Advertisement

Jaya Ahsan: দইয়ে চানাচুর মিশিয়ে খেয়ে রোজা ভাঙলেন জয়া, কেমন খেতে? VIDEO VIRAL

দুই বাংলাতেই জনপ্রিয়তার তুঙ্গে জয়া আহসান। ব্যস্ততার মাঝেও তিনি রমজান মাসে রোজা রাখতে ভোলেন না। প্রতি বছরই তিনি রমজান মাস পালন করেন নিষ্ঠা সহকারে। পরিবারের সঙ্গেই এই একমাস তিনি ইফতার করে থাকেন।

রমজান মাস পালন করছেন জয়ারমজান মাস পালন করছেন জয়া
Aajtak Bangla
  • ঢাকা,
  • 24 Feb 2026,
  • अपडेटेड 1:32 PM IST
  • আর প্রত্যেক বছরের মতো জয়াও রমজান মাস পালন করছেন।

দুই বাংলাতেই জনপ্রিয়তার তুঙ্গে জয়া আহসান। ব্যস্ততার মাঝেও তিনি রমজান মাসে রোজা রাখতে ভোলেন না। প্রতি বছরই তিনি রমজান মাস পালন করেন নিষ্ঠা সহকারে। পরিবারের সঙ্গেই এই একমাস তিনি ইফতার করে থাকেন। এই বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রমজান। আর প্রত্যেক বছরের মতো জয়াও রমজান মাস পালন করছেন। সম্প্রতি নায়িকাকে তাঁর বোনের বাড়িতে ইফতার করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, কঠিন ডায়েটে থাকা জয়া নিজের ফিটনেসের চিন্তা ভুলে দইতে চানাচুর মিশিয়ে খেলেন। আর জানালেন এই প্রথমবার তিনি দই পেতেছেন বাড়িতে। 

ভিডিওতে জয়াকে বিস্কুট রঙের সালোয়ার কামিজে দেখা যায়। মাথায় ওড়না দিয়ে বসে রয়েছেন, নায়িকার হাতে ধরা পানীয়র গ্লাস। সেটা খেতে খেতেই হাসছেন জয়া। তাঁর সঙ্গে রয়েছেন মা সহ পরিবারের অন্য সদস্যরা। জয়া বলেন যে কাজের ব্যস্ততার কারণে সকলের একসঙ্গে হয়ে ওঠা হয় না। তবে এই সময়টা তাঁরা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেন। এরপর নায়িকা সকলকে রমজানের শুভেচ্ছা জানান এবং সঙ্গে এও জানিয়েছেন যে তিনি ও তাঁর পরিবার বোনের বাড়িতে ইফতারি করছেন। জয়া বলেন, ইফতারে আমরা কী খাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বোন খুব স্বাস্থ্যকর রান্না করে থাকেন।

 

জয়ার টেবিলে সাজানো থরে থরে খাবার, তা সবই স্বাস্থ্যকর। নায়িকা জানান যে ইফতারের মেনুতে রয়েছে ফ্রুট স্যালাড, স্প্যানিশ অমলেট আর সঙ্গে হেলদি ফ্রুট জুস। এটা দিয়েই রোজা ভেঙে তারপর ভাজা-পোড়া সব খাবে বলেই জানিয়েছেন জয়া। এছাড়াও রয়েছে মুড়ি ঘণ্ট, হালিম। এরপরই জয়া ভিডিওতে বলেন যে আজকে তিনি জীবনে প্রথমবার দই বানিয়েছেন। এরপরই নায়িকা তাঁর বাটিতে কিছুটা দই তুলে নেন এবং জানান যে তিনি চেষ্টা করেন রোজা ভাঙার পর প্রথম খাবারটা দই দিয়ে খাওয়ার চেষ্টা করেন। নায়িকা নিজের হাতে বানানো দই নিয়ে খুবই উচ্ছ্বসিত। 

Advertisement

এই পর্যন্ত দেখে অনেকেই ভাবতে পারেন যে জয়া আহসান ভীষণভাবে কড়া ডায়েটে থাকেন এবং রমজান মাসেও উল্টো পাল্টা খাওয়া এড়িয়ে চলেন। এরপরই নায়িকা সেই ভুল ভাঙিয়ে দেন। তিনি পাশে বসা পরিবারের এক সদস্যকে জিজ্ঞাসা করেন যে তাঁর চানাচুর কোথায়। জয়া বলেন, দইতে কিছু মুচমুচে যোগ করার জন্য আমি চানাচুর মিশিয়ে নিচ্ছি। আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে। এরপরই জয়াকে দেখা যায় মুঠো করে চানাচুন নিয়ে তিনি দইতে মিশিয়ে দিচ্ছেন। নায়িকা জানিয়েছেন যে ছোটবেলায় এভাবেই দইতে চানাচুর দিয়ে খেতেন তাঁরা। এরপরই জয়াকে দেখা গেল দইয়ে চানাচুর মিশিয়ে খেতে। 

জয়া যে রমজান মাসটা খুব ভাল করে উপভোগ করছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। পরিবারের সঙ্গে সময় কাটাতে নায়িকা বরাবরই ভালোবাসেন। আর এই রমজানের সময়ে তিনি পরিবারের সদস্যদের নিয়েই রোজা ভাঙেন এবং ইফতার করে থাকেন।      

Read more!
Advertisement
Advertisement