Advertisement

Prosenjit Chatterjee Diet: দই-শসা খেয়েই কি সারাদিন থাকেন প্রসেনজিৎ? 'জ্যেষ্ঠপুত্র'-এর জন্মদিনে জানুন সত্যিটা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর খাওয়া-দাওয়া নিয়ে ভীষণভাবে কড়া। সব খাবার তিনি যে খান না, সেটা অজানা কারোরই নয়। যে কোনও অনুষ্ঠান বাড়িতে গেলেও প্রসেনজিৎ মেনে চলেন স্ট্রিক্ট ডায়েট। তবে এটাও সত্যি নয় যে তিনি শুধুই দই-শসা খেয়ে থাকেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 6:15 PM IST
  • বাংলা ইন্ডাস্ট্রির হাল যিনি একসময় একা হাতে সামলেছিলেন তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বাংলা ইন্ডাস্ট্রির হাল যিনি একসময় একা হাতে সামলেছিলেন তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বয়স ৬০ অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছেন তিনি, তবে তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। ইন্ডাস্ট্রির যে কোনও ধরনের সমস্যায়, প্রসেনজিৎ দাঁড়ান ঢাল হয়ে। আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন, ফলে তাঁর অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও চর্চা স্বাভাবিক। টলিপাড়ায় এটা প্রচলিত ধারণা যে প্রসেনজিতের বয়স ধরে রাখার পিছনে তাঁর দই-শসা খাওয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ বুম্বাদা নাকি শুধু দই-শসা খেয়েই কাটিয়ে দেন। এই ধারণা কতটা সত্যি আসুন জেনে নেওয়া যাক। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর খাওয়া-দাওয়া নিয়ে ভীষণভাবে কড়া। সব খাবার তিনি যে খান না, সেটা অজানা কারোরই নয়। যে কোনও অনুষ্ঠান বাড়িতে গেলেও প্রসেনজিৎ মেনে চলেন স্ট্রিক্ট ডায়েট। তবে এটাও সত্যি নয় যে তিনি শুধুই দই-শসা খেয়ে থাকেন। পুরনো এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। প্রসেনজিৎ প্রথমেই বলেন যে কেন সবার এটা মনে হয় যে তিনি শুধুই দই-শসা ছাড়া আর কিছু খান না। অভিনেতার কথায়, এটা মানুষের ভুল ধারণা। তবে বুম্বাদা স্বীকার করেন যে তাঁর ডায়েটে দই এবং শসা থাকে, কিন্তু এটাই তাঁর একমাত্র খাবার নয়। 

প্রসেনজিৎ বলেন যে স্বাভাবিক মানুষ যা যা খায়, তিনিও সেটাই খেয়ে থাকেন। যেমন, ভাত-ডাল-মাছ-সবজি। কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া-দাওয়া প্রসেনজিৎ করেন না। বুম্বাদা সময় মেনে এবং অল্প পরিমাণে খান। আর যেটা খেতে তিনি কখনই ভোলেন না, তা হল জল। তিনি প্রচুর জল পান করেন। বুম্বাদার পছন্দের খাবারের তালিকায় বাঙালি খাবারই রয়েছে। অভিনেতার কথায়, তাঁর সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে রয়েছে ঝুরি আলু ভাজা, মুসুর ডাল এবং আলু পোস্ত। শুধু তাই নয়, শুক্তোর প্রতিও তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। বাঙালির চিরপরিচিত এই পদগুলিই যে বুম্বাদার মন জয় করে, তা তাঁর পছন্দের তালিকা থেকেই স্পষ্ট। আড্ডায় প্রসেনজিৎ আরও জানান, সর্ষে ইলিশ, ফুচকা, মাটন বিরিয়ানি এবং ভাপা দইও তাঁর পছন্দের খাবারের তালিকায় রয়েছে। অর্থাৎ খাবারের ক্ষেত্রেও তাঁর পছন্দে ধরা পড়ে বাঙালিয়ানার ছাপ।

Advertisement

খুব নিয়ম মেনে চলেন প্রসেনজিৎ। শরীরচর্চা থেকে শুরু করে খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ, সবটাই ছাপ ফেলে তাঁর চেহারায়। জন্মদিনে বাড়িতে পায়েস রান্না হয় এবং প্রসেনজিৎ সেটা খান খুব সামান্য। বয়স তাঁর কাছে আক্ষরিক অর্থেই সংখ্যামাত্র। টলিউড তাঁকে নাম দিয়েছে, 'ইন্ডাস্ট্রি', তবে তিনি নিজেকে জ্যেষ্ঠপুত্র বলতেই ভালবাসেন। তাঁর হাতেই রয়েছে ইন্ডাস্ট্রির সব দায়িত্ব। 

  

Read more!
Advertisement
Advertisement