিখিল জৈনের সঙ্গে বিয়ে অবৈধ বলে ঘোষণা করেন নুসরত। ওই একই বছরে তাঁর প্রেগন্যান্সির খবর আসে।

মহাকালেশ্বরে যশ-নুসরতমহাকালেশ্বরে যশ-নুসরত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 11:10 AM IST
  • টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটির নাম নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।

টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটির নাম নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। বিশেষ করে নুসরত সোশ্যাল মিডিয়ায় প্রায়ই কটাক্ষের মুখে পড়েন। এটা সকলেই জানেন যে নায়িকা মুসলিম হলেও সব ধর্মের উৎসব-পার্বন মেনে চলেন। আর তাই তো নুসরত যেমন ইদ পালন করেন নিষ্ঠা সহকারে তেমনি তাঁর বাড়িতে জন্মাষ্টমীর পুজোও হয়, অষ্টমীতে অঞ্জলিও দেন এবং শাঁখা-পলা পরে দশমীতে মাকে বরণও করেন নুসরত। এরজন্য তাঁকে ট্রোলড-কটাক্ষের মুখে প্রায়ই পড়তে হয়। তবে এগুলোকে খুব একটা পাত্তা দিতে চান না তিনি। এখন শ্রাবণ মাস চলছে আর এইমাসে শিবভক্তরা ভক্তিভরে মহদেবের আরাধনা করছেন। আর এই পবিত্র মাসেই উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে দর্শনে গেলেন যশ-নুসরত। আর সেখান থেকে ছবি পোস্ট করতেই ট্রোলড হলেন নায়িকা।

 

মহাকালেশ্বর মন্দির থেকে একাধিক ছবি শেয়ার করেছেন যশ। সেখানে নুসরতকে দেখা যাচ্ছে গোলাপি রঙের সালোয়ার, সিঁথিতে সিঁদুর। আর সঙ্গে কপালে লাগিয়েছেন মহাকালের টিকা। উজ্জ্বয়িনীর সতীপীঠের হরসিদ্ধি মাতা-র মন্দিরেও গিয়েছিলেন তাঁরা। সেই ছবি শেয়ার করেছেন। দেওয়ালে আঁকা একটি শিবের ফটোর দুইধারে দাঁড়িয়ে যশ-নুসরত ছবি তোলেন। এই পোস্টের ক্যাপশনে যশ লেখেন, ‘হর হর মহাদেব’। এই ছবি পোস্ট হতেই প্রশংসার পাশাপাশি নুসরতকে ট্রোল করতে ছাড়লেন না নেটিজেনের একাংশ। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

নুসরতকে ট্রোল করে একজন লেখেন, 'একজন মুসলিম হয়ে এগুলো কী করে মাথায় লিখল!' আবার কেউ লেখেন, 'এগুলো বন্ধ হওয়া উচিত।' আবার একজন লেখেন, 'আসলে নুসরত কোন ধর্মকে মানেন সেটা নিয়ে বিভ্রান্তি লাগে।' যদিও এইসব ট্রোলের পাল্টা কোনও উত্তর দেননি নুসরত। তিনি যশের সঙ্গে মহাকালেশ্বর দর্শন করে ভীষণভাবে তৃপ্ত তা লার অপেক্ষা রাখে না। অবশ্য এর আগেও নুসরত মন্দিরে গিয়ে কিংবা বাড়িতে হিন্দু উৎসব পালন করতে গিয়ে একাধিকবার ট্রোলের মুখে পড়েন। ২০২৪ সালের শেষের দিকে 'আড়ি'-র শুটিং শুরু করার আগে তাঁরা দুজনে একসঙ্গে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে যান। আবার ইদের সময়ও যশকে সঙ্গে নিয়ে দুবাইয়ের জনপ্রিয় মসজিদেও গিয়েছিলেন নায়িকা। 

Advertisement

আসলে নুসরত তাঁর একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি সব ধর্মকেই সমানভাবে সম্মান করেন। বরাবরই বিতর্কে থাকতে ভালোবাসেন নুসরত। ২০২১ সালে নিখিল জৈনের সঙ্গে বিয়ে অবৈধ বলে ঘোষণা করেন নুসরত। ওই একই বছরে তাঁর প্রেগন্যান্সির খবর আসে। সেই সময় অভিনেত্রী সন্তানের পিতার পরিচয় নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পরবর্তীতে একটি বার্থ সার্টিফিকেট সামনে আসে, যেখান থেকে দেখা যায়, নুসরতের সন্তানের বাবা যশ। নুসরত ও যশ দাবি করেছেন যে তাঁরা এখন বিবাহিত। যদিও তাঁদের বিয়ের কোনও ছবি প্রকাশ্যে আসেনি কোনওদিনই।  

Read more!
Advertisement
Advertisement