Advertisement

Parambrata-Piya: বেবি ক্যারি ব্যাগে 'নডিচন্দ্র', ছেলেকে নিয়ে একা নৈনিতালে পরম-পত্নী

পরম-পিয়ার ছেলে নডি ওরফে নিষাদ ইতিমধ্যেই লাইম লাইট কেড়ে নিয়েছে। একরত্তির ক্যামেরায় পোজ থেকে থেকে শুরু করে বাবা পরমব্রতর সঙ্গে শ্যুটিং ফ্লোরে যাওয়া, সবটাই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

পরমব্রত-পিয়ার ছেলে নডিপরমব্রত-পিয়ার ছেলে নডি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 12:48 PM IST
  • পরম-পিয়ার ছেলে নডি ওরফে নিষাদ ইতিমধ্যেই লাইম লাইট কেড়ে নিয়েছে।

পরম-পিয়ার ছেলে নডি ওরফে নিষাদ ইতিমধ্যেই লাইম লাইট কেড়ে নিয়েছে। একরত্তির ক্যামেরায় পোজ থেকে থেকে শুরু করে বাবা পরমব্রতর সঙ্গে শ্যুটিং ফ্লোরে যাওয়া, সবটাই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সময় পেলেই ছেলে নডিচন্দ্রের ছবি পোস্ট করে থাকেন মা পিয়া। সম্প্রতি পিয়া ছেলের সঙ্গে তাঁর নৈনিতালে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছে। পরম-পুত্রকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। 

বর্তমানে খুদেদের কোলে নেওয়ার টেনশন মা-বাবাদের র নেই বললেই চলে। বেবি ক্যারি ব্যাগ বা বেবি হাগ নামের ব্যাগে করে দিব্যি একরত্তিকে নিয়ে অনায়াসে এদিক-ওদিক ঘোরা যায়। পিয়াও সেই বুদ্ধি প্রয়োগ করেছেন। ছোট্ট নডিকে ভরে নিয়েছেন বেবি ক্যারি ব্যাগে আর এরপর পিয়া বেড়িয়ে পড়েছেন ছেলেকে নিয়ে। একরত্তিকে নিয়েই নৈনিতালের সুন্দর দৃশ্য উপভোগ করছেন পিয়া। তবে এটা ২০২৫ সালের ছবি। সম্প্রতি পিয়া ও পরমব্রত কোথাও ঘুরতে যাননি। কারণ পরমব্রতর হাতে রয়েছে বেশ কিছু কাজ। 

গত বছর জুন মাসে পরম ও পিয়ার সন্তান তাঁদের জীবনে আসে। পিয়া প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই পরমব্রত নিজেও খুব উৎসাহিত ছিলেন জীবনের এই নতুন জার্নিকে নিয়ে। পিয়ার সঙ্গে সঙ্গে পরমব্রতও ছেলের দায়িত্ব পালন করে থাকেন। দুজনে মিলে একসঙ্গেই ছোট্ট নিষাদকে সামলান। জন্মের পর পরম-পুত্রকে আড়ালেই রাখা হয়েছিল। তবে গত বছর পুজোর সময় নডিকে সামনে নিয়ে আসা হয়। 

সম্প্রতি নববর্ষে পরম-পিয়ার পুত্রকে পাঞ্জাবি পায়জামাতে দেখা গিয়েছে। লাল-সাদা ঢাকাই পাঞ্জাবি পরে একের পর এক পোজে ছবি তুলেছে একরত্তি। গাসি মুখে ছবি তুলতেই দেখা গেল ওপরের সব দাঁত উঠলেও নীচে পাটিতে মাত্র দুটি দাঁত। সেই ছবি পোস্ট হতেই পরম-পিয়ার ছেলেকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। গত বছরের পুজোর চতুর্থীর দিন ছেলেকে সামনে নিয়ে আসেন পরম ও পিয়া। দুজনেই যেহেতু গান-বাজনা করে থাকেন তাই ছেলের নামেও রয়েছে সুরের ছোঁয়া। সাত সুরের একেবারের শেষ সুর নিষাদ। যদিও পরমব্রত ও পিয়ার ছেলের ডাকনাম জুনিয়র ও নডি। গত বছর ১ জুন পরম-পিয়ার ছেলে নডির জন্ম হয়।   
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement