Advertisement

Ranojoy Shyamoupti Divorce Rumours: ফেব্রুয়ারিতে বিয়ে, ৬ মাসেই ডিভোর্সের পথে রণজয়-শ্যামোপ্তি?

মাসখানেক ধরেই রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলির মধ্যে দুরত্বের খবর শোনা যাচ্ছিল। তবে কী কারণে তাঁদের মধ্যে দুরত্ব এসেছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। এক সংবাদমাধ্যমকে যদিও শ্যামোপ্তি এই ডিভোর্স প্রসঙ্গে মুখ খুলতে চাননি। গত কয়েকদিন ধরেই তাঁরা আলাদাই আলাদাই আসছেন বিভিন্ন অনুষ্ঠানে।

রণজয়-শ্যামোপ্তির ডিভোর্স?রণজয়-শ্যামোপ্তির ডিভোর্স?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2026,
  • अपडेटेड 4:49 PM IST
  • চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিয়ে সেরেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলি।

চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিয়ে সেরেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলি। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনই ইন্ডাস্ট্রির লোকজন এবং দুই পরিবারকে সঙ্গে নিয়ে ধুমধাম করে বিয়ে সারেন এই তারকা জুটি। আর বিয়ের ৬ মাসের মাথাতেই নাকি বিয়ে ভাঙছে রণজয়-শ্যামোপ্তির। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বহুদিন ধরেই নাকি এই তারকা দম্পতির মধ্যে সমস্যা চলছিল। তবে বিচ্ছেদের কথা আদৌও সত্যি কিনা তা জানতে bangla.aajtak.in রণজয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

মাসখানেক ধরেই রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলির মধ্যে দুরত্বের খবর শোনা যাচ্ছিল। তবে কী কারণে তাঁদের মধ্যে দুরত্ব এসেছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। এক সংবাদমাধ্যমকে যদিও শ্যামোপ্তি এই ডিভোর্স প্রসঙ্গে মুখ খুলতে চাননি। গত কয়েকদিন ধরেই তাঁরা আলাদাই আলাদাই আসছেন বিভিন্ন অনুষ্ঠানে। সম্প্রতি অভিনেত্রী ঐশ্বর্যর জন্মদিনেও শ্যামোপ্তিকে একাই আসতে দেখা গিয়েছে। এই গুঞ্জন সামনে আসার পর  bangla.aajtak.in-এর পক্ষ থেকে রণজয়ের সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করলে, যোগাযোগ করা যায়নি। ইদানীং টলিপাড়ার অনুষ্ঠানে দম্পতিকে একসঙ্গে সেভাবে পাওয়া যাচ্ছে না। 

রণজয় ও শ্যামেপ্তির প্রেমপর্ব শুরু হয় গুড্ডি সিরিয়ালের মাধ্যমে। সোহিনীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর রণজয় থিতু হন শ্যামোপ্তিতে। যদিও তাঁদের প্রেমের কথা কখনও প্রকাশ্যে আসেনি। আইনি বিয়ে হয়ে যাওয়ার পর তাঁদের বিয়ের কথাটা ঘোষণা হয়নি। যদিও প্রেমের জল্পনা ছিল। এরপর এই বছরের ১৪ ফেব্রুয়ারি সামাজিকভাবে বিয়ে করেন রণজয় ও শ্যামোপ্তি। যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ সহ ইন্ডাস্ট্রির চেনা পরিচিত তারকারা। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের রীতি-নীতি সবটাই হয়েছিল হিন্দু বিয়ের সব নিয়ম মেনে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কিন্তু মাত্র ৬ মাসেই তাঁদের বিয়ে ভাঙার খবরে অনেকেই হতবাক। কেন তাঁদের দূরত্ব, তা নিয়ে অনেক রকম চর্চা হচ্ছে। শোনা গিয়েছিল, তাঁদের বিয়ে বাঁচানোর জন্য নাকি দুই পরিবারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ইন্ডাস্ট্রিতে নিজের ক্যাসানোভা স্বভাবের জন্য ‘বিখ্যাত’ রণজয়। একাধিক প্রেম এসেছে জীবনে, বেশিরভাগই শেষ হয়েছে বিতর্কের মধ্যে দিয়ে। শ্যামৌপ্তির আগে লম্বা সময় সোহিনী সরকারের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। অভিনেতার প্রাক্তনের তালিকায় আছেন অন্তরা চৌধুরী, শিবাঙ্গী শর্মা, সায়ন্তনী গুহঠাকুরতা, প্রিয়াঙ্কা মণ্ডল, অস্মিতা মুখোপাধ্যায়ের মতো সুন্দরীরা। সোহিনীর বিয়ের পরপরই রণজয়ের নামে তাঁর বেশিরভাগ প্রাক্তন মিলে তুলেছিলেন ভুরিভুরি অভিযোগ, যার মধ্যে ছিল প্রেমিকাদের পয়সায় ‘ফূর্তি’ করা থেকে শুরু করে নানা কিছু।  

Advertisement

কাজের সূত্রে, রণজয়কে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসায় সম্প্রচারিত প্রতিজ্ঞা ধারাবাহিকে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন তোমাদের রানী খ্যাত অভিকা মালাকার। এপ্রিল থেকে শুরু হওয়া এই মেগায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে অভিকা আর রণজয়ের জুটি। 

Read more!
Advertisement
Advertisement