Advertisement

Ritabhari Chakraborty: সরে গেল শাড়ির আঁচল, ঋতাভরীর 'দেশি লুকস'-এ বুঁদ নেটপাড়া

'বাংলার ক্রাশ' হিসাবেই পরিচিত ঋতাভরী চক্রবর্তী। যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই তা ভাইরাল হতে বেশি সময় নেয় না। অভিনয়ের সঙ্গে সঙ্গে ঋতাভরীর কিলার ভঙ্গিমা বহু পুরুষের রাতের ঘুম ওড়ায়। ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান, সব পোশাকেই ঋতাভরীর থেকে চোখ সরানো দায়।

ঋতাভরী চক্রবর্তীঋতাভরী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 2:10 PM IST
  • 'বাংলার ক্রাশ' হিসাবেই পরিচিত ঋতাভরী চক্রবর্তী।

'বাংলার ক্রাশ' হিসাবেই পরিচিত ঋতাভরী চক্রবর্তী। যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই তা ভাইরাল হতে বেশি সময় নেয় না। অভিনয়ের সঙ্গে সঙ্গে ঋতাভরীর কিলার ভঙ্গিমা বহু পুরুষের রাতের ঘুম ওড়ায়। ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান, সব পোশাকেই ঋতাভরীর থেকে চোখ সরানো দায়। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে সাহসী ছবির ছড়াছড়ি। তবে সম্প্রতি এক অন্যরকম লুকসে ধরা দিলেন তিনি। আর সেই ছবি পোস্ট করতেই হু হু করে লাইক দিলেন নেটিজেনরা। 

কিছু শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছরে ঋতাভরীর ওজন কিছুটা বেড়েছে। কিন্তু তাতে তাঁর অনুরাগীর সংখ্যা যে কমেছে, এমনটা নয়। ঋতাভরীর শেয়ার করা ছবিতে তাঁকে সাদা শাড়ি, কালো রঙের ফুলস্লিভ ব্লাউজে দেখা গিয়েছে। কোঁকড়ানো খোলা চুল, কাজল কালো চোখ আর কপালে কালো টিপ, নায়িকাকে মন্ত্রমুগ্ধের মতোই দেখতে ইচ্ছে করবে। শাড়ির আঁচল একটু সরতেই বক্ষবিভাজিকা একেবারে স্পষ্ট। হালকা শীতের দুপুরে তাঁর এই ছবি রীতিমতো উষ্ণতা বাড়াচ্ছে নেট দুনিয়ায়। 

এই ছবি শেয়ার করে ঋতাভরী  হিন্দিতে ক্যাপশনে লিখেছেন, 'वक़्त की क़ैद में ज़िंदगी है मगर, चंद घड़ियाँ यही हैं जो आज़ाद हैं…(জীবন সময়ের হাতে বন্দি, কিন্তু এটাই কিছু সময় যা স্বাধীন এখন)।' ঋতাভরীর এই ছবি শেয়ার হতেই নেটিজেনরা একের পর এক লাইক দিতে শুরু করেন। এখনও পর্যন্ত ঋতাভরীর এই পোস্টে ২৯ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে আর এটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ ঋতাভরী। নিজের ছোট ছোট মুহূর্তগুলিকে তিনি সকলের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন। নায়িকার সাহসী ফটোশ্যুট সব সময়ই প্রশংসা পেয়েছে। কখনও বিকিনিতে আবার কখনও শাড়িতে, নিজেকে লাস্যময়ী অবতারে তুলে ধরতে ভালোবাসেন নায়িকা। ওগো বধূ সুন্দরী থেকে অভিনয় জগতে পা তাঁর। সঙ্গে মডেলিংও করেছেন। কেরিয়ার শুরু হওয়ার অনেক পরে ঋতাভরী বড়পর্দায় সুযোগ পান। ব্রহ্মা জানেন গোপন কর্মটি, ফাটাফাটি, বহুরুপ সহ বেশ কিছু সিনেমায় ঋতাভরী নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। 

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতাভরী ও সোহিনী সরকারের ওয়েব সিরিজ কর্মা কোর্মা, যেখানে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে চুটিয়ে প্রেম করছেন সুমিত অরোরার সঙ্গে। শীঘ্রই বিয়ে করবেন তাঁরা।        

Read more!
Advertisement
Advertisement