Advertisement

Talsari Beach Incident: রাহুলের মৃত্যুর ঘটনায় কার কার বিরুদ্ধে, কোন কোন ধারায় FIR প্রিয়াঙ্কার?

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে কলকাতার রিজেন্ট পার্ক থানার পর তালসারিতেও দ্বিতীয় দফায় FIR দায়ের করা হয়েছে। শনিবার রাতেই প্রসেনজিৎ-ঋতুপর্ণারা রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে তালসারি থানাতে এফআইআর দায়ের করেন।

কাদের বিরুদ্ধে এফআইআর প্রিয়াঙ্কার?কাদের বিরুদ্ধে এফআইআর প্রিয়াঙ্কার?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 7:10 PM IST
  • অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে কলকাতার রিজেন্ট পার্ক থানার পর তালসারিতেও দ্বিতীয় দফায় FIR দায়ের করা হয়েছে।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে কলকাতার রিজেন্ট পার্ক থানার পর তালসারিতেও দ্বিতীয় দফায় FIR দায়ের করা হয়েছে। শনিবার রাতেই প্রসেনজিৎ-ঋতুপর্ণারা রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে তালসারি থানাতে এফআইআর দায়ের করেন। এদিন প্রিয়াঙ্কা অফিসিয়ালি এই থানায় রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে এফআইআর দায়ের করেছেন। কাদের বিরুদ্ধে ও কোন কোন ধারায় অভিযোগ দায়ের হয়েছে?

জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ (১) অনিচ্ছাকৃত খুন, ৩ (৫) অপরাধমূলক ষড়যন্ত্র ও ২৪০ অর্থাৎ অপরাধ সংগঠিত হয়েছে জেনেও ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দেওয়ার ধারা দায়ের করা হয়েছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা।  ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, প্রিয়াঙ্কা তাঁর এফআইআর বয়ানে এও জানিয়েছেন যে তালসারির শ্যুটিংয়ের আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। তাই তদন্তে যে নিরাপত্তার দিকটিও নজরে রাখা হয়। শনিবার রাত দশটা নাগাদ আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রিয়াঙ্কা তালসারি কোস্টাল থানায় পৌঁছান। জানা গিয়েছে, প্রায় তিনঘণ্টা ধরে রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পুলিশের সঙ্গে চলে বৈঠক। থানা বেরিয়ে প্রসেনজিৎ জানিয়েছেন যে প্রিয়াঙ্কা অফিসিয়ালি রাহুলের মৃত্যু নিয়ে FIR দায়ের করেছেন। এদিন রিজেন্ট পার্ক থানাতেও আর্টিস্ট ফোরামের সদস্যরা শৈবাল-লীনার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। 

২৯ মার্চ ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন তালসারিতে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। তারপর থেকেই তাঁর মৃত্যু নিয়ে গাফিলতির অভিযোগ উঠেছে লীনা ও শৈবালের ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা? রাহুলের বেঘোরে প্রাণ হারানোর দায় কার? গোটা সিনেইন্ডাস্ট্রির কাছে এখনও অজস্র উত্তর অধরা। সেই উত্তর পেতেই দুই দফায় দায়ের হয়েছে এফআইআর।      

Advertisement

Read more!
Advertisement
Advertisement