Advertisement

Satyajit Ray: সত্যজিতের গল্প নিয়ে সিনেমা তৈরি করছেন সন্দীপ রায়, ফিরছেন 'ফেলুদা' সব্যসাচী

এর আগে যদিও একাধিক গল্পকে একসঙ্গে নিয়ে কাজ করেছেন সন্দীপ রায়। তবে সেগুলি ছিল ছোট পর্দার জন্য। এবার বৃহত্তর পরিসরে কাজ করতে চলেছেন তিনি।

পর্দায় ফিরছে ফেলুদা সব্যসাচীপর্দায় ফিরছে ফেলুদা সব্যসাচী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 11:19 AM IST
  • 'ফেলুদা' বলতেই যাঁর কথা প্রথমেই মনে আসে তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

'ফেলুদা' বলতেই যাঁর কথা প্রথমেই মনে আসে তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের সৃষ্টি সেই বাঙালি গোয়েন্দা চরিত্রের কথা ভাবলেই সৌমিত্র চট্টচোপাধ্যায়ের নামই সবার প্রথম মনে আসে। তবে সৌমিত্রের পর এই চরিত্রটি নিখুঁতভাবে করেছেন সব্যসাচী চক্রবর্তী। এর পরে অনেকেই ফেলুদা চরিত্রে অভিনয় করলেও, সৌমিত্র ও সব্যসাচীকেই সবচেয়ে বেশি সংখ্যক দর্শক ফেলুদা হিসাবে গ্রহণ করেছেন। বড়পর্দায় একাধিকবার ফেলুদা এসেছে। কখনও সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আবার কখনও বা কমলেশ্বরের পরিচালনা। যদিও সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়ের পরিচালনাতেও ফেলুদাকে ছোট ও বড় দুই পর্দাতেই দেখা গিয়েছে। আর সেখানে ফেলুদা চরিত্রে ছিলেন সব্যসাচী। সিনেমপ্রেমীদের জন্য এবার সুখবর। সত্যজিৎ রায়ের গল্প আসতে চলেছে বড় পর্দায়। পরিচালনায় সন্দীপ রায়। লেখকের লেখা চারটি গল্প নিয়ে এবার একটি নতুন ছবি আনতে চলেছেন তিনি। যদিও এর আগে সন্দীপ রায়ের পরিচালনায় বহুবার উঠে এসেছে সত্যজিৎ রায়ের গল্প। কিন্তু এবার চারটি আলাদা আলাদা গল্পকে একই সূত্রে বাঁধতে চলেছেন তিনি। আর এই ছবিতেই রয়েছে 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তী। 

সত্যজিতের কোন কোন গল্প এবার দেখা যাবে বড়পর্দায়? খগম, বাতিক বাবু, ভুতো ও নীল আতঙ্ক। এই চারটে গল্পকে একই সঙ্গে দেখাবেন পরিচালন সন্দীপ। তবে এখনও এই ছবির নাম ঠিক হয়নি। তবে বিশাল বড় চমক রয়েছে কাস্টিংয়ে। বহুদিন পর আবার পর্দায় ফিরতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী অর্থাৎ ফেলুদা। সব্যসাচী ছাড়াও এই ছবিতে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায়, বরুণ চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়। এঁদের মধ্যে অনেকেই আছেন যারা সন্দীপ রায়ের সঙ্গে আগেও কাজ করেছেন। এই সিনেমার প্রযোজনায় রয়েছে নন্দী মুভিজ। 

সন্দীপ রায়ের এই চারটে গল্পতে যদিও ফেলুদা নেই। এই চারটে ছোটগল্পের চরিত্ররা আলাদা আলাদা। তাই সব্যসাচীকে ফেলুদা হিসাবে এই সিনেমায় দেখতে পাওয়া যাবে না। এই ছবিটি আগামী প্রজন্মের কাছে সত্যজিৎ রায়ের গল্প কে যে নতুনভাবে তুলে ধরবে তা বলাই বাহুল্য। বই বিমুখ নতুন প্রজন্মের কাছে এ হতে চলেছে এক উপন্যাসের খোলা জানলা। এমনিতেই সত্যজিতের গল্প মানেই তা পাঠকদের কাছে আলাদাই ভালোবাসা। আর সেই ছোটগল্পগুলো যদি বড়পর্দায় আসে, তাহলে তো সোনায় সোহাগা। 

Advertisement

এর আগে যদিও একাধিক গল্পকে একসঙ্গে নিয়ে কাজ করেছেন সন্দীপ রায়। তবে সেগুলি ছিল ছোট পর্দার জন্য। এবার বৃহত্তর পরিসরে কাজ করতে চলেছেন তিনি। অনেকদিন ধরেই এই স্বপ্ন ছিল সন্দীপ রায়ের মনে অবশেষে সেটাই এবার বাস্তবিক রূপ নিতে চলেছে।   

Read more!
Advertisement
Advertisement