Advertisement

Raj Subhasharee Romance: শুভশ্রীর খোলা কাঁধে রাজের চুমু, স্বামীকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা নায়িকার

টলিপাড়ার 'পাওয়ার কাপল' হিসাবে পরিচিত শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। দুই সন্তানের মা-বাবা হওয়ার পরও তাঁদের প্রেমে ভাঁটা কোনওদিনই পড়েনি। ডিভোর্সি রাজকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন শুভশ্রী। সঙ্গে পেশাজীবনকেও উপভোগ করছেন তিনি।

রাজ-শুভশ্রীরাজ-শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 10:07 AM IST
  • লিপাড়ার 'পাওয়ার কাপল' হিসাবে পরিচিত শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী।

টলিপাড়ার 'পাওয়ার কাপল' হিসাবে পরিচিত শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। দুই সন্তানের মা-বাবা হওয়ার পরও তাঁদের প্রেমে ভাঁটা কোনওদিনই পড়েনি। ডিভোর্সি রাজকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন শুভশ্রী। সঙ্গে পেশাজীবনকেও উপভোগ করছেন তিনি। ২১ ফেব্রুয়ারি রাজের ৫১তম জন্মদিন। আর স্ত্রী শুভশ্রী স্বামীকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানাবেন না, সেটা কি হয়? রাজের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে শুভশ্রী জানালেন একরাশ শুভেচ্ছা। 

এদিন শুভশ্রী পরেছিলেন হলটার নেক লাল রঙের টপ ও কালো রঙের ক্যাজুয়াল প্যান্ট আর রাজের পরনে ছিল কালো রঙের টি-শার্ট আর ডেনিম। শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, নায়িকাকে জড়িয়ে ধরে তাঁর দুধ-সাদা কাঁধে চুমু দিচ্ছেন পরিচালক রাজ। কখনও আবার রাজ-শুভশ্রী মুখোমুখি, ছুঁয়েছে একে-অপরের নাক। রাজের সঙ্গে প্রেমে টইটুম্বুর ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, 'ঈশ্বর জানতেন আমাদের একে অপরের প্রয়োজন। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার জীবনে ঘটে যাওয়া সেরা বিষয়। শুভ জন্মদিন আমার ভালোবাসা।'

৫১ বছরে বছরে পা দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। জন্মদিনের আগেই আবার প্রলয় ২-এর প্রচার চলছে জোর কদমে। ব্যস্ততা এখন তুঙ্গে ব্যারাকপুরের বিধায়কের। শহরের এক ক্যাফেতে প্রি-বার্থডে সেলিব্রেশন হয়ে গিয়েছে রাজের। তবে জন্মদিনের রাতেও যে সেলিব্রেশন হয়েছে, তা বলাই বাহুল্য। রাজের পরিবার ও কাছের বন্ধুরা মিলে মধ্যরাতেই জন্মদিন সেলিব্রেট করেছেন। বিয়ের পর থেকেই পরিচালকের জন্মদিন আরও বিশেষ করার চেষ্টা করেন শুভশ্রী। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন, বরের জন্মদিনে তিনি কোথাও নড়েন না।

৭ মার্চ ২০১৮, বুধবার আইনি বিয়ের মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু করেন রাজ ও শুভশ্রী। এরপর ১১ মে ২০১৮ ধুমধাম করে সম্পন্ন হয় তাঁদের সামাজিক বিয়ে। টলিউডের এই তারকা দম্পতির বিয়ের ছবি তখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। এরপর বিয়ের দু বছর পর জন্ম হয় ইউভানের। ছেলেকে পেয়ে রাজ-শুভশ্রীর আনন্দের সীমা থাকে না। তার প্রতি মুহূর্তের ছবি শেয়ার করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এরপর ২০২৩ সালের ৩০ নভেম্বর কন্যাসন্তান ইয়ালিনির আগমনে পরিবার আরও পূর্ণতা পায়। দুই সন্তানকে ঘিরে এখন তাঁদের সংসার যেন আরও রঙিন, আরও প্রাণবন্ত।

Advertisement

পরিচালক হিসাবে রাজ চক্রবর্তীর সফলতা অজানা কারোর নয়। তবে পেশাদার জীবনের পাশাপাশি তিনি যে পরিবারের যত্ন নিতে ভোলেন না, তা বরাবর স্বীকার করেছেন শুভশ্রী। দুই সন্তানের প্রতি স্নেহশীল ও দায়িত্ববান বাবা রাজ, একথাও অস্বীকার করার জায়গা নেই। আর আজ তাঁর ৫১তম জন্মদিনে শুভশ্রীর আবেগঘন বার্তা এটাই প্রমাণিত করে, তাঁদের ভালোবাসা আজও অটুট। 

Read more!
Advertisement
Advertisement