Advertisement

Rahul Banerjee Death Case: রাহুলের মৃত্যুর তদন্ত এবার CID-র হাতে, bangla.aajtak.in-কে প্রিয়াঙ্কা বললেন...

রাহুলের মৃত্যুর পর একেবারে থম মেরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সবটাই একা হাতে সামলেছেন তিনি, পাশে পেয়েছিলেন গোটা টলিপাড়াকে। ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস ও লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় ও তালসারিতে এফআইআর করেছেন প্রিয়াঙ্কা। কিছুদিন হল স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী।

রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কারাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 1:04 PM IST
  • তালসারিতে 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়।

তালসারিতে 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। মার্চের শেষে হওয়া এই আকস্মিক ঘটনা রীতিমতো নাড়িয়ে দেয় টলিপাড়াকে। রাহুলের মৃত্যুতে ইতিমধ্যেই কলকাতার রিজেন্ট পার্ক থানা ও তালসারি পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু অভিনেতার মৃত্য়ুর আড়াই মাস কেটে গেলেও তদন্তে সেভাবে গতি আসছিল না। তবে এবার রাহুল মৃত্যু তদন্ত নতুন মোড় পেল।  এ বার গোটা ঘটনার তদন্তভার হাতে নিতে চলেছে সিআইডি (CID)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছিলেন। রবিবার রাতে এক প্রশাসনিক বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানান তদন্তভার CID-কে দেন। এ প্রসঙ্গে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে bangla.aajtak.in। কী বললেন অভিনেতার স্ত্রী?

রাহুলের মৃত্যুর পর একেবারে থম মেরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সবটাই একা হাতে সামলেছেন তিনি, পাশে পেয়েছিলেন গোটা টলিপাড়াকে। ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস ও লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় ও তালসারিতে এফআইআর করেছেন প্রিয়াঙ্কা। কিছুদিন হল স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী। কাজও করছেন রাহুলের স্ত্রী। রাহুলের মৃত্যুর তদন্তের ভার সিআইডিকে দেওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা সরকারের টিমের পক্ষ থেকে জানানো হয় যে অভিনেত্রী এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না। কারণ প্রিয়াঙ্কা নিজে এই বিষয়ে FIR করেছেন। আর প্রিয়াঙ্কাও এ প্রসঙ্গে কোনও মন্তব্য এখনই করতে চাইছেন না।   

অভিনেতার মৃত্যুর ঘটনায় ওড়িশা সরকার ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন হয়েছে। সেই তদন্তের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে দ্রুত রাজ্যের ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন। যাতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া সম্ভব হয়।অভিনেতার মৃত্যুর নেপথ্যের কারণ বের করতে ওডিশা সরকারকে কড়া নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরের।

Advertisement

রাহুলের মৃত্যুর পর পরই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। কারণ অভিনেতার মৃত্যুতে শিল্পীদের নিরাপত্তা-সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। তবে রাজ্যে বিজেপি সরকার আসার পর সবকিছুই উল্টে যায়। রাহুলের মৃত্যুর তদন্ত এতদিন থমকে ছিলই বলা চলে, এবার সেই বিষয়টি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল। 
 

Read more!
Advertisement
Advertisement