Advertisement

Didi NO 1 Season 10: 'দিদি নম্বর ১' থেকে সরছেন রচনা? সঞ্চালনার দায়িত্বে আসতে পারেন এই অভিনেত্রী

তবে বেশ কয়েকদিন ধরেই 'দিদি নম্বর ১'-এ দেখা যাচ্ছিল না রচনাকে। সেই সময় শোয়ের দায়িত্বে দেখা গিয়েছিল শ্বেতা ও রুবেলকে। তবে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন আর নাকি দিদি নম্বর ১-এ দেখা যাবে না রচনাকে। তার বদলে অন্য এক অভিনেত্রীর কাছে এই শো সঞ্চালনা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রচনা বন্দ্যোপাধ্যায়রচনা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 9:51 AM IST
  • টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শোগুলির মধ্যে 'দিদি নম্বর ১' অন্যতম।

টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শোগুলির মধ্যে 'দিদি নম্বর ১' অন্যতম। বহু বছর ধরে এই শো বাড়ির মহিলাদের মন জয় করে এসেছে। আর এই শোয়ের মূল আকর্ষণ হল রচনা বন্দ্যোপাধ্যায়। এক দশকের বেশি সময় ধরে রচনা এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন। অভিনেত্রী হিসাবে নয়, বরং বাঙালির ঘরে ঘরে প্রিয় দিদি হিসাবে সাংসদ-অভিনেত্রীর জনপ্রিয়তা এখন তুঙ্গে বলা চলে। তবে বেশ কয়েকদিন ধরেই 'দিদি নম্বর ১'-এ দেখা যাচ্ছিল না রচনাকে। সেই সময় শোয়ের দায়িত্বে দেখা গিয়েছিল শ্বেতা ও রুবেলকে। তবে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন আর নাকি দিদি নম্বর ১-এ দেখা যাবে না রচনাকে। তার বদলে অন্য এক অভিনেত্রীর কাছে এই শো সঞ্চালনা করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে দিদি নম্বর ১-এর নতুন পর্ব। আর সেই নতুন পর্বের মাধ্যমেই বেশ কিছু পরিবর্তনের পথে হাঁটতে পারে চ্যানেল। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই পরিবর্তনের মধ্যে অন্যতম হল দিদি নম্বর ১-এর শোয়ের সঞ্চালিকা বদল করতে পারে চ্যানেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এই শোয়ের অন্যতম মুখ হিসাবে রচনাকে দেখা গিয়েছে, কিন্তু এবার নাকি নতুন কোনও মুখকে সঞ্চালনার দায়িত্ব দেওয়ার কথা ভাবনা-চিন্তা করা হচ্ছে। যদিও এই নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

এখন প্রশ্ন হল কাকে দেখা যাবে? শোনা যাচ্ছে, অভিনেত্রী স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়কে হয়তো রচনার জায়গায় দেখা যেতে পারে। জানা গিয়েছে, চ্যানেলের পক্ষ থেকে এই প্রস্তাব নাকি স্বস্তিকাকে দেওয়া হয়েছে। যদিও চ্যানেল বা অভিনেত্রী কারোর থেকেই এই বিষয়ে নিশ্চিত কিছু পাওয়া যায়নি। ইন্ডাস্ট্রিতে স্বস্তিকা স্পষ্টভাষী বলেই পরিচিত। রাজনীতির রং তাঁর গায়ে লাগেনি। জনপ্রিয়তাও রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, তাঁকেই নাকি অনুষ্ঠানের সঞ্চালনার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা স্বস্তিকা মুখোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

Advertisement

প্রসঙ্গত, গত ১২ বছর ধরে এই শোয়ের রাশ রচনার হাতেই ছিল। তাঁর সঞ্চালনাতেই এই দিদি নম্বর ১-এর খ্যাতি তুঙ্গে পৌঁছেছে, তা অস্বীকার করার উপায় নেই। তাঁর সহজ-সরল উপস্থাপনা, প্রতিযোগীদের সঙ্গে আন্তরিক কথোপকথন এবং দর্শকদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার ক্ষমতাই অনুষ্ঠানটিকে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছে। কিন্তু রচনাকে পরিবর্তন করার কথা কেন ভাবছেন চ্যানেল কর্তৃপক্ষ? এই জল্পনার পিছনে রয়েছে একাধিক কারণ। একে তো রচনার রাজনৈতিক ব্যস্ততা। তিনি চব্বিশ সালে লোকসভা নির্বাচনে হুগলির সাংসদ হিসাবে জয়ী হয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে, এই বছরের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিরাট পালা বদলের ফলে রচনার জনসংযোগ এবং ভাবমূর্তি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। আর সেই কারণেই দিদি নম্বর ১-এর সঞ্চালিকা বদলের কথা ভাবছেন চ্যানেল কর্তৃপক্ষ, বলে মনে করা হচ্ছে।   

Read more!
Advertisement
Advertisement