Advertisement

Bigg Boss Bangla: নিয়ম ভাঙার শাস্তি 'BIGG BOSS'-এ, নমিনেটেড সকলে, কাকে বাঁচালেন জিতু?

'বিগ বস' তাঁর ঘরে থাকা প্রতিযোগীদের আচরণ নিয়ে ভীষমভাবে বিরক্ত। 'বিগ বস' এতটাই তিতিবিরক্ত যে তিনি সব প্রতিযোগীদের কড়া শাস্তিও প্রদান করে। বিগ বস এদিন কঠিন কন্ঠে বলেন যে প্রতিযোগীরা ভুলে যাচ্ছেন তাঁরা 'বিগ বসে'র বাড়িতে থাকেন এবং সেখানে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, যা তাঁরা এই শোয়ে ঢোকার আগেই জানতেন।

বিগ বসের ঘরে সবাই নমিনেটেডবিগ বসের ঘরে সবাই নমিনেটেড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2026,
  • अपडेटेड 10:17 AM IST
  • ১৫ দিনেই 'বিগ বস' বাড়ির প্রতিযোগীরা নিজেদের রূপ দেখিয়ে দিয়েছেন।

১৫ দিনেই 'বিগ বস' বাড়ির প্রতিযোগীরা নিজেদের রূপ দেখিয়ে দিয়েছেন। এই বাড়িতে এখন সকলেই নিজের জন্য এই খেলা খেলছেন। বাড়িতে প্রবেশ করেছে দুই ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীর দে ও জিতু কমল। আর এই দুজনের প্রবেশেই বাড়ির আবহাওয়া নিমেষে বদলে গিয়েছে। বাড়ির একের পর এক সদস্য রাতারাতি যেভাবে রং বদলে যাচ্ছেন, তা দেখে অবাক দর্শকেরাও। সব মিলিয়ে বিগ বস বাংলা সিজন ৩-এর দিন যত এগোচ্ছে, এই খেলা ততই রোমাঞ্চকর হয়ে উঠছে। সোমবার ছিল নমিনেশন ডে। কিন্তু বিগ বস-এর চালে পুরো নমিনেশন প্রক্রিয়াটি বদলে গেল। 

নমিনেটেড সব প্রতিযোগীরা
'বিগ বস' তাঁর ঘরে থাকা প্রতিযোগীদের আচরণ নিয়ে ভীষমভাবে বিরক্ত। 'বিগ বস' এতটাই তিতিবিরক্ত যে তিনি সব প্রতিযোগীদের কড়া শাস্তিও প্রদান করে। বিগ বস এদিন কঠিন কন্ঠে বলেন যে প্রতিযোগীরা ভুলে যাচ্ছেন তাঁরা 'বিগ বসে'র বাড়িতে থাকেন এবং সেখানে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, যা তাঁরা এই শোয়ে ঢোকার আগেই জানতেন। কিন্তু তা সত্ত্বেও সেই নিয়মগুলি মানছেন না কেউই। কীরকম? বিগ বস বলেন, কেউ শৌচালয় পরিষ্কার রাখছেন না তো কেউ কিচেন অপরিষ্কার রাখছেন। কেউ কেউ মাইক না পরেই কথা বলছেন আর বার বার ইংরাজি শব্দ উচ্চারণ নিয়ে বিগ বস সতর্ক করলেও, তা একেবারেই মানছেন না বাড়ির কোনও সদস্যই। সব মিলিয়ে এই শোয়ের নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে সব প্রতিযোগীদের বিরুদ্ধে। 

বিশেষ ক্ষমতায় কাকে বাঁচালেন জিতু?
আর তারপরই বিগ বস ক্যাপ্টেন সোহিনী ও সদ্য ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ঘরে প্রবেশ করা জিতুকে সুরক্ষিত ঘোষণা করে বাকি সদস্যদের সরাসরি নমিনেট করে দেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় হতবাক হন সকলেই। তবে এখানেই টুইস্ট আনেন বিগ বস। নমিনেটেড সদস্যদের মধ্যে একজনকে বাঁচানোর ব্রহ্মাস্ত তুলে দেন জিতু কমলের হাতে। জিতুর হাতে বিগ বস সেই বিশেষ ক্ষমতা তুলে দেন, যা প্রয়োগ করে জিতু এলিমিনেট হওয়া সব প্রতিযোগীদের মধ্যে যে কোনও একজনকে বাঁচাতে পারবেন। আর সেখানেই জিতু আরও এক কদম এগিয়ে দর্শক সহ সব প্রতিযোগীদের অবাক করে দেন। জিতু তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে অসুরক্ষিত প্রতিযোগীদের মধ্য়ে রাজবীরকে বেছে নেন সুরক্ষিত করার জন্য। জিতু রাজবীরতে বাঁচানোর কারণ হিসাবে বলেন যে রাজবীর বাড়িতে একাধিক ভুল করে কিন্তু তাও জিতু বিগ বসের দেখানো রাস্তায় গিয়ে তাঁকে একটা সুযোগ দিতে চান। 

Advertisement

কোনদিকে যাচ্ছে জিতু-রাজবীরের এই সমীকরণ?
আসলে অনেকেই ভেবেছিলেন জিতু ঢোকার পর হয়তো রাজবীরের সঙ্গে তাঁর ফাটাফাটি টক্কর হবে। এমনকী জিতু ঢোকার পর রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন রাজবীরও। মেজাজ হারিয়েছিলেন ‘রোমিও’ মডেল-অভিনেতা। কিন্তু বিগ বস-এর বাড়িতে ঢোকার পর জিতু ও রাজবীরকে একসঙ্গে বসে আড্ডা মারতে দেখা গেল। এমনকী কিছু কিছু জায়গায় জিতু রাজবীরকে সমর্থনও করলেন। এখন রাজবীরের সঙ্গে এই ভাইচারা জিতুর গেম প্ল্যান নাকি অন্য কোনও দুষ্টু ফন্দি আঁটছেন নায়ক, সেটাই দেখার।  

Read more!
Advertisement
Advertisement