Advertisement

Sadhak Bamakhyapa Box Office: বৃহস্পতিবারই 'সাধক বামক্ষ্যাপা'-এর শেষ শো? গত ৪ দিনে কত আয় করল এই ছবি?

গত ২০ নভেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে এই ছবি বেশ ভালরকম সাড়া মিলেছে। বক্স অফিসেও ভাল উপার্জন করছে এই ছবি। কিন্তু তা সত্ত্বেও এই ছবিকে হল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা SVF।

সাধক বামাক্ষ্যাপার বক্স অফিস কালেকশনসাধক বামাক্ষ্যাপার বক্স অফিস কালেকশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 10:06 AM IST
  • প্রসঙ্গত, সাধক বামাক্ষ্যাপা মুক্তি পাওয়ার কথা ছিল ৫ নভেম্বর, কালীপুজোর দিনেই।

বাংলা সিনেমার পাশে দাঁড়ান। ইন্ডাস্ট্রির বহু পুরনো ট্যাগলাইন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। যখনই দর্শকেরা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে যান, ঠিক তখনই বলিউড কিংবা দক্ষিণী ছবি অথবা হলিউডের কোনও ধামেকাদার ছবির কারণে বাংলার বুকেই বঞ্চিত হতে হয় বাংলা ছবিকে। এই দৃশ্য বহু পুরনো। আর সেই একই সমস্যাতে পড়ল পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি 'সাধক বামাক্ষ্যাপা'ও। গত ২০ নভেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে এই ছবি বেশ ভালরকম সাড়া মিলেছে। বক্স অফিসেও ভাল উপার্জন করছে এই ছবি। কিন্তু তা সত্ত্বেও এই ছবিকে হল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা SVF। আসুন দেখে নিন গত চারদিনে এই ছবির কতটা আয় করতে পেরেছে।

এই ছবির প্রচারেও একাধিক চমক দেখা গিয়েছিল। লেক কালীবাড়ি, কালীঘাট, তারাপীঠে গিয়ে এই ছবির প্রচার ও ট্রেলার লঞ্চের অনুষ্ঠান করা হয়। শুধু তাই নয়, সাধক বামাক্ষ্যাপা ছবির প্রিমিয়ারও হয়েছিল বামদেবের জায়গা বীরভূমের বোলপুরে। প্রথমদিন থেকেই এই ছবির শো হাউসফুল যাচ্ছিল। sacnilk.com-এর মতে, প্রথমদিন অর্থাৎ ২০ নভেম্বর ১২০টি শোয়ে ২২ শতাংশ দর্শক এসেছিলেন আর সেখানে আয় হয়েছে ৯ লক্ষ (India Net)। দ্বিতীয় দিনে ১২৫টি শোয়ে দর্শকাসন ভরেছিল ২২ শতাংশ, সেখানে আয় বেড়েছে ২০ লক্ষ (India Net)। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

রবিবার, ২২ নভেম্বর সাধক বামাক্ষ্যাপার শো সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪৬টি এবং দর্শকাসন ভরা ছিল ৬৫ শতাংশ। এদিন আয় হয়েছে ৩৭ লক্ষ (India Net)। এমনকী সোমবার, ২৩ নভেম্বর ১৬০টি শোয়ে ৩৭ শতাংশ দর্শক নিয়ে আয় দাঁড়ায় ২১ লক্ষ (India Net)। গত চারদিনে এই ছবি মোট আয় করেছে ৮৭ লক্ষ। আরও কিছুদিন সময় দিলে এই ছবি এক কোটির গণ্ডি ছাড়াতে সফল হত। এতে বাংলা ছবির ব্যবসায়িক ক্ষেত্রেও লাভই হত। কিন্তু সোমবারই এসভিএফ সিদ্ধান্ত নেয় যে এই ছবির প্রদর্শন আর করা হবে না। প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফ থেকে বলা হয়েছে, 'আগামী শুক্রবার রাজশ্রী প্রোডাকশন্‌স প্রযোজিত এবং যশ রাজ ফিলম্‌স পরিবেশিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাচ্ছে। তাই ওই দিন থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির জন্য পর্যাপ্ত শো রাখা সম্ভব হবে না বলে প্রদর্শকদের তরফে জানানো হয়েছে। এর জেরে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটিকে প্রেক্ষাগৃহ থেকে পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।

Advertisement
ছবি সৌজন্যে: সংগৃহীত

প্রসঙ্গত, সাধক বামাক্ষ্যাপা মুক্তি পাওয়ার কথা ছিল ৫ নভেম্বর, কালীপুজোর দিনেই। কিন্তু সেই সময় নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ মুক্তির দিন নির্ধারিত হয়। সাধক বামাক্ষ্যাপা সেই সময় মুক্তি পেলে হল পেত না। তাই মুক্তির দিন পিছিয়ে ২০ নভেম্বর করা হয়। দর্শকেরা বিপুল ভালোবাসা দেয় এই ছবিকে। কিন্তু তারপরও একসপ্তাহের মধ্যেই ছবিটি হল থেকে সরিয়ে ফেলতে বাধ্য হল এসভিএফ। আবারও সেই হিন্দি ছবির স্বার্থে ভাল বাংলা ছবিকে সরে আসতে বাধ্য করা হল।     

Read more!
Advertisement
Advertisement