Advertisement

Ramayana Trailer: রামায়ণে 'রাম' রণবীরের ডাবল রোল, হমুনান, জটায়ু কারা? ট্রেলারে বিরাট চমক!

বহু প্রতীক্ষিত মেগা বাজেট সিনেমা রামায়ণের ধামাকেদার ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। শুধু রাম নয়, ডাবল রোলে দেখা যাবে রণবীর কাপুরকে। কোন কোন অবতারে দেখা যাবে তাঁকে? ট্রেলারে লক্ষ করেছেন?

রামায়ণের ট্রেলারে বড় চমক রামায়ণের ট্রেলারে বড় চমক
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 30 Jul 2026,
  • अपडेटेड 11:52 AM IST
  • রামায়নের ধামাকেদার ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে
  • ডাবল রোলে দেখা যাবে রণবীর কাপুরকে
  • হনুমান, জটায়ুর ভূমিকায় বড় চমক

নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত মেগা বাজেট সিনেমা রামায়ণের ধামাকেদার ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেটপাড়ায়। ৪ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলার যেন বুঝিয়ে দিচ্ছে, লার্জার দ্যান লাইফ হতে চলেছে এই ছবি। রামের ভূমিকায় রণবীর কাপুরকে দুর্দান্ত মানিয়েছে, এমনই মত সিনেপ্রেমীদের। ঐতিহ্যবাহী সাজপোশাকে রণবীরের শান্ত-স্নিগ্ধ স্ক্রিন প্রেজেন্স তাঁকে এই ভূমিকায় অনবদ্য করে তুলেছে। তবে কেবলমাত্র রাম নয়, এই রামায়নে রণবীর আরও একটি রোলে অভিনয় করছেন। অর্থাৎ ডাবল রোল রয়েছে রণবীরের। ট্রেলারে লক্ষ করেছেন? 

রামায়ণের ট্রেলার রণবীর ভক্তদের  বড় সারপ্রাইজ দিয়েছে। দেখা গিয়েছে, রাম ছাড়াও আরও একটি ভূমিকায় রয়েছেন রণবীর। সেটি হল, পরশুরাম। ট্রেলারে রণবীরের পরশুরাম অবতারের একটি ছোট ঝলক দেখা গিয়েছে। এক ফ্রেমেই দুই অবতারে রণবীরকে দেখে উত্তেজিত ভক্তরা। পরশুরামের অবতারে রণবীরকে দেখা যাচ্ছে লম্বা চুল, দাড়ি-গোঁফে। 

পরশুরাম ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তাঁর জন্ম মহর্ষি জমদগ্নি এবং মাতা রেণুকার ঘরে হয়েছিল। তিনি ছিলেন ব্রাহ্মণ সন্তান। তাঁকে মহান যোদ্ধা হিসেবেও দেখা হয়। রামায়ণে পরশুরামের প্রসঙ্গ আসে, সীতার স্বয়ম্বরের পর। রাম শিব ধনুক ভেঙে দেওয়ায় রেগে গিয়েছিলেন পরশুরাম। ক্ষোভে তিনি রাজা জনকের দ্বারে গিয়ে রামকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে পরশুরাম যখন জানতে পারেন রাম নিজেই বিষ্ণুর অবতার, তখন রাগ প্রশমিত হয়। তাই সিনেমায় রাম এবং পরশুরামের দৃশ্যটি এপিক হতে চলেছে বলেই মত ফ্যানেদের। 

কোন ভূমিকায় কে অভিনয় করছেন?
> রণবীর কাপুর অভিনয় করছেন রামের চরিত্রে
> তাঁকে পরশুরাম হিসেবেও দেখা যাবে
> সাই পল্লবী অভিনয় করেছেন সীতার চরিত্রে
> রবি দুবে অভিনয় করছেন লক্ষ্মণের ভূমিকায়
> যশ অভিনয় করছেন রাবণ হিসেবে
> সানি দেওলকে দেখা যাবে হনুমান হিসেবে
> অরুণ গোভিল রয়েছেন রাজা দশরথ হিসেবে
> ইন্দিরা কৃষ্ণন হচ্ছেন কৌশল্যা
> লারা দত্ত অভিনয় করছেন কৈকেয়ী
> সোনাল ঝা রয়েছেন সুমিত্রার চরিত্রে
> শিবা চাড্ডা অভিনয় করছেন মন্থরা হিসেবে
> আদিনাথ কোঠারে অভিনয় করছেন ভরত হিসেবে
> নীতীশ শর্মা রয়েছেন শত্রুঘ্নের ভূমিকায়
> শিশির শর্মা অভিনয় করছেন ঋষি বশিষ্ঠ হিসেবে
> অজিঙ্ক্য দেও হচ্ছেন ঋষি বিশ্বামিত্র
> অনুপম খেরকে দেখা যাবে জটায়ুর চরিত্রে
> কাজল আগরওয়াল অভিনয় করছেন মন্দোদরীর ভূমিকায়
> রাকুল প্রীত সিং হচ্ছেন শূর্পণখা
> ফয়সাল মালিক অভিনয় করছেন কুম্ভকর্ণের চরিত্রে
> কুণাল কাপুর হয়েছেন দেবরাজ ইন্দ্র
> শোভনা কৈকেসি (রাবণের মা)
> চেতন হংসরাজ হয়েছেন সুমালি (রাবণের দাদু)
> মুকেশ তিওয়ারি হয়েছেন অগস্ত্য মুনি

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement