Advertisement

Prosenjit Chatterjee Daughter: মেয়ের সঙ্গে কেন যোগাযোগ নেই প্রসেনজিতের? কারণ জানালেন বোন পল্লবী

এ কথা সকলেই জানেন যে প্রসেনজিতের ছেলে ছাড়াও একটি মেয়েও আছেন। অভিনেতার দ্বিতীয় পক্ষের স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার কন্যা প্রেরণা। বাবা মেয়ের সঙ্গে সম্পর্ক না রাখলেও, পিসি পল্লবীর সঙ্গে ভাইঝির কিন্তু দারুণ সম্পর্ক।

প্রসেনজিৎকে নিয়ে অজানা তথ্য বললেন পল্লবীপ্রসেনজিৎকে নিয়ে অজানা তথ্য বললেন পল্লবী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 5:59 PM IST
  • বাংলা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিতের ব্যক্তিগত জীবন প্রায়ই চর্চায় থাকে।

বাংলা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিতের ব্যক্তিগত জীবন প্রায়ই চর্চায় থাকে। বিশেষ করে তাঁর তিন-তিনটে বিয়ে নিয়ে কথা সর্বদাই হচ্ছে। যদিও প্রসেনজিৎ নিজে এইসব বিষয়ে খুব একটা মাথা গলান না। অভিনয় ও সিনেমা নিয়েই তাঁকে ব্যস্ত থাকতে দেখা যায়। এ কথা সকলেই জানেন যে প্রসেনজিতের ছেলে ছাড়াও একটি মেয়েও আছেন। অভিনেতার দ্বিতীয় পক্ষের স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার কন্যা প্রেরণা। বাবা মেয়ের সঙ্গে সম্পর্ক না রাখলেও, পিসি পল্লবীর সঙ্গে ভাইঝির কিন্তু দারুণ সম্পর্ক। সম্প্রতি এক পডকাস্টে এসে চট্টোপাধ্যায় পরিবারের নানান অজানা দিক তুলে ধরলেন অভিনেত্রী। 

প্রসেনজিৎ-কন্যার সঙ্গে পল্লবীর কেমন সম্পর্ক?
এই পডকাস্টে এসে পল্লবী প্রসেনজিৎ ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের নানান অজানা কথা তুলে ধরার পাশাপাশি বুম্বাদার মেয়ে প্রেরণাকে নিয়েও কথা বলেন পল্লবী। পিসি-ভাইঝির সম্পর্ক যে কতটা মধুর, তা প্রায়ই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রসেনজিৎ-কন্যার সঙ্গে পল্লবীর নিয়মিত যোগাযোগ রয়েছে, তা বোঝাই যায়। যদিও মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই বাবা প্রসেনজিতের। এ প্রসঙ্গে পল্লবী বলেন, 'অনেক লোক দুবার, তিনবার, দশবার বিয়ে করে, তাতে কি! আপনি সেটাই করুন যেটা আপনার ভাল লাগে। আমার শুধু মনে হয়, সন্তানকে অবহেলা করবেন না। কারণ সে আপনার মার্জিতে এই পৃথিবীতে এসেছে। আপনার স্ত্রীর সঙ্গে মতভেদ হতে পারে, সন্তানের কী দোষ।' 

ছবি সৌজন্যে: ফেসবুক

প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী আবার বিয়ে করেছেন
প্রসেনজিতের দ্বিতীয় পক্ষের স্ত্রী অপর্ণা ও মেয়েকে নিয়ে পল্লবী আরও বলেন, 'ওরা দুজনেই লন্ডনে থাকে। আমার বউদি বিয়েও করে নিয়েছে। সুখে আছে। প্রেরণা মায়ের সঙ্গেই থাকে। আমাদের নিয়মিত কথা হয়। কলকাতা এলে আমরা দেখাও করি। আমরা একসঙ্গে বেরই।' কখনো দাদার সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে কি না জানতে চাওয়া হলে পল্লবীর থেকে জবাব আসে, ‘আমি জিজ্ঞাসা করেছিলাম দাদাকে, কেন আপনি মেয়ের সঙ্গে যোগাযোগ রাখেন না। তাতে জবাব এসেছিল, অপর্ণা চায় না দাদা যোগাযোগ রাখুক। পল্লবী আরও বলেন, প্রেরণাও মা-বাবার বিচ্ছেদের পর বাবাকে কাছে পাননি। সেই নিয়ে একটা খেদ তাঁর মনে থেকেই গিয়েছে। রয়ে গিয়েছে না পাওয়া। আমার ভাইঝি খুব সেন্সেটিভ কিড। ভীষণ ম্যাচিওরড। ছোটবেলায় ওর জন্মদিনে ডাকত, দাদা যেত না। তারপর থেকে ওরাও এই চ্যাপ্টারটা ক্লোজড করে দিয়েছে।'

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই প্রসেনজিতের
পল্লবী বলেন, 'দেখুন আজকের দিনে ইচ্ছে থাকলেই যোগাযোগ করা যায়। আমরা অপরিচিতের সঙ্গেও যোগাযোগ করতে পারি। ইনস্টা ফেসবুকে ম্যাসেজ করা যায়। মন থেকে চাইলেই হয়। জানি না কেন (দাদা করেন না)! হতে পারে ওঁর মতে এটাই আমার পৃথিবী, ছেলে-বউ। পল্লবী আরও বলেন, আমরা দুজনে আলাদা মানুষ। আমাদের ভাবনা আলাদা। তবে দাদা যদি কোনোদিন মেয়ের সঙ্গে দেখা করে, তাহলে আমি খুব খুশি হব। বাচ্চাটার জন্য খুশি হব। কারণ আমাকেও তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাই আমি বুঝি।' প্রসেনজিতের বোন আরও জানান যে প্রেরণা কোনওদিন ওঁর বাবাকে নিয়ে কথাও বলে না। দেবশ্রী রায়ের সঙ্গে ডিভোর্সের পর প্রসেনজিৎ বিয়ে করেন অপর্ণা গুহঠাকুরতাকে। তাঁদের একমাত্র সন্তান প্রেরণা। ডিভোর্সের পর অপর্ণা মেয়ে প্রেরণাকে নিয়ে লন্ডনে চলে যান। একাধিক সাক্ষাৎকারে অভিনেতা মেয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন। যদিও পল্লবীর দাবি, মেয়ের সঙ্গে কোনও সম্পর্কই নেই প্রসেনজিতের। 

Read more!
Advertisement
Advertisement