Advertisement

Bengali Movie Release: বর্ষশেষে বলিউড, হলিউডের দাপট, 'সাধক বামাক্ষ্যাপা' সহ একাধিক বাংলা ছবির রিলিজ পিছোচ্ছে

পুজো থেকে ক্রিসমাস, এই উৎসবের মরশুমে টলিউডও বলিউডকেই ফলো করছে। কিন্তু বাধ সাধছে হিন্দি ও হলিউড ছবির মুক্তি। বরাবরই হিন্দি ও ইংলিশ ছবির দাপটে বাংলা ছবিকে পিছু হটতে হয়েছে। অতীতেও এই ধরনের বিষয় সামনে এসেছে।

পিছিয়ে যাচ্ছে একাধিক বাংলা ছবির মুক্তিপিছিয়ে যাচ্ছে একাধিক বাংলা ছবির মুক্তি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2026,
  • अपडेटेड 10:57 AM IST
  • বরাবরই হিন্দি ও ইংলিশ ছবির দাপটে বাংলা ছবিকে পিছু হটতে হয়েছে।

সামনেই পরপর উৎসব। আর এই সময় ছবি মুক্তির আদর্শ সময় বলে মনে করে ছবির নির্মাতারা। বলিউডে কয়েক দশক ধরেই এই ট্রেন্ড অনুসরণ করা হয়। ইদের থেকে শুরু করে দিওয়ালি-বড়দিন, সবদিনেই হিন্দি ছবির ভরা বাজার থাকত। কয়েক বছর ধরে বাংলা ছবিও সেই পথেই হাঁটতে শুরু করেছে। পুজো থেকে ক্রিসমাস, এই উৎসবের মরশুমে টলিউডও বলিউডকেই ফলো করছে। কিন্তু বাধ সাধছে হিন্দি ও হলিউড ছবির মুক্তি। বরাবরই হিন্দি ও ইংলিশ ছবির দাপটে বাংলা ছবিকে পিছু হটতে হয়েছে। অতীতেও এই ধরনের বিষয় সামনে এসেছে। এবারও একই সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এই দুই মাসে হিন্দি ও হলিউড বেশ কিছু ছবি মুক্তির ফলে বাংলা ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। 

সায়ন্তন ঘোষালের পরিচালনায় অভিনেতা সব্যসাচী চৌধুরীর সাধক বামাক্ষ্যাপা ছবি ঘিরে দর্শকদের মধ্যে প্রথম থেকেই আগ্রহ ছিল তুঙ্গে। ঘোষণা করা হয়েছিল যে কালীপুজোতেই এই ছবি মুক্তি পাবে। তবে শেষ মুহূর্তে এই ছবি মুক্তির দিন পরিবর্তন করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। দীপাবলী উপলক্ষ্যে ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত রামায়ণ ছবিটি। সারা দেশে ন’হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পাচ্ছে ছবিটি। এ রাজ্যের অধিকাংশ হলই ‘রামায়ণ’-এর দখলে এবং আগাম বুকিংও ভাল। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ‘সাধক বামাক্ষ্যাপা’র মুক্তি পিছিয়ে দিচ্ছে প্রযোজনা সংস্থা এসভিএফ। যদিও এখনও এসভিএফ-এর পক্ষ থেকে সাধক বামাক্ষ্যাপার মুক্তির দিন ঠিক করা হয়নি। তবে মনে করা হচ্ছে, নভেম্বরের শেষের দিকে এই ছবি মুক্তিব পাবে। 

এই বছর পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবিগুলো বেশ ভালই চলেছিল। সবচেয়ে ভাল বক্স অফিসে হিট করেছে একেনবাবু, বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু। ভাল সাড়া পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ও দেশু৭। এখনও কিছু হলে দেশু৭, বহুরূপী ও একেনবাবু শো পাচ্ছে। তাই এই রকম অবস্থায় সাধক বামাক্ষ্যাপার মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। নভেম্বরের পর ডিসেম্বরেও কিছু বাংলা ছবি মুক্তির কথা রয়েছে। শীতের ছুটি বাংলা ছবির ব্যবসার জন্য সব সময়ে ভাল। কিন্তু এ বার ইংরেজি ও হিন্দির দাপটে বাংলার কোণঠাসা অবস্থা।

Advertisement

১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’। মার্ভেলের এই ছবির জন্য ভারতীয় বাজার এতটাই গুরুত্বপূর্ণ যে, গোটা বিশ্বে মুক্তি পাওয়ার একদিন আগেই এই দেশে ছবিটি মুক্তি পাচ্ছে। মার্ভেল ভক্তরা অপেক্ষা করে রয়েছেন কবে থেকে শুরু হবে এই ছবির অগ্রিম বুকিং। এক দিন পর মুক্তি পাচ্ছে ‘ডিউন থ্রি’। এই ফ্র্যাঞ্চাইজ়ির ভক্তসংখ্যাও কম নয়। ঠিক এক সপ্তাহ পর ২৪ ডিসেম্বর আসছে শাহরুখ খানের ‘কিং’। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ভক্তরা ফের শাহরুখ-ম্যাজিকের অপেক্ষায়। এই তিন বড় বাজেটের ছবি মুক্তির মধ্যে টলিউড ইন্ডাস্ট্রি বাংলা ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়ার কথাই ভাবছে। 

দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিটি ডিসেম্বরেই আসার কথা ছিল। অগাস্টে মুক্তি পাবে বলেও তা অজ্ঞাত কারণে পিছিয়ে দিতে হয়। এরপর দেব ও তাঁর প্রযোজনা দেশু৭ নিয়ে ব্যস্ত ছিলেন। তবে এই ছবির রেশ কাটতে না কাটতেই কথা ছিল বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবির প্রচারও শুরু করে দেবেন দেব। কিন্তু এখন পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে ছবি পিছনোর কথা ভাবছেন নির্মাতা। একই অবস্থা উইন্ডোজ প্রযোজনার। শিবপ্রসাদ-নন্দিতার ফ্যামিলিওয়ালা মুক্তি পাওয়ার কথা ছিল ডিসেম্বরেই। কিন্তু আদৌও এই ছবিটি হল পাবে কিনা, প্রাইম টাইমে শো দেবে কিনা এইসব সংশয় কাজ করছে। 

বাংলায় বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়া নিয়ে একাধিক বিতর্ক সামনে এসেছে। এই নিয়ে সরকারি নির্দেশিকান থাকলেও তা বিশেষ সুবিধা এক্ষেত্রে দিতে পারে না। নিয়মরক্ষার খাতিরে বাংলা ছবিকে একটা করে প্রাইম টাইম শো দিলেও, তাতে ছবিটির বিশেষ লাভ হয় না। দর্শকও টানতে পারে না এই হিন্দি ও হলিউড ছবি মুক্তির দাপটে। তাই সিনে ব্যবসায়ীরা মনে করছেন, যে সময় হিন্দি-ইংরাজি সহ অন্য ভাষার ছবির দাপট কম থাকবে, সেই সময়টাকেই বাংলা ছবি মুক্তির দিনক্ষণ হিসাবে স্থির করা যায়। 
 

Read more!
Advertisement
Advertisement