Advertisement

Raj Subhashree: 'দেশু৭' উন্মাদনার মাঝেই শুভশ্রীকে I Love You বললেন রাজ, 'ধৈর্যশীল স্বামী', বলছে নেটপাড়া

স্ত্রী শুভশ্রীকে যে চোখে হারান পরিচালক, তা মুখে না বললেও বোঝা যায়। স্ত্রী অন্ত প্রাণ রাজের। আর তাই রাজ-ঘরণী যখন দেবের সঙ্গে ছবির প্রচারে ব্যস্ত, ঠিক তখনই শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করলেন রাজ।

দেব-রাজ-শুভশ্রীদেব-রাজ-শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2026,
  • अपडेटेड 7:00 PM IST
  • বছরের শুরু থেকেই 'দেশু৭' নিয়ে ভীষণ ব্যস্ত শুভশ্রী।

বছরের শুরু থেকেই 'দেশু৭' নিয়ে ভীষণ ব্যস্ত শুভশ্রী। বহু বছর পর দেবের সঙ্গে পর্দায় জুটিতে ফিরছেন শুভশ্রী। প্রাক্তন জুটিকে পর্দায় দেখার জন্য পাগল তাঁদের ভক্ত-অনুরাগীরা। 'দেশু৭'-এর ঘোষণার পর থেকেই এই ছবির শ্যুটিং, আউটডোরে যাওয়া, প্রচার, সোশ্যাল মিডিয়ায় লাইভ এইসব নিয়েই চরম ব্যস্ততার মধ্যে দিয়েই যেতে হচ্ছে শুভশ্রীকে। ছবি মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই যেন দেব-শুভশ্রীর ব্যস্ততা বাড়ছে। দেশুর ফটোশ্যুটে পুরনো প্রেম উস্কে গিয়েছে। টলিপাড়ার গুঞ্জন, সেই আগের রসায়ন ফিরে এসেছে দেব-শুভশ্রী জুটির মাধ্যমে। আর এরই মাঝে শুভশ্রীকে নিয়ে পোস্ট করলেন পরিচালক-স্বামী রাজ। 

স্ত্রী শুভশ্রীকে যে চোখে হারান পরিচালক, তা মুখে না বললেও বোঝা যায়। স্ত্রী অন্ত প্রাণ রাজের। আর তাই রাজ-ঘরণী যখন দেবের সঙ্গে ছবির প্রচারে ব্যস্ত, ঠিক তখনই শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করলেন রাজ। শুভশ্রীকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করে রাজ ক্যাপশনে লিখলেন, I Love You My Love। এর উত্তরে শুভশ্রীও রাজকে জানাতে ভুললেন না যে তিনিও তাঁকে ভীষণ ভালোবাসেন। প্রসঙ্গত, দেবের সঙ্গে ব্রেকআপের পর রাজের সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। এরপর ডিভোর্সি রাজের গলাতেই মালা দেন নায়িকা। শহরের বাইরে এক রাজবাড়িতে রাজ-শুভশ্রীর রাজকীয় বিয়ের আসর বসেছিল। এরপর তাঁদের সুখী গৃহকোণের কথা অজানা কারোরই নয়।

রাজের এই পোস্টে ভাল কমেন্টের সঙ্গে কিছু নেতিবাচক কমেন্টও এসেছে। কেউ লিখলেন, সান্তনা পুরস্কার। কেউ বা লিখলেন, অনেক সহ্য করেছে আর পারছে না। আবার কেউ লিখলো, এতদিন দেবদার সঙ্গে দেখে আর এই জুটিকে মানাচ্ছে না। কেউ লিখেছেন, দুনিয়ার সবচেয়ে ধৈর্যশীল স্বামী। যদিও এইসব কমেন্টের কোনও উত্তর রাজ বা শুভশ্রীকে দিতে দেখা যায়নি। এমনিতেই ট্রোল-কটাক্ষকে সেভাবে পাত্তা দিতে নারাজ টলিপাড়ার এই পাওয়ার কাপল।  

এই মুহূর্তে ‘দেশু ৭’ টুরে চূড়ান্ত ব্যস্ত শুভশ্রী। আগরতলা, শ্রীরামপুরে প্রচার সারার পর রবিবার সকালেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেব ও শুভশ্রী। যার ফলে স্বামী ও দুই সন্তানকে একেবারে সময় দিতে পারছেন না। দেশু ৭ শ্যুটিং চলাকালীন ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছিল যে টলিপাড়ার পাওয়ার কাপল রাজ-শুভশ্রীর দাম্পত্যে নাকি চিড় ধরেছে। তাঁরা নাকি এক ছাদের তলায় থাকছেন না। দুই সন্তান নিয়ে শুভশ্রী দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে থাকলেও, রাজ ঘরছাড়া। নিন্দুকের মুখে ছাই দিয়ে শহরের একটি অনুষ্ঠানে এসে নিজের হাতে শুভশ্রীকে মিষ্টি খাইয়ে দিয়েছেন রাজ। সাম্প্রতিক অতীতেও বেশ কয়েকবার রাজ, শুভশ্রীর সংসার ভাঙার কানাঘুষো শোনা গিয়েছে। প্রতিবারই বিচ্ছেদ জল্পনা নস্যাৎ করে সুখী দাম্পত্যের নজির গড়েন। এবারও তার ব্যতিক্রম হল না তা বলাই বাহুল্য।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement